ফুটবল নিয়ে স্বপ্ন দেখছেন আমেরিকানরা
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ৩ জুলাই ২০২৬
ফুটবলে এগিয়ে যাচ্ছে আমেরিকা। জনপ্রিয় হয়ে উঠছে আমেরিকানদের মাঝে। বিশ্বকাপ ফুটবলের আসনে প্রতিটি স্টেডিয়ামে উপচেপড়া ভীর। প্রথমবারের মতো গ্রুপ সিক্সটিনে পা রাখলো তারা। স্বপ্ন দেখছেন আরও জয়ের। খেলায় দেখাচ্ছেন নৈপূণ্যতা। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের নারী ফুটবলাররা এগিয়েছেন। বিশ্ব ফুটবলে দাপুটে তারা। হয়েছে কয়েকবার চ্যাম্পিয়ন। এখন পুরুষদের এগিয়ে যাবার পালা। বসনিয়া ও হারর্জেগোভিনাকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে পৌঁছেছে যুক্তরাষ্ট্র। ২০০২ সালের পর নকআউট পর্বে যুক্তরাষ্ট্রের এটি প্রথম জয়। রাউন্ড অব সিক্সটিনে বেলজিয়ামের বিপক্ষে খেলবে তারা। তবে সেই ম্যাচে খেলতে পারবেন না লাল কার্ড দেখে মাঠ ছাড়া ফ্লোরিয়ান বালোগান। সেটি নিয়ে ক্ষোভ ঝেড়েছেন দেশটির কোচ সান ফ্রান্সিসকো বে এরিয়ায় ম্যাচের শুরু থেকে আধিপত্য ছিল যুক্তরাষ্ট্রের। আক্রমণের কেন্দ্রবিন্দুতে ছিলেন বালোগান। লাল কার্ড দেখার আগ পর্যন্ত যুক্তরাষ্ট্র মোট ৫টি শট নেয়, যার ৪টি ছিল তার। প্রতিপক্ষের পেনাল্টি বক্সে সবচেয়ে বেশি ৭ বার বল স্পর্শও করেন এই ফরোয়ার্ড। প্রথমার্ধের যোগ করা সময়ে সেই আধিপত্যেরই পুরস্কার পায় যুক্তরাষ্ট্র। ডিফেন্ডার তারিক মুহারেমোভিচের গায়ে লেগে বলের দিক বদলে যায়। সুযোগটি কাজে লাগিয়ে বাঁ পায়ের শটে গোলরক্ষকের দুই পায়ের ফাঁক গলে বল জালে পাঠান বালোগান। এবারের বিশ্বকাপে এটি তার তৃতীয় গোল। এর আগে জোড়া গোল করেন প্যারাগুয়ের বিপক্ষে।
দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় ঘোরানোর সুযোগ পায় বসনিয়া। ৬১ মিনিটে মুহারেমোভিচের পায়ে কড়া ট্যাকল করেন বালোগান। প্রথমে হলুদ কার্ড দেখালেও ভিএআরে ঘটনাটি দেখে সিদ্ধান্ত বদলান রেফারি। সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন যুক্তরাষ্ট্রের এই স্ট্রাইকার। শেষ প্রায় আধঘণ্টা ১০ জন নিয়ে খেললেও যুক্তরাষ্ট্রকে তেমন চাপে ফেলতে পারেনি বসনিয়া; বরং ৮২ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন মালিক টিলম্যান। সেই গোলেই জয় নিশ্চিত হয় স্বাগতিকদের। ম্যাচের পর রেফারির লাল কার্ড দেয়ার সিদ্ধান্তে ক্ষোভ ঝেড়েছেন যুক্তরাষ্ট্রের হেড কোচ মাউরিসিও পচেত্তিনো এবং সাবেক তারকা অ্যালেক্সি লালাস। প্রশ্ন উঠেছে লিওনেল মেসির সেই ট্যাকল নিয়েও। মার্কিন কোচ পচেত্তিনো বলেন, ‘আমার চোখে এটি কখনোই লাল কার্ড ছিল না। প্রতিপক্ষকে আঘাত করার কোনো উদ্দেশ্য ব্যালোগানের ছিল না। ফুটবলে এটি খুবই স্বাভাবিক একটি ঘটনা।’ দলের সেরা স্ট্রাইকারকে হারিয়ে হতাশ পচেত্তিনো।
তিনি বলেন, ‘ভীষণ হতাশ। সে ইচ্ছাকৃত ফাউল করেনি। এটাই ফুটবল। আমরা এখন এই সিদ্ধান্ত বদলাতে পারবো না, তবে আশা করি দল পরবর্তী রাউন্ডে যাবে যেন সে আবার খেলতে পারে।’ যুক্তরাষ্ট্রের সাবেক ডিফেন্ডার এবং ফুটবল বিশ্লেষক অ্যালেক্সি লালাস সরাসরি ফিফার ভিএআর প্রযুক্তির কার্যকারিতা নিয়ে বড় প্রশ্ন তুলেছেন। গ্রুপ পর্বে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ ব্যবধানে জয়ের ম্যাচে লিওনেল মেসির করা একটি প্রায় হুবহু ফাউলের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে ক্ষোভ প্রকাশ করেন লালাস। সেই ম্যাচে আলজেরিয়ান খেলোয়াড়কে একই কায়দায় ট্যাকেল করেও কোনো কার্ড ছাড়াই পার পেয়ে গিয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। নিজের ‘স্টেট অফ দ্য ইউনিয়ন’ পডকাস্টে লালাস বলেন, ‘এটি মোটেও লাল কার্ড পাওয়ার মতো ফাউল ছিল না। ভিডিওতে দেখতে খারাপ লাগলেও রেফারিদের মাঠের পরিস্থিতি বুঝতে হবে। এটা অত্যন্ত বাজে একটা সিদ্ধান্ত। সোজা কথায় বলতে গেলে, ব্যালোগানের নাম যদি আজ ‘মেসি’ হতো, তবে সে ঠিকই মাঠে টিকে থাকতো এবং সোমবার সিয়াটলের ম্যাচে খেলতে পারতো।’
- গাজায় নেই দাফনের জায়গা
- যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
- যুক্তরাষ্ট্রে বিমান অবতরণের সময় যাত্রীর ল্যাপটপে আগুন
- রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট
- থাইল্যান্ডের দক্ষিণে একযোগে ৫০ স্থানে অগ্নিসংযোগ ও ককটেল হামলা
- মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে বড় সুখবর, উচ্ছ্বসিত গমনেচ্ছুরা
- তিন স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক
- তিন স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক
- ভারতীয় বিদ্যুৎ আমদানিতে যুক্ত হচ্ছে নতুন চার্জ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি
- যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক যুদ্ধে’ অংশ নিলে শত্রু ভাববে ইরান
- ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ভূমি মন্ত্রণালয়ের কর্তারাই ভূমিখেকো
- ‘ফিলিস্তিনকে মুছে দিচ্ছে ইসরাইল’
- ২০২৫ সালে ২০ হাজারেরও বেশি যৌন নিপীড়ন ঘটেছে মার্কিন সেনাবাহিনীতে
- তালাবদ্ধ বাড়িতে চারজনের মরদেহ
- শুল্ক নিয়ে কানাডা ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি ঘোষণা
- বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের সেই ভিসানীতি বাতিল
- শিশুদের গোপনীয়তা লঙ্ঘনে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেবে টিকটক
- ‘নিষেধাজ্ঞার’ এলএনজি কার্গো আমদানির অনুমোদন
- ভারতে ৭ বাংলাদেশি নিহত: শিখা ইন হোটেল মালিক গ্রেফতার
- তথ্যমন্ত্রী হলেন আন্দালিব রহমান পার্থ
- অস্ট্রেলিয়াকে ২১০ রানে থামালো বাংলাদেশ, শরীফুলের ৭ উইকেট
- এনবিসির উদ্যোগে বার্ষিক বনভোজন ও ম্যাগাজিন উদ্বোধন
- এনবিসির উদ্যোগে বার্ষিক বনভোজন ও ম্যাগাজিন উদ্বোধন
- কুইন্স লাইব্রেরিতে কবি শহীদ কাদরী’র ওপর আলোচনা
- ডালাস বাংলা উৎসব আনুষ্ঠানিক যাত্রা শুরু
- আটলান্টিক সিটিতে ‘ওয়েডিং অব দ্য সী’ অনুষ্ঠিত
- নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব বিল্ডিংস (ডিওবি)-এর কমিশনারের সঙ্গে
- কানাডার ওপর নতুন শুল্ক স্থগিত করলেন ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
