নৌকায় ভোট না দিলে ভোটার আইডি থেকে নাম কাটার হুমকি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৩
নৌকায় ভোট না দিলে ভোটার আইডি কার্ড থেকে নাম কাটার হুমকি দিয়ে আলোচনার সৃষ্টি করেছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আসাদুর রহমান দুলু। তিনি শুক্রবার শাজাহানপুর উপজেলায় বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে নির্বাচনি জনসভায় নারী ভোটারদের এ হুমকি দেন। স্থানীয় মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ চত্বরে দেওয়া তার বক্তব্যের ভিডিও ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়।
এ প্রসঙ্গে আওয়ামী লীগ নেতা দুলু দাবি করেন, তিনি ওই সেন্সে এ কথা বলেননি। তিনি বলতে চেয়েছেন, সরকারের দেওয়া ভোটার আইডিতে নাম থাকায় জনগণ নানা সুযোগ-সুবিধা ভোগ করছেন; কিন্তু অন্য কোনো সরকার ক্ষমতায় এলে তারা ভোটার আইডি থেকে তাদের নাম কেটে দিতে পারে। সাংবাদিকরা তার এ বক্তব্যকে জটিল করে উপস্থাপন করছেন।
জানা গেছে, বগুড়া-৭ আসনে আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী করা হয়েছে বিএমএ সভাপতি ডা. মোস্তফা আলম নান্নুকে। শুক্রবার বগুড়ার শাজাহানপুরে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ চত্বরে নির্বাচনি সভা ছিল। মঞ্চে প্রার্থী ছাড়াও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আসাদুর রহমান দুলু ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান সাহীন উপস্থিত ছিলেন।
দুলু তার বক্তব্যে বলেন, আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের সম্মানের আসনে বসিয়েছেন। আইডি কার্ডে মায়ের নাম বসিয়েছেন। বিভিন্ন ভাতা দেওয়াসহ অনেক উন্নয়ন করেছেন। তাই সেই শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট না দিয়ে অন্য কাউকে দিলে ভোটার আইডি থেকে আপনার নাম কর্তন হয়ে যাবে।
তার এ বক্তব্যের ভিডিও ফেসবুকে ভাইরাল হলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
জেলা প্রশাসক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, কেউ কোনো প্রার্থীর পক্ষে এমন বক্তব্য দিলে তা আচরণবিধি লঙ্ঘন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কেউ অভিযোগ করলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- ট্রাম্প ও তারেকের সাক্ষাৎ শিঘ্রই
- কালো ও সংখ্যালঘুদের স্কলারশীপ বন্ধ করতে হবে
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প
- অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
