নৌকার মনোনয়ন পাননি বর্তমান ৭১ এমপি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৩
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাননি বর্তমান ৭১ জন সংসদ সদস্য (এমপি)। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী এসব এমপিদের জায়গায় এবার মনোনয়ন পেয়েছেন নতুন ও পুরোনো কিছু নেতা।
রোববার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন পাওয়া প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
নৌকার মনোনয়ন পাননি এমন এমপিরা হলেন—
পঞ্চগড়-১ আসনের এমপি মজাহারুল হক প্রধান, ঠাকুরগাঁও-২ আসনের এমপি দবিরুল ইসলাম, রংপুর-৫ আসনের এমপি এইচ এন আশিকুর রহমান, কুড়িগ্রাম-৩ আসনের এমপি এম এ মতিন, কুড়িগ্রাম-৪ আসনের এমপি জাকির হোসেন, গাইবান্ধা-৪ আসনের এমপি মনোয়ার হোসেন চৌধুরী, বগুড়া-৫ আসনের এমপি হাবিবর রহমান, নওগাঁ-৩ আসনের এমপি ছলিম উদ্দীন তরফদার, নওগাঁ-৪ আসনের এমপি মুহাম্মদ ইমাজ উদ্দিন প্রামাণিক, রাজশাহী-৩ আসনের এমপি আয়েন উদ্দিন, রাজশাহী-৪ আসনের এমপি এনামুল হক, রাজশাহী-৫ আসনের এমপি মনসুর রহমান সিরাজগঞ্জ-২ আসনের এমপি হাবিবে মিল্লাত, সিরাজগঞ্জ-৪ আসনের এমপি তানভীর ইমাম, সিরাজগঞ্জ-৬ আসনের এমপি মেরিনা জাহান কবিতা, পাবনা-৪ আসনের এমপি নুরুজ্জামান বিশ্বাস, মেহেরপুর-২ আসনের এমপি সাহিদুজ্জামান খোকন, ঝিনাইদহ-৩ আসনের এমপি শফিকুল আজম খান, যশোর-২ আসনের এমপি নাসির উদ্দিন ও যশোর-৪ আসনের এমপি রণজিত কুমার রায়।
আরও রয়েছেন মাগুরা-১ আসনের এমপি সাইফুজ্জামান শিখর, বাগেরহাট-৪ আসনের এমপি আমিরুল আলম মিলন, খুলনা-১ আসনের এমপি পঞ্চানন বিশ্বাস, খুলনা-৩ আসনের এমপি বেগম মন্নুজান সুফিয়ান, খুলনা-৬ আসনের এমপি আক্তারুজ্জামান বাবু, সাতক্ষীরা-২ আসনের এমপি মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-৪ আসনের এমপি এস. এম. জগলুল হায়দার, বরগুনা-২ আসনের এমপি শওকত হাচানুর রহমান রিমন, বরিশাল-২ আসনের এমপি শাহে আলম, বরিশাল-৪ আসনের এমপি পংকজ নাথ, টাঙ্গাইল-৩ আসনের এমপি আতোয়ার রহমান খান, টাঙ্গাইল-৪ আসনের এমপি মোহাম্মদ হাছান ইমাম খাঁন, টাঙ্গাইল-৫ আসনের এমপি ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-৮ আসনের এমপি জোয়াহেরুল ইসলাম, জামালপুর-১ আসনের এমপি আবুল কালাম আজাদ, জামালপুর-৪ আসনের এমপি মুরাদ হাসান, জামালপুর-৫ আসনের এমপি মোজাফফর হোসেন, শেরপুর-৩ আসনের এমপি এ কে এম ফজলুল হক, ময়মনসিংহ-৩ আসনের এমপি নাজিম উদ্দিন আহমেদ ও ময়মনসিংহ-৫ আসনের এমপি কেএম খালিদ বাবু।
এছাড়া কপাল পুড়েছে ময়মনসিংহ-৯ আসনের এমপি আনোয়ারুল আবেদীন খান, নেত্রকোণা-১ আসনের এমপি মানু মজুমদার, নেত্রকোণা-৫ আসনের এমপি ওয়ারেসাত হোসেন বেলাল, কিশোরগঞ্জ-২ আসনের এমপি নূর মোহাম্মদ, মানিকগঞ্জ-১ আসনের এমপি নাইমুর রহমান দুর্জয়, ঢাকা–৫ আসনের এমপি কাজী মনিরুল ইসলাম মনু, ঢাকা-৭ আসনের এমপি হাজী সেলিম, ঢাকা-১০ আসনের এমপি শফিউল ইসলাম মহিউদ্দিন, ঢাকা-১১ আসনের এমপি এ.কে.এম. রহমতুল্লাহ, ঢাকা-১৩ আসনের এমপি সাদেক খান, ঢাকা-১৪ আসনের এমপি আগা খান মিন্টু, গাজীপুর-৩ আসনের এমপি ইকবাল হোসেন সবুজ, নরসিংদী-৩ আসনের এমপি জহিরুল হক ভূঁইয়া মোহন, ফরিদপুর-১ আসনের এমপি মঞ্জুর হোসেন বুলবুল, ফরিদপুর-৩ আসনের এমপি খন্দকার মোশাররফ হোসেন, সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন ও সুনামগঞ্জ-২ আসনের এমপি জয়া সেনগুপ্তর।
বাদ পড়া বাকিরা হলেন, সিলেট-৫ আসনের এমপি হাফিজ আহমেদ মজুমদার, মৌলভীবাজার-৩ আসনের এমপি নেছার আহমদ, হবিগঞ্জ-১ আসনের এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ, হবিগঞ্জ-২ আসনের এমপি আব্দুল মজিদ খান, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের এমপি এবাদুল করিম বুলবুল, কুমিল্লা-১ আসনের এমপি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া, কুমিল্লা-৮ আসনের এমপি নাছিমুল আলম চৌধুরী, চাঁদপুর-১ আসনের এমপি মহিউদ্দীন খান আলমগীর, চাঁদপুর-২ আসনের এমপি নূরুল আমিন রুহুল, নোয়াখালী-৬ আসনের এমপি বেগম আয়েশা ফেরদাউস, চট্টগ্রাম-১ আসনের এমপি মোশাররফ হোসেন, চট্টগ্রাম-৪ আসনের এমপি দিদারুল আলম, চট্টগ্রাম-১২ আসনের এমপি সামশুল হক চৌধুরী ও কক্সবাজার-১ আসনের এমপি জাফর আলম।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গত ১৮ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ। ২১ নভেম্বর পর্যন্ত মোট ৩৩৬২টি মনোনয়ন ফরম বিক্রি করে ক্ষমতাসীন দলটি।
আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়, বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৩২৪১ জন। আর অনলাইনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১২১ জন। বুথ থেকে ঢাকা বিভাগে ৭৩০টি, চট্টগ্রাম বিভাগে ৬৫৯টি, সিলেট বিভাগ ১৭২টি, ময়মনসিংহ বিভাগ ২৯৫টি, বরিশাল বিভাগে ২৫৮টি, খুলনা বিভাগে ৪১৬টি, রংপুর বিভাগে ৩০২টি ও রাজশাহী বিভাগে ৪০৯টি মনোনয়ন ফরম বিক্রি হয়।
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- ট্রাম্প ও তারেকের সাক্ষাৎ শিঘ্রই
- কালো ও সংখ্যালঘুদের স্কলারশীপ বন্ধ করতে হবে
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প
- অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
