নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি
প্রকাশিত: ২ জানুয়ারি ২০২৩
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি।
তবে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়নি। ওই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জিয়াউর রহমান।
দলের মনোনয়ন না পেলেও নৌকার প্রার্থীর পক্ষে মাঠে পুরোদমে কাজ করবেন বলে জানিয়েছেন মাহিয়া মাহি।
তিনি বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর জয়জয়কার হবে। আমি নৌকার হয়ে মাঠে কাজ করবো।’
যারা এ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যশী ছিলেন, কিন্তু পাননি তাদেরও নৌকার হয়ে মাঠে কাজ করার আহ্বান জানান এ নায়িকা।
রোববার (১ জানুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিওবার্তায় তিনি এসব কথা বলেন।
মাহি বলেন, আগামী ১ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে মুহা. জিয়াউর রহমানকে। তার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের জন্য যে সিধান্ত নেবেন, তা দলের সর্বোচ্চ ভালোর জন্যই নেবেন। এ বিশ্বাস আমার আগে থেকেই ছিল এবং এখনো আছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী যে ব্যক্তিকে পছন্দ করেছেন, তিনিই চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য বেস্ট হবেন। তার এবং নৌকার পক্ষে আমি মাঠে কাজ করবো। আগামী ১ ফেব্রুয়ারির নির্বাচনে নৌকা প্রতীক ৫০ হাজার ভোটে জয়লাভ করবে। চাঁপাইনবাবগঞ্জের জনগণকে বলবো- আপনারা নৌকার পক্ষে কাজ করুন।
ভিডিওবার্তায় এ চিত্রনায়িকা আরও বলেন, যারা দলের মনোনয়ন পাওয়ার আশায় মনোয়নপত্র কিনেছিলেন, তাদেরকে বলবো- চলুন, আমরা সবাই একসঙ্গে নৌকার পক্ষে কাজ করি, নৌকাকে জয়যুক্ত করি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনটি উপহার দেই।
এর আগে শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গিয়ে মাহি মনোনয়ন ফরম জমা দেন। এরপর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেন মাহিয়া মাহি।
সেসময় মাহিয়া মাহি সাংবাদিকদের জানান, আওয়ামী লীগের মনোনয়ন পেলে তিনি কমপক্ষে ৫০ হাজার ভোটের ব্যবধানে জিতবেন এবং চাঁপাইনবাবগঞ্জ-২ আসনটি নৌকাকে এনে দেবেন।
বিএনপির সংসদ সদস্য আমিনুল ইসলাম পদত্যাগ করায় চাঁপাইনবাবগঞ্জ-২ আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী- আগামী ১ ফেব্রুয়ারি এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
- যুক্তরাষ্ট্রে পণ্য আমদানিতে ১৫ শতাংশ শুল্ক বৃদ্ধির ঘোষণা
- বিএনপি নেতা-কর্মীদের নিয়ন্ত্রণ না করলে পরিণতি ভয়াবহ
- ‘খুব দ্রুত একটা সুখবর পাবেন’, সাকিবের ফেরা প্রসঙ্গে ফারুক
- চাঁদাবাজির প্রতিবাদে আদাবর থানা ঘেরাও
- বাজার-মূল্যস্ফীতি ভোগাচ্ছে মানুষকে
- প্রধানমন্ত্রীকে অভিনন্দন বার্তা ট্রাম্পের
- বিএনপি শপথ না নেওয়ায় সংস্কার পরিষদের কী হবে
- মন্ত্রীদের শপথ বর্জন জামায়াতের ভুল সংস্কৃতি
- শিবলী প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব
- এসেমব্লিতে লড়ছেন জাকির, সানী ও শামসুল
- হাসিনার ৩ আত্মীয় তারেকের আস্থায়
- মন্তব্য প্রতিবেদন
‘গুড স্টার্টার’ তারেক রহমান! - আজকাল ৯১০
- দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর
- তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের চিঠি
- ‘নতুন শুরুর’ বার্তা: প্রটোকল কমালেন প্রধানমন্ত্রী
- ডোপ টেস্ট পজিটিভ হলে সরকারি চাকরিতে অযোগ্য, বিধিমালা জারি
- ইসলামের পবিত্রতম স্থানের নিদর্শন এপস্টিনকে পাঠানো নিয়ে কী আছে ?
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- দ্বৈত নাগরিকদের জন্য নতুন নিয়ম করল যুক্তরাজ্য
- সংস্কার পরিষদে শপথ না নেওয়া জুলাইকে অপমান: জামায়াত আমির
- মার্কিন রণতরি ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি খামেনির
- মন্ত্রিসভায় ফুটবলের মাঠ কাঁপানো ২ অধিনায়ক
- শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে ড. ইউনূসকে ধন্যবাদ ইইউর
- চাঁদা তুলতে আসলে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন: হাসনাত আবদুল্লাহ
- রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল মন্ত্রণালয়
- আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী
- কোন মন্ত্রণালয় কে পেলেন
- ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তী সরকার
- মঙ্গলবার সকালে সংসদ সদস্যদের, বিকালে মন্ত্রিসভার শপথ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- আজকাল ৮৮২ তম সংখ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- বাচ্চাগুলোর ড্রপ আউট : দায় কার
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইউটিউব ভিডিও নির্মাতাদের জন্য দারুণ খবর!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকালের আজকের সংখ্যা ৮৮৩
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- পবিত্র রমজান মাস শুরু হতে পারে ১৭ ফেব্রুয়ারি
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
