পাঁচ হাজার শিশুকে ‘অসমাপ্ত আত্মজীবনী’ দিলো যুবলীগ
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০১৯
পাঁচ হাজার শিশুকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ দিলো ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। শুক্রবার বিকালে রাজধানীর কাকরাইলে যুবলীগের গবেষণা সেল ‘যুব জাগরণ কেন্দ্রে’ এই কর্মসূচির উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী।
শিশুদের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিতে ‘বঙ্গবন্ধুকে জানো, শিশু কর্নারে বই পড়’ স্লোগান নিয়ে শুক্রবার থেকে যাত্রা শুরু হলো শিশু কর্নারের। প্রতি শুক্রবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শিশুরা লাইব্রেরিতে এসে বই পড়তে পারবে। আর এখানে এলেই বিনামুল্যে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি পাবে। এছাড়াও শিশুদের জন্য বিভিন্ন রকমের লজেন্স, বিস্কুট, আইসক্রিমের ব্যবস্থা রাখা হবে। শুক্রবার ৫ হাজার শিশুর হাতে বই তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো এটির।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। বিকাল ৪টায় বই বিতরণ কর্মসূচির কথা থাকলেও দুইটা থেকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে অভিভাবকদের সাথে শিক্ষার্থীরা এসে উপস্থিত হন। কাকরাইলে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের নেতাকর্মীরা তাদেরকে স্বাগত জানান এবং শিশুদের মাঝে কেক, আইসক্রিম, চকলেট বিতরণ করেন। অভিভাবকদের জন্য চা-কফি ও বিকালের নাস্তার ব্যবস্থা ছিলো। বিকালে শিক্ষার্থীরা বই পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়ে।
উদ্বোধনী বক্তব্যে যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেন, যুবলীগ যুবসমাজের মেধা-মনন, বিকাশে এবং যুবজাগরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রাজনীতিতে যে গবেষণা চিন্তা চেতনা করা যায় যুবলীগই তার পথ পদর্শক। আমরা তারুণ্যের বিকাশের জন্য কাজ করছি। তরুণরা রাজনীতি করুক বা না করুক মাদকাসক্ত বা সন্ত্রাসবাদে না জড়িয়ে একজন সুনাগরিক হয়ে ওঠে সেজন্য গবেষণা কাজের বাইরেও সাংগঠনিকভাবে নানামুখী কার্যক্রম পরিচালনা করছি। যুবজারগণ গবেষণা কেন্দ্রের মাধ্যমে জাতির পিতার আদর্শ ছড়িয়ে দিতে আমরা কাজ করছি।
বিশেষ অতিথির বক্তৃতায় যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বলেন, আজকে শিশুদের হাতে বই তুলে দিয়ে আমরা প্রমাণ করতে চাই, যুবলীগ শুধু যুবকদের নিয়েই ভাবে না, আগামী প্রজন্ম নিয়েও ভাবে।
সভাপতির বক্তব্যে ইসমাইল চৌধুরী সম্রাট বলেন, ঘরে ঘরে গড়ে উঠুক দেশপ্রেমিক নতুন প্রজন্ম। তাই শৈশব থেকেই দিতে হবে দেশপ্রেমের পাঠ। শিশুদের শোনাতেই হবে বিজয়ের কথা, আমাদের গৌরব গাঁথা, ওরা যার গর্বিত অংশীদার, ওরা যার ধারক, বাহক ও উত্তরাধিকার। সে কারণেই প্রতি শুক্রবার কাকরাইলের যুবজাগরণ কেন্দ্রে শিশু কর্নার খোলা হয়েছে।
তিনি বলেন, শিশুদের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিতে আমরা নিজ নিজ পরিবার, আত্মীয় স্বজন ও প্রতিবেশী থেকে শুরু করে সর্বস্তরের শিশুদের নিয়ে কাজ করবো।
এসময় আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের কাজী আনিসুর রহমান, মিজানুল ইসলাম মিজু, মহানগর যুবলীগের মাইনুদ্দিন রানা, সোহরাব হোসেন স্বপন, সানোয়ার হোসেন মনা, হারুনুর রশিদ, আনোয়ার ইকবাল সান্টু, নাজমুল হোসেন টুটুল, এনামুল হক আরমান, মোরসালিন আহমেদ, খোরশেদ আলম মাসুদ, কাউন্সিলর মমিনুল হক সাঈদ, জাফর আহমেদ রানা, ফারুক হোসেন, মিজানুর রহমান বকুল, গাজী সরোয়ার হোসেন বাবু, মাকসুদুর রহমান, আরমান হক বাবু, ইমদাদুল হক ইমদাদ প্রমুখ।
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
- ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- গ্যাস-বিদ্যুৎ সংকট
চাপে জনগণ, সরকারে অস্বস্তি - দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
