১৬ খাতে আয় বেড়েছে, কমেছে ২৫ খাতে
পোশাকনির্ভর রপ্তানিতে শঙ্কা
প্রকাশিত: ১৮ জুন ২০২৩
চলতি অর্থবছরের ১১ মাসে মোট রপ্তানি আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৫ হাজার ৫২ কোটি মার্কিন ডলার। এর মধ্যে ৪ হাজার ২৬৩ কোটি মার্কিন ডলার আয় এসেছে শুধু তৈরি পোশাক থেকে। বাকি ৭৮৯ কোটি ডলার রপ্তানি আয় এসেছে অন্যান্য পণ্য থেকে। চলমান বৈশ্বিক পরিস্থিতিতে পোশাকনির্ভর রপ্তানি আয়ে এক ধরনের শঙ্কা তৈরি করছে।
সংশ্লিষ্টরা বলছেন, ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় সেখানে বাংলাদেশের রপ্তানি আয় তলানিতে নেমেছে। মূলস্ফীতি বেড়ে যাওয়ার কারণে দেশের রপ্তানি আয়ের দুই প্রধান গন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্র ও জার্মানিতেও আয় কমেছে। কোনো কারণে তৈরি পোশাক খাতের আয় ঝুঁকিতে পড়লে দেশের সামগ্রিক রপ্তানি আয়ও ঝুঁকিতে পড়বে।
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের বাজার রাজনৈতিক কারনে ক্ষতিগ্রস্ত হবে এ ধরনের আশঙ্কা করছি না। কিন্তু ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে যে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে তা নিয়ে আমরা শঙ্কায় আছি। আর সবচেয়ে বড় অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে গ্যাস ও বিদ্যুৎ নিয়ে। পর্যাপ্ত গ্যাস ও বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না শিল্পে, দামও বেড়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, বাংলাদেশ থেকে শতাধিক পণ্য রপ্তানি হয়। অথচ পোশাক খাতের বাইরে অনেক পণ্যের সম্ভাবনা থাকলেও রপ্তানি আয়ে তেমন কোনো প্রভাব দেখা যায় না। চলতি অর্থবছরের জুলাই-মে প্রান্তিকের আয় হিসাব করে দেখা যাচ্ছে, কেবল পোশাক খাত (ওভেন ও নিট) থেকে ৪ হাজার কোটি টাকার বেশি আয় এলেও বাকি ৯৯ খাত থেকে রপ্তানি আয়ের পরিমাণ ১ হাজার কোটি টাকারও কম। একটি পণ্যের ওপর রপ্তানি আয় নির্ভরশীল হওয়ার কারণে দেশের রপ্তানি আয় নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য বলছে, গত ১১ মাসে তৈরি পোশাক খাতসহ ১৬ খাতে রপ্তানি আয় বাড়লেও ওষুধ, কাঁচাপাট, চাসহ ২৫ খাতে রপ্তানি কমে গেছে। এর মধ্যে প্লাস্টিক, কাগজ ও কাগজপণ্য, সিমেন্ট, ক্যাপ, তামাকপণ্য, ইলেকট্রিক পণ্য, জুতা (চামড়া ব্যতীত), সিরামিক, মানুষের চুল, জীবন্ত মাছ, জাহাজ, কেমিক্যাল পণ্যের রপ্তানি বেড়েছে। অপরদিকে আয় কমেছে ওষুধ, শাক-সবজি, ফলমূল, স্পেশাল টেক্সটাইল, হ্যান্ডিক্রাফটস, ফার্নিচার, বাইসাইকেল, চা, শুকনো খাবার, প্রকৌশলী যন্ত্রাংশ, কাঁচাপাট, চামড়ার জুতা, রাবার, চিংড়ি, কার্পেট, টেরিটাওয়েলসহ ২৫ ধরনের পণ্যের।
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, গত অর্থবছরের তুলনায় রপ্তানি আয় বাড়লেও এবার টার্গেট পূরণ হবে না। তৈরি পোশাকের বাইরে ওষুধ, চামড়া, হালকা প্রকৌশলী, আইটির মতো সম্ভাবনাময় পণ্যের বাজার ধরতে পারলে রপ্তানি আয়ের ঝুঁকি অনেক কমে যাবে। উদ্যোক্তাদের উচিত নতুন বাজারে নতুন পণ্য রপ্তানি বাড়ানোর উদ্যোগ নেওয়া।
বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সহসভাপতি শহিদুল আজিম বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নে আমাদের অর্ডার কমছে। আমরা এখন নতুন বাজারে যাচ্ছি। অস্ট্রেলিয়া ছাড়াও কোরিয়া, ভারত, জাপানে রপ্তানি বাড়ছে। তবে গ্যাস, বিদ্যুতের সমস্যা শঙ্কা বাড়াচ্ছে।
এর ওপর রয়েছে ইউক্রেন যুদ্ধে অনিশ্চয়তা। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) সভাপতি মোহাম্মদ আলী খোকন বলেন, মার্কিন নীতির কারণে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন বাজার ধরে রাখা নিয়ে উদ্বেগের কিছু নেই। আমাদের যে সংকট তা হলো শিল্পে বিদ্যুৎ ও গ্যাস সমস্যা এখনো বিরাজমান। লোডশেডিং এখনো হচ্ছে। গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে সুতা ও কাপড়ের উৎপাদন খরচ বেড়েছে।
- ‘ঠিকানা’র ৩৬ বছরপূর্তি অনুষ্ঠান
‘ঠিকানা টিভি’র আনুষ্ঠানিক ঘোষণা - শাপলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েটস’র পুনর্মিলনী অনুষ্ঠিত
- ইয়েলো সোসাইটির নতুন কমিটির শপথ গ্রহণ
- নিউইয়র্কে একই পরিবারের ৪ বাংলাদেশি নিহত
- চালকবিহীন গাড়ি
ক্যাব ও উবার ড্রাইভারদের দুঃসংবাদ - হাসিনা-কামাল ও হাদির ঘাতককে ফেরত চেয়েছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ সবার চোখ ইসলামাবাদে
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশন গঠিত
- সোসাইটির নির্বাচনে ৩ সিলেটির লড়াই!
- ট্রাম্প ‘মানসিক ভারসাম্যহীন’: সিনেটর বার্নি স্যান্ডার্স
- ৪০তম ফোবানার পর্দা উঠবে কানাডার টরেন্টোতে
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকের সংখ্যা ৯১৭
- হরমুজ প্রণালিতে টোল আদায়ে ক্রিপ্টোকারেন্সি বা চীনা মুদ্রা নিচ্ছে
- জামুকা বিল পাস
- ইসরায়েলের কাণ্ডে সতর্কবার্তা দিল রাশিয়া
- সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
- বিএনপির বাদশা ও রুবেল বিজয়ী
- বিসিবির অ্যাডহক কমিটির নারী সদস্য কে এই রাশনা ইমাম
- ঢাকায় ভয়ংকর ‘কলম অস্ত্র’ উদ্ধার
- যুক্তরাষ্ট্র থেকে সব স্বর্ণ সরিয়ে নিল ফ্রান্স
- বিসিবির সভাপতি হয়ে যে প্রতিশ্রুতি দিলেন তামিম
- মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার
- রহস্যে ঘেরা শিরীন শারমিনের অন্তর্ধান
- ঢাকায় ভয়ংকর মাদক কিটামিনের ল্যাব
- যুক্তরাষ্ট্রের প্রতি পূর্ণ অবিশ্বাস রেখে ‘ট্রিগারে আঙুল’ ইরানের
- ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণায় কী আছে
- যুদ্ধবিরতিতে সম্মত ট্রাম্প, দুই সপ্তাহের জন্য হামলা স্থগিত
- ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক মৃত্যু ৫, আক্রান্ত ১২৮২
- অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের খবরে মুখ খুললেন শায়খ আহমাদুল্লাহ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- আজকাল ৯০২
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- যুক্তরাষ্ট্রে এনআইডি কার্ড বিতরণ শুরু
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
