প্রার্থী তালিকা প্রকাশ : ১৯ পদে দুই প্যানেলের ৩৭ প্রার্থী
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৪
বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নিউইয়র্কে বাংলাদেশিদের আমব্রেলা সংগঠন হিসেবে পরিচিত বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনের ঘিরে নির্বাচন কমিশন চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছেন। মঙ্গলবার প্রার্থীদের মনোনয়নপত্র যাছাই-বাছাই শেষে গত বুধবার প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। এতে সোসাইটির কার্যকরী পরিষদের ১৯টি পদে দুই প্যানেল থেকে ৩৭ জন প্রার্থী রয়েছেন।
বাংলাদেশ সোসাইটি ইনক এর দ্বি-বার্ষিক কার্যকরি কমিটির (২০২৫-২০২৬) নির্বাচন আগামী ২৭ অক্টোবর রোববার অনুষ্ঠিত হবে। নির্বাচনে ‘রুহুল-জাহিদ’ ও ‘সেলিম-আলী’ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। ‘সেলিম-আলী’ প্যানেলের পক্ষ থেকে প্রচার ও জনসংযোগ সম্পাদক পদে রিজু মোহাম্মদ একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন।
মনোনয়নপত্র দাখিলের দিন ‘সেলিম-আলী’ ও ‘রুহুল-জাহিদ’ এই দুই প্যানেল থেকে ১৯টি করে ৩৭টি মনোনয়নপত্র জমা দেয়া হয়। তবে ‘রুহুল-জাহিদ’ প্যানেলের পক্ষ থেকে প্রচার ও জনসংযোগ সম্পাদক পদে কোন মনোনয়নপত্র জমা না পড়ায় এই পদে ‘সেলিম-আলী’ প্যানেলের প্রার্থী হিসেবে রিজু মোহাম্মদ প্রাথমিকভাবে জয়ী হন। এদিকে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল মনোনয়নপত্র মঙ্গলবার ৩ সেপ্টেম্বর যাচাই-বাছাই এবং ৪ সেপ্টেম্বর বুধবার বিকালে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। ঘোষিত তফসিল মোতাবেক প্রার্থী বিষয়ে আপিল ও শুনানী হবে ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ৭ সেপ্টেম্বর শনিবার বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৮ সেপ্টেম্বর, রোববার।
প্রধান নির্বাচন কমিশনার জামাল আহমেদ জনি জানান, ‘সেলিম-আলী’ প্যানেলের প্রার্থীরা হলেন: সভাপতি- আতাউর রহমান সেলিম, সিনিয়র সহ সভাপতি- মহিউদ্দিন দেওয়ান, সহ সভাপতি- মোহাম্মদ কামরুজ জামান (কামরুল), সাধারণ সম্পাদক- মোহাম্মদ আলী, সহকারী সাধারণ সম্পাদক- আবুল কালাম ভুইয়া, কোষাধ্যক্ষ- মফিজুর ইসলাম ভুইয়া (রুমী), সাংগঠনিক সম্পাদক- মোহাম্মদ জে এইচ খান (ডিউক খান), সাংস্কৃতিক সম্পাদক- মোস্তফা এ রাজ, প্রচার ও জনসংযোগ সম্পাদক- রিজু মোহাম্মদ, সমাজকল্যাণ সম্পাদক- মোহাম্মদ জামিল আনসারী, সাহিত্য সম্পাদক- মোহাম্মদ এ আখতার (বাবুল), ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক- আশরাফ আলী খান (লিটন), স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক- মোহাম্মদ হাসান (জিলানী) এবং কার্যকরী সদস্য যথাক্রমে মোহাম্মদ এ সিদ্দিক, হারুন ও. হারুন, আবুল কাশেম চৌধুরী, জাহাঙ্গীর শহীদ সেহরাওয়ার্দী, মনসুর আহমেদ ও হাসান খান।
‘রুহুল-জাহিদ’ প্যানেলের প্রার্থীরা হলেন: সভাপতি- মোহাম্মদ রুহুল আমীন সিদ্দিকী, সিনিয়র সহ সভাপতি- ফারুক চৌধুরী, সহ সভাপতি- মোহাম্মদ আমিনুলইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক- জাহিদ এইচ মিন্টু, সহকারী সাধারণ সম্পাদক- সারোয়ার খান, কোষাধ্যক্ষ- মোহাম্মেদ নওশেদ হোসাইন, সাংগঠনিক সম্পাদক- মোহাম্মদ এস সাদী, সাংস্কৃতিক সম্পাদক- মনিকা রায় চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক- নাদির আহমেদ আইয়ুব, সাহিত্য সম্পাদক- রোমানা আহমেদ, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক- আলমগীর হোসেন, স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক- শাহানাজ হোসেন এবং কার্যকরী সদস্য যথাক্রমে মোহাম্মদ রব মিয়া, মোহাম্মদ তাজু মিয়া, মোহাম্মদ এন ইসলাম, একেএম রফিকুল ইসলাম (ডালিম), মোহাম্মদ সাইফুল ইসলাম ও মোহাম্মদ রুহুল আমীন সিদ্দিকী।
এবার সোসাইটির ভোটার সংখ্যা মোট ১৮ হাজার ৬১৩ জন। এদের মধ্যে সাধারণ ভোটার ১৭ হাজার ৭৫৯ এবং আজীবন সদস্য ৮৫৪ জন। এবারের নির্বাচনের জন্য ৫টি ভোট কেন্দ্র করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্ভাব্য কেন্দ্রগুলোর নাম ও স্থান নির্বাচন কমিশন পরে জানিয়ে দেবে।
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- জ্যাকসন হাইটসে আড্ডা রেষ্টুরেন্টের উদ্বোধন
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- জাতিসংঘে কিভাবে আসন নির্ধারিত ও ব্রাজিলই কেন প্রথম বক্তা
- মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প থেকে দূরে থাকছেন প্রার্থীরা
- বাংলাদেশ শান্তিময় মানবিক বিশ্ব দেখতে চায়
- আজকাল ৯৪১
- মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার
- জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট
- ‘বার্থ ট্যুরিজম’ ঠেকাতে নতুন ভিসা নীতি যুক্তরাষ্ট্রের
- বিশ্বের সেরা শহরের তালিকা প্রকাশ, শীর্ষে নিউইয়র্ক
- বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প
- ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর
- সেই মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ জব্দ করল চীন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
