নিউইয়র্কে মুসলিম বিদ্বেষ চরমে
হাসান মাহমুদ
প্রকাশিত: ১৮ মে ২০২৪
এক বছরে বৃদ্ধি পেয়েছে ১৭৫ শতাংশ
বেড়েছে ডাকাতি, ধর্ষণ ও হেট ক্রাইম
নিউইয়র্কের কুইন্সের সাউথ জ্যামাইকায় নিজ বাসার দিকে যাচ্ছিলেন ১৫ বছর বয়সী এক কিশোর। এ সময় আগস্ট মার্টিন হাইস্কুলের পাশে অজ্ঞাত এক ব্যক্তি ছাত্রটির মাথায় ছুরি দিয়ে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। ১৫ মে বুধবার বেলা আড়াইটায় ১১২ এভিনিউর সাউথ জ্যামাইকাতে এই ঘটনা ঘটেছে। এই একই বুধবার কুইন্সের ১৬০ স্ট্রিটের নিজ অ্যাপার্টমেন্টের সামনে ১২ বছর বয়সী এক কিশোরীকে গুলি করা হয়। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে ছিলেন। এর আগের সপ্তাহেই নিউইয়র্কে ছুরিকাঘাতে নিহত হয়েছে দুই কিশোর এবং আহত হন অন্তত ৬ জন। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করে তাদেরকে চিকিৎসা দেওয়া হয় বলে এনওয়াইপিডি জানিয়েছে।
এপ্রিল মাসে এনওয়াইপিডির হেট ক্রাইম টাস্ক ফোর্স দ্বারা তদন্ত করার পর তারা দেখতে পান গত বছরের চেয়ে বর্তমান সময়ে হেট ক্রাইম অনেক বেড়েছে। মুসলিম ও ইহুদি বিদ্বেষী ঘটনা গত বছরের এপ্রিলের তুলনায় এ বছরের এপ্রিলে দ্বিগুণ হয়েছে। এপ্রিলের শেষ পর্যন্ত, ইহুদি বিরোধী ঘটনা বেড়েছে ৪৮ শতাংশ, যেখানে মুসলিম বিদ্বেষী ঘটনা ১৭৫ শতাংশ বেড়েছে বলে এনওয়াইপিডির দেওয়া তথ্যে জানা গেছে।
নিউইয়র্কে ২০২৪ সালে এপ্রিল মাস পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছেন ১২৪ জন, যা ২০২৩ সালে এই সময়ে ছিল ১১৮ জন। নিউইয়র্কে ডাকাতির ঘটনা ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত ঘটেছে ১ হাজার ৩২৬টি। যা ২০২৩ সালে ছিল ১ হাজার ২৩৭টি। মারাত্মক হামলার ঘটনা ২০২৪ সালে ঘটেছে ২ হাজার ২৭০টি যা এই একই সময়ে ২০২৩ সালে ছিল ২ হাজার ৩১৪টি।
তবে গত বছরের তুলনায় এ বছর এপ্রিল মাসে খুনের ঘটনা কমেছে, বেড়েছে হেট ক্রাইমের ঘটনা। ২০২৪ সালে এপ্রিল পর্যন্ত নিউইয়র্কে খুন হয়েছেন ২৩ জন। যা গত বছর ২০২৩ সালে ছিল ৩৩ জন। ২০২৪ সালে হেট ক্রাইম হয়েছে ৬৪টি যা গত বছর ২০২৩ সালে ছিল ৪৬টি। গত বছরের একই মাসের তুলনায় ৩৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে হেট ক্রাইম। এনওয়াইপিডির প্রকাশিত এ সকল তথ্য থেকে দেখা যায়, ধর্ষণ, ডাকাতি, হেট ক্রাইমের ঘটনা বেড়েছে। নগরীতে জঘন্য অপরাধের ঘটনাগুলো সাবওয়ে বা এর আশপাশেই বেশি ঘটে থাকে।
২০২৪ সালে গত বছরের চেয়ে একই সময়ে বড় অপরাধের সংখ্যা বৃদ্ধির পেছনের কারণ সম্পর্কে এনওয়াইপিডির কমিশনার এডওয়ার্ড ক্যাবান গণমাধ্যমকে বলেন, নিউইয়র্কে অবৈধ অভিবাসীদের আগমনের কারণে অপরাধ বেড়েছে। জুলাই মাসে নিউইয়র্কের অপরাধ আগের তুলনায় বৃদ্ধি পাওয়ার কারণে নিরাপত্তা জোরদারের কথাও তিনি বলেন। ৩৩ হাজার পুলিশ অফিসার নগরবাসীর সুরক্ষায় নিয়োজিত বলে তিনি উল্লেখ করেন। পুলিশ কমিশনার বলেন, নিউইয়র্কের সাবওয়েতে জঘন্য হামলাকারীদের কোন ছাড় দেওয়া হবে না বলে গভর্নর ক্যাথি হোকুল ঘোষণা করেছেন।
পুলিশ অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতার করলেও তারা জামিনে বের হয়ে আসে এবং আবার একই অপরাধে যুক্ত হয় বলে পুলিশ মনে করছে।
নিউইয়র্ক পুলিশ চলতি বছর বড় অপরাধের জন্য ৪ হাজার ৪৬০ জনকে গ্রেপ্তার করেছে যা গত বছর ২০২৩ সালে এই সময়ে ছিল ৪ হাজার ২৩৩ জন। একই সময়ের তুলনায় গ্রেপ্তার ৫.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- জ্যাকসন হাইটসে আড্ডা রেষ্টুরেন্টের উদ্বোধন
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- জাতিসংঘে কিভাবে আসন নির্ধারিত ও ব্রাজিলই কেন প্রথম বক্তা
- মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প থেকে দূরে থাকছেন প্রার্থীরা
- বাংলাদেশ শান্তিময় মানবিক বিশ্ব দেখতে চায়
- আজকাল ৯৪১
- মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার
- জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট
- ‘বার্থ ট্যুরিজম’ ঠেকাতে নতুন ভিসা নীতি যুক্তরাষ্ট্রের
- বিশ্বের সেরা শহরের তালিকা প্রকাশ, শীর্ষে নিউইয়র্ক
- বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প
- ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর
- সেই মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ জব্দ করল চীন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
