নির্বাচনকে বিতর্কিত করতে আন্তর্জাতিক লবিং করছে বিএনপি-জামাত
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০১৯
৩০ ডিসেম্বরের নির্বাচনকে বিতর্কিত করতে আন্তর্জাতিক লবিং শুরু করেছে বিএনপি এবং জামাত। ভারত, চীন, রাশিয়াসহ আন্তর্জাতিক বিভিন্ন মহল নির্বাচনের পর নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ এখনও নির্বাচনের ব্যাপারে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। নির্বাচনের দুই সপ্তাহ পর, নিউইয়র্ক টাইমস এক সম্পাদকীয়তে বাংলাদেশের নির্বাচনের কঠোর সমালোচনা করেছে। এই সম্পাদকীয় প্রকাশের পরদিনই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ নির্বাচন নিয়ে এক অনুমান নির্ভর গবেষনা প্রতিবেদনে নির্বাচনের নানা অভিযোগ তুলে ধরেছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নিউইয়র্ক টাইমস এর সম্পাদকীয় এবং টি আই বির প্রাথমিক প্রতিবেদন একই সূত্রে গাঁথা। এই দুটির পেছনেই দেশের একটি প্রভাবশালী সুশীল সমাজ গোষ্ঠির হাত রয়েছে বলে মনে করা হচ্ছে। দেশের এই সুশীল সমাজের অংশটি প্রকাশ্যে চুপ থাকলেও, গোপনে নির্বাচন নিয়ে নানা অভিযোগ নিয়ে যাচ্ছেন বিভিন্ন দূতাবাসে এবং আন্তর্জাতিক সংস্থায়। দেশে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে তৎপর দেশের সুশীল সমাজ, আর বিদেশে নির্বাচন নিয়ে বিভিন্ন মহলে তদ্বির করছে বিএনপি-জামাতের লবিস্ট গ্রুপ।
জানা গেছে, বাংলাদেশের নির্বাচন নিয়ে জাতিসংঘের সদর দপ্তরে একটি লিখিত অভিযোগ দাখিল করেছে যুক্তরাষ্ট্র বিএনপি। এ নিয়ে তারা সেখানে দুটি লবিস্ট ফার্মকে দিয়ে তদ্বির করছে। এজন্য যাবতীয় খরচ দিচ্ছে, যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ড পাওয়া মীর কাশেমের পরিবার। জানা গেছে, এই দরখাস্তে জাল ভোট প্রদান, আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করাসহ মোট ১১টি অভিযোগ করা হয়েছে। অনতিবিলম্বে ওই নির্বাচন বাতিল এবং নতুন নির্বাচনের জন্য জাতিসংঘের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। চিঠিতে জাতিসংঘ যেন ‘নির্বাচনের আপত্তিগুলো বিবেচনা করে একটি বিবৃতি দেয় যে অনুরোধও করা হয়েছে। এ ব্যাপারে জাতিসংঘের একটি আনুষ্ঠানিক বিবৃতির আশায় তৎপর বিএনপি-জামাত। নিউইয়র্ক টাইমসের পর আরও মার্কিন গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচন নিয়ে সমালোচনামূলক প্রতিবেদন প্রকাশের জন্য বিপুল অর্থ খরচ করা হচ্ছে। এসবের লক্ষ্য একটিই, তা হলো বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গটি যেন মার্কিন কংগ্রেস এবং পররাষ্ট্র শাখায় দৃষ্টিগোচর হয়। কিন্তু প্রেসিডেন্টের সঙ্গে কংগ্রেসের বিরোধ এবং সার্টডাউন জটিলতায় ‘বাংলাদেশ নির্বাচন’ প্রসঙ্গটি হালে পানি পাচ্ছে না। তবে, বিএনপি-জামাত লবিস্টরা চাইছে অন্তত মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এশীয় ডেস্ক থেকে যেন একটি নেতিবাচক বিবৃতি আসে। আর এসব করার জন্য কয়েক মিলিয়ন ডলার বাজেট ধরা হয়েছে।
শুধু মার্কিন যুক্তরাষ্ট্রই নয়, নির্বাচন সম্পর্কে নানা কুৎসা এবং আপত্তিকর তথ্য সম্বলিত একটি রিপোর্ট জমা দেয়া হয়েছে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরে। ইউরোপীয় ইউনিয়নও যেন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে বিবৃতি দেয় সেজন্য সেখানেও লবিং চলছে। একাধিক সূত্র বলছে, ইসলামী দেশগুলো যেন নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে অবস্থান নেয় সেজন্যেও চেষ্টা করা হয়েছিল। কিন্তু ঐ চেষ্টা সফল হয় নাই।
একটি সূত্র বলছে, বিএনপি-জামাত জোট এখন দেশে আন্দোলন করার চেয়ে আন্তর্জাতিক অঙ্গনে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কাজ করছে। আর এই ষড়যন্ত্রের নেতৃত্ব দিচ্ছেন তারেক জিয়া।
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
- ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- গ্যাস-বিদ্যুৎ সংকট
চাপে জনগণ, সরকারে অস্বস্তি - দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
