‘পুলিশ পাশ’ আছে, ভাড়া চাইবি না
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২২
গণপরিবহণে একশ্রেণির পুলিশ সদস্যের এমন আচরণে চালক ও হেলপাররা অতিষ্ঠ * ফ্রি যাতায়াতের নিয়ম নেই। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে -ডিসি মিডিয়া
‘পুলিশ পাশ’। কথাটি বাসের ভাড়া আদায়কারী, হেলপার/সুপারভাইজারদের কাছে খুবই পরিচিত। কিন্তু কেউ কোনোদিন এসব পাশের বিষয়ে কোনো নির্দেশনার কথা শোনেননি। এমনকি এই পাশ দেখার সুযোগও পাননি। অথচ পুলিশ পাশের নামে প্রতিদিন নগর পরিবহণে পুলিশ সদস্যদের অনেকে বিনা ভাড়ায় যাতায়াত করছেন। এর ফলে বাস মালিকরা বিপুল পরিমাণ বৈধ ভাড়া থেকে বঞ্চিত হচ্ছেন। এছাড়া যেসব চালক-হেলপার চুক্তিতে ভাড়া নিয়ে বাস চালান, তাদের ক্ষতি আরও বেশি। কিন্তু নানা কারণে তারা কথিত এই ‘পুলিশ পাশ’ নিয়ে প্রতিবাদ করতে পারছেন না। যুগান্তরের এক অনুসন্ধানে এ বিষয়ে বিস্তারিত তথ্য-উপাত্ত উঠে এসেছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. ফারুক হোসেন বলেন, ‘পুলিশ পাশের নামে ভাড়া না দেওয়ার কোনো বিধান নেই। কেউ যদি এমন কাজ করেন, তা নৈতিকতাবিরোধী। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’
যোগাযোগ করা হলে বিআরটিএ-এর পরিচালক (রোড সেফটি) শেখ মাহবুব-ই-রাব্বানী রোববার বলেন, ‘পুলিশের ভাড়া না নেওয়ার বিষয়ে বিআরটিএ-এর কোনো নির্দেশনা নেই। তারপরও দিনের পর দিন চলছে এ অঘোষিত নিয়ম।’
কেস স্টাডি : বুধবার রাত সাড়ে ৯টা। প্রজাপতি পরিবহণের একটি বাসে খিলক্ষেত থেকে উঠেন একজন পুলিশ সদস্য। কুড়িল বিশ্বরোড এলাকায় পরিবহণটির একজন চেকার গাড়িতে যাত্রীর সংখ্যা গণনার জন্য ওঠেন। তিনি যখন গণনা শেষ করে ওয়েবিল প্রস্তুত করছিলেন, তখন একজন যাত্রী (পুলিশ সদস্য) হাত তুলে বলেন, ‘এই, একটা পুলিশ পাশ আছে।’ এরপর চেকার তাকে বাদ দিয়ে যাত্রীর হিসাব লিখে ওয়েবিল চূড়ান্ত করেন।
গাড়িটি যখন মিরপুরের ইসিবি চত্বরে পৌঁছে তখন কন্ডাকটর ভাড়া কাটতে কাটতে সিভিল পোশাকে থাকা ওই পুলিশ সদস্যের কাছে আসেন। ভাড়া চাইতেই তিনি ধমক দিয়ে বলেন, ব্যাটা চোখে দেখিস না। ‘পুলিশ পাশ’ আছে বলে তোর চেকারকে তখন বললাম। এ সময় কন্ডাকটর বিনয়ের সঙ্গে বলেন, ‘ভুল হয়ে গেছে স্যার’। এরপর ভাড়া না নিয়ে তার কাছ থেকে চলে যান কন্ডাকটর।
এ সময় ওই বাসে প্রতিবেদক নিজেই যাত্রী ছিলেন। পুরো ঘটনা প্রত্যক্ষ করার পর সংশ্লিষ্ট পুলিশ সদস্যের কাছে তার নাম ও পদবি এবং কর্মস্থলের কথা জানতে চাইলে তিনি প্রথমে কোনো মন্তব্য করতে চাননি। সাংবাদিক পরিচয় জানার পর তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে বলেন, তিনি পুলিশের কনস্টেবল। তবে কোথায় কর্মরত আছেন, তা বলতে চাননি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আসলে আমিও দেখে আসছি, ‘পুলিশ পাশ’ বললে পরিবহণ শ্রমিকরা ভাড়া নেয় না। তাই পুলিশ পাশ বলেই এভাবে যাওয়া-আসা করি।’ ওই পুলিশ সদস্য মিরপুর-১ নম্বরে নেমে যান। এরপর এ প্রতিবেদকের কাছে মুখ খোলেন ওই কন্ডাকটর। তিনি বলেন, ‘প্রতিদিন অন্তত তার বাসেই ২০ থেকে ২৫ জন বাসে উঠে ‘পুলিশ পাশ’ বলে ভাড়া দেয় না। তারা আসল পুলিশ নাকি নকল পুলিশ, তাও আমরা জানতে পারি না। কিছু বললে ধমক দেয়। ট্রাফিক সার্জেন্ট দিয়ে মামলা দেওয়ার ভয়ও দেখায়।’
শনিবার সকালে অছিম পরিবহণে যাতায়াতের সময় বাসটির হেলপার কামাল হোসেন বলেন, ‘পুলিশ পাশের যন্ত্রণায় আমরা রীতিমতো অতিষ্ঠ। দিনে না হলেও অন্তত ২০-২২ জন উঠে পুলিশ পাশ কাটায়। ছাত্রদের তো আইডি কার্ড দেখে আমরা হাফ ভাড়া নিই। কিন্তু পুলিশ পাশে এই সুযোগ নেই। তারপরও সিভিলে পুলিশ পাশ আছে বলে ভাড়া দেয় না। চাইলে নানাভাবে ভয় দেখায়। তাই ভয়ে আমরা পুলিশ পাশ দেখতেও যাই না। ভাড়া না নিয়ে এমনিতেই মাফ কইরা দিই।’ তিনি বলেন, ‘পোশাক পরা পুলিশের সঙ্গে তো কথাই বলা যায় না। সিভিল পোশাকে থাকা পুলিশ সদস্যদের কিছু বললে তারা সার্জেন্টের ভয় দেখায়। এজন্য হয়রানির ভয়ে আমরা কিছু বলি না।’
রোববার দুপুর ২টা। প্রতিবেদক বঙ্গবন্ধু অ্যাভিনিউ পরিবহণের যাত্রী। প্রেস ক্লাব থেকে গন্তব্য বিশ্বরোড। শাহবাগ থেকে বাসটিতে উঠেন সাদা পোশাকে পুলিশের দুজন সদস্য। সাধারণ যাত্রী ভেবে ভাড়া চাইতে গেলে কন্ডাকটর বিপাকে পড়েন। তারা জানান ‘পুলিশ পাশ’ আছে। কোথায় নামবেন জানতে চাইলে কন্ডাকটরকে তারা ধমক দিয়ে বলেন, যেখানে নামার সেখানেই নামব। পরে জানান, তারা বিমানবন্দরে নামবেন।
এ সময় বঙ্গবন্ধু অ্যাভিনিউ পরিবহণের কন্ডাকটর জসিম উদ্দিন বলেন ‘পুলিশ পাশের জ্বালায় আমরা রীতিমতো অতিষ্ঠ। প্রতিদিন না হলেও ১৫ থেকে ২০ জনকে পুলিশ পাশের নামে ফ্রি নিয়ে যেতে হয়। দিনে পুলিশ পাশের নামে যে ভাড়াটা খোয়া যায়, তা ভাবতে কলিজায় লাগে।’
এদিকে কদমতলী থেকে টঙ্গীগামী আকাশ পরিবহণের চালক আকরাম হোসেন মোবাইল ফোনে বলেন, ‘পুলিশ পাশের নামে ভাড়া না দেওয়া আসলে নতুন নয়। তবে ইদানীং পুলিশ পরিচয়ে বেশি লোকজন গাড়িতে ওঠে। তিনি জানান, আদৌ পুলিশ পাশের নিয়ম আছে কি না, তা তিনিও জানেন না।
আরেক পরিবহণচালক বলেন, ঢাকা শহরের বেশির ভাগ গাড়িই চুক্তিতে চলে। পুলিশ পাশের নামে দিনে কম করে হলেও বাসপ্রতি ৪-৫শ টাকার ভাড়া খোয়া যায়। এটি আসলে দুঃখজনক। তবে আমাদের তো রাস্তায় চলতে হয়। এ কারণে আমরাও কিছু বলি না।
মিরপুর-১২ নম্বর থেকে কালিয়াকৈরগামী রাজধানী পরিবহণের এক চালক বলেন, ‘ইউনিফর্ম পরিহিত পুলিশ বেশি উঠেন না গাড়িতে। আর উঠলেও তাদের কেউ কেউ আবার নিজে থেকে ভাড়া দিয়ে দেন। তাছাড়া ডিউটি শেষে ট্রাফিক পুলিশ সদস্যদের কেউ কেউ বাসে উঠেন। তারা স্বল্প দূরত্বে যান। ভাড়া না দিলেও অনেকে ভালো ব্যবহার করেন। মূলত ট্রাফিক পুলিশ সদস্যদের সঙ্গে আমাদের কোনো সমস্যা হয় না। অনেক সময় সিট ফাঁকা থাকলেও তারা বসতে চান না। দাঁড়িয়ে যান। অনেকে ভাড়াও দিতে চান। কিন্তু আমরা নিই না।’- যুগান্তরকে
একজন পরিবহণ মালিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘কোনো নিয়মেই গণপরিবহণে পুলিশের জন্য ফ্রি পাশ নেই। কিন্তু আমরা বাধ্য হয়েই এ ব্যাপারে কিছু বলি না। কারণ রাস্তায় চলতে হয়। গাড়িতে ত্রুটিবিচ্যুতি থাকে। বুঝেনই তো’।
- ‘ঠিকানা’র ৩৬ বছরপূর্তি অনুষ্ঠান
‘ঠিকানা টিভি’র আনুষ্ঠানিক ঘোষণা - শাপলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েটস’র পুনর্মিলনী অনুষ্ঠিত
- ইয়েলো সোসাইটির নতুন কমিটির শপথ গ্রহণ
- নিউইয়র্কে একই পরিবারের ৪ বাংলাদেশি নিহত
- চালকবিহীন গাড়ি
ক্যাব ও উবার ড্রাইভারদের দুঃসংবাদ - হাসিনা-কামাল ও হাদির ঘাতককে ফেরত চেয়েছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ সবার চোখ ইসলামাবাদে
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশন গঠিত
- সোসাইটির নির্বাচনে ৩ সিলেটির লড়াই!
- ট্রাম্প ‘মানসিক ভারসাম্যহীন’: সিনেটর বার্নি স্যান্ডার্স
- ৪০তম ফোবানার পর্দা উঠবে কানাডার টরেন্টোতে
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকের সংখ্যা ৯১৭
- হরমুজ প্রণালিতে টোল আদায়ে ক্রিপ্টোকারেন্সি বা চীনা মুদ্রা নিচ্ছে
- জামুকা বিল পাস
- ইসরায়েলের কাণ্ডে সতর্কবার্তা দিল রাশিয়া
- সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
- বিএনপির বাদশা ও রুবেল বিজয়ী
- বিসিবির অ্যাডহক কমিটির নারী সদস্য কে এই রাশনা ইমাম
- ঢাকায় ভয়ংকর ‘কলম অস্ত্র’ উদ্ধার
- যুক্তরাষ্ট্র থেকে সব স্বর্ণ সরিয়ে নিল ফ্রান্স
- বিসিবির সভাপতি হয়ে যে প্রতিশ্রুতি দিলেন তামিম
- মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার
- রহস্যে ঘেরা শিরীন শারমিনের অন্তর্ধান
- ঢাকায় ভয়ংকর মাদক কিটামিনের ল্যাব
- যুক্তরাষ্ট্রের প্রতি পূর্ণ অবিশ্বাস রেখে ‘ট্রিগারে আঙুল’ ইরানের
- ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণায় কী আছে
- যুদ্ধবিরতিতে সম্মত ট্রাম্প, দুই সপ্তাহের জন্য হামলা স্থগিত
- ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক মৃত্যু ৫, আক্রান্ত ১২৮২
- অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের খবরে মুখ খুললেন শায়খ আহমাদুল্লাহ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- আজকাল ৯০২
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- যুক্তরাষ্ট্রে এনআইডি কার্ড বিতরণ শুরু
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
