পাঁচ কেজি চালের জন্য রাত জেগে অপেক্ষা
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২২
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের পাশেই আরামবাগ মোড়। রাত ১১টা। অনেকটাই ফাঁকা হয়ে এসেছে সড়ক। মাঝে মধ্যে সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা ট্রাকগুলো যেন রাতের নীরবতা ভাঙছে। শীতের কারণে মূলসড়কে মানুষ না থাকলেও গলির এ মোড়ে অন্তত ৩০ জনের মতো নারী বসে আছেন সারিবদ্ধভাবে। কেউ ইটের ওপর, কেউ বাড়ি থেকে আনা চট, কেউবা বসেছেন মোড়া বা ছোট টুলে। শীতের মধ্যে জড়োসড়ো হয়ে বসে থাকা মানুষগুলো এ অপেক্ষা ওএমএসের পাঁচ কেজি চালের জন্য। সকাল ৯টায় শুরু হবে ডিলার পয়েন্টে চাল-আটা বিক্রি, সেই পর্যন্ত অপেক্ষা করবেন তারা। শুধু আরামবাগ নয়, শহরের বিশ্বরোড মোড়েও ওএমএসের চালের জন্য একই ভাবে অনেককে রাত জেগে অপেক্ষা করতে দেখা যায়। রাত যত বাড়ে, শীতের তীব্রতাও বাড়ে, সেই সঙ্গে বাড়ে চাল কিনতে আসা মানুষের সংখ্যা।
জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, জেলায় ১৯ জন ডিলার মাধ্যমে ওএমএসের চাল ও আটা বিক্রি করা হচ্ছে। সপ্তাহে দুই দিন প্রতিটি ডিলার পয়েন্টে চাল ৩০ টাকা কেজি দরে পাঁচ কেজি ও ২৪ টাকা কেজি দরে পাঁচ কেজি করে আটা জনপ্রতি বিক্রি করা হয়। পয়েন্টগুলোতে খুব সকাল থেকে অপেক্ষায় থাকে মানুষ, কোনো কোনো পয়েন্টে আগের দিন রাত থেকেও অপেক্ষমান থাকেন অনেকে।
গত বুধবার আরামবাগ এলাকায় ওএমএসের দোকানের পাশে অপেক্ষামান শেলী বেগম জানান, মঙ্গলবার সন্ধ্যা থেকে অপেক্ষা করেও বুধবার চাল পাননি। বৃহস্পতিবারে যাতে চান পান, সে জন্য বুধবার সন্ধ্যা থেকে আবারও অপেক্ষা করছেন। তিনি বলেন ‘বাড়িতে প্রতি দিন দেড় কেজি চ্যাল লাগে, এক কেজি আটা লাগে। বাড়িতে সাতটা খানাআলা (সদস্য), যদি চ্যাল না পায়, তাহলে সে মানুষগুলা কি খ্যায়? সপ্তাহে সপ্তাহে অ্যাসা ঘুরা চল্যা যাতে হচ্ছে। তাহলে কীভাবে হামরা চলব? সারা র্যাত হামরা অ্যাসা বসা আছি। কাল সন্ধ্যার সমাও (সময়) অ্যাসাও ঘুর্যা গেছি। আজ আবার অ্যানু।’ চালের জন্য অপেক্ষা করছিলেন শাকেরা বেগম নামে আরেক নারী। তিনি বলেন, গত বছরও তিনি লাইনে চাল কিনতে আসেননি। এখন চালের দাম এতো বেড়ে গেছে যে বাধ্য হয়েই তাকে লাইনে দাঁড়াতে হয়েছে।
আরামবাগ এলাকার ডিলার নুরুল ইসলাম বলেন, ‘শীতের রাত তবুও মানুষ কষ্ট করে অপেক্ষা করে। কিন্তু আমার যে বরাদ্দ, তাতে সবাইকে দিতে পারি না। ম্যালা মানুষই ঘুর্যা যায়। যদি বরাদ্দটা বাড়ে, তাহলে লাইনে এত ঝামেলা হবে না, সবাই পাবে।’ বাংলাদেশ কমিউনিস্ট পার্টি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ইসরাইল সেন্টু বলেন, যেটা দিচ্ছে সেটা যথেষ্ট পরিমাণ নয়। প্রত্যেকে যাতে পায়, সেই লক্ষ্যে ব্যবস্থাপনাটা পরিবর্তন প্রয়োজন। জনগণের দুঃখ কষ্ট লাঘবের এ পদ্ধতিটা পালটিয়ে রেশনিং চালু করা উচিত। একই মতামত দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরও।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ কে এম গালিভ খান বলেন, বাজার নিয়ন্ত্রণ ও জনগণের খাদ্যদব্যপ্রাপ্তি সহজিকরণের জন্য সরকারের অনেকগুলো জনবান্ধব কর্মসূচি রয়েছে। টিসিবি, খাদ্যবান্ধব কর্মসূচি, ওএমএস, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, অনগ্রসর জনগোষ্টির জন্য আর্থিক সহায়তা, শিক্ষা উপবৃত্তি, এছাড়াও জিআর, মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল ছাড়াও অনেক সাহায্য সহযোগিতা সরকার জনগণকে করে থাকে। এ সব কর্মসূচির মাধ্যমে জেলার প্রায় ১৪ লাখের কাছে কোনো না কোনো সরকারি সহায়তা সরাসরি পৌঁছে যাচ্ছে। আমরা সবকিছুই সুশৃঙ্খলভাবে করার চেষ্টা করছি।’ ওএমএসের বিষয়ে তিনি বলেন, ‘বিষয়টি আরো সুন্দরভাবে করার জন্য আমি পদক্ষেপ নেব।’- ইত্তেফাক
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
