নারী উদ্যোক্তা তৈরির ‘উদ্যোক্তা’ ফাহমিদা নিজাম
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৪
তথ্য-প্রযুক্তির যুগে নিজেকে বদলে ফেলার এক অন্যতম মাধ্যম অনলাইন প্ল্যাটফর্ম। অনেক তরুণ-তরুণী অনলাইন ও সোশ্যাল মিডিয়া কাজে লাগিয়ে হয়েছেন উদ্যোক্তা। নিজে স্বাবলম্বী হয়েছেন, আয় করছেন লাখ লাখ টাকা। নিজ ও পরিবারের আর্থিক চাহিদা পূরণ করে সঞ্চয় করছেন, বাড়িয়েছেন ব্যবসার পরিধিও। ক্ষুদ্র উদ্যোগকে কাজে লাগিয়ে হয়েছেন সফল উদ্যোক্তা।
এমন এক নারী উদ্যোক্তা আর কে ফাহমিদা নিজাম। নিজে সফল হওয়ার পাশাপাশি স্বপ্ন দেখেন উদ্যোক্তা তৈরির, বিশেষ করে নারী উদ্যোক্তা তৈরির। এতেও সফল তিনি। বলা যায় নারী উদ্যোক্তা তৈরির ‘উদ্যোক্তা’ ফাহমিদা নিজাম। লেডিস কেয়ার বিউটি আড্ডা (এলসিবিএ) নামে ফেসবুক গ্রুপ খুলে ভাগ্য খুলেছেন শত শত নারীর।
অনেক শিক্ষার্থীর মধ্যেও ব্যবসা করার ইচ্ছে আছে। কিন্তু অর্থ নেই, ব্যবসার কৌশল জানা নেই। আমি প্রাথমিকভাবে তাদের স্বল্প পুঁজিতে কীভাবে ব্যবসা করা যায় সেটা শেয়ার করি।
সম্প্রতি উত্তরায় আর কে ফাহমিদা নিজামের সঙ্গে কথা হয় জাগো নিউজের। নিজের উদ্যোগের বিষয়ে তিনি বলেন, ‘সমাজের অনেক নারীই উদ্যোক্তা হতে চান, কিন্তু উদ্যোগ থাকলেও সুযোগ হচ্ছে না। আমি তাদের উদ্যোগকে ছড়িয়ে দিতে চাই। এ কারণেই আমার স্বপ্ন নারী উদ্যোক্তা তৈরি করা, যারা সফল হয়ে অবদান রাখবেন দেশের অর্থনীতিতে। বর্তমানে বেকারত্ব বেড়েই চলছে। আমার এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে অনেক নারীর আয়ের সুযোগ সৃষ্টি হয়েছে। এটাই আমার কাছে চরম পাওয়া।’
ফাহমিদা নিজাম বলেন, ‘অনেক শিক্ষার্থীর মধ্যেও ব্যবসা করার ইচ্ছে আছে। কিন্তু অর্থ নেই, ব্যবসার কৌশল জানা নেই। আমি প্রাথমিকভাবে তাদের স্বল্প পুঁজিতে কীভাবে ব্যবসা করা যায় সেটা শেয়ার করি। পরে তারা বাসায় বসে যে যেটা তৈরি করতে পারেন, সেই পণ্য দিয়েই প্রাথমিক ব্যবসা শুরু হয় আমাদের গ্রুপের মাধ্যমে। এখন তাদের অনেকেই মাসে ১০ হাজার থেকে ১০ লাখ টাকা পর্যন্ত আয় করছেন। অনেকেই তাদের পণ্য দেশের বাইরে পাঠাচ্ছেন।’
উদ্যোক্তা তৈরির স্বপ্ন দেখা এ নারী উদ্যোক্তা বলেন, ‘একজন নারী উদ্যোক্তা হওয়ার পাশাপাশি অন্য নারী উদ্যোক্তাদের নিয়ে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর পরিসরে কাজ করার উদ্যোগ নিয়েছি। আমার উদ্যোগের নাম লেডিস কেয়ার বিউটি আড্ডা (এলসিবিএ)। এটা নারীদের নিয়ে কাজ করা একটি ফেসবুক গ্রুপ। এখানে নতুন যারা আসেন তারা কীভাবে কাজ করবেন সেটা বোঝানো হয়। কাজ করার মাধ্যমটা আমরা করে দেই।’
‘অনেক নারী আছেন যারা কোনো একটি পণ্য ভালো তৈরি করতে পারেন। সেটা নিয়ে উদ্যোক্তা হওয়ার স্বপ্নও দেখেন। এমন ছোট ছোট উদ্যোগ নিয়ে নারীরা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের এখানে খুব সহজে, কোনো ধরনের চার্জ ছাড়াই আসতে পারেন। সেলার কার্ডের মাধ্যমে আমাদের গ্রুপের সদস্যরা ঘরে বসে স্বল্প মূলধন নিয়ে কাজ করতে পারেন সহজেই। তার কাজ, পণ্য বিক্রি ও ব্যবসার পরিধি বাড়ানোর বিষয়েও শেখানো হয় গ্রুপের মাধ্যমে।’
নতুন উদ্যোক্তার বিষয়ে ফাহমিদা নিজাম বলেন, ‘লেডিস কেয়ার বিউটি আড্ডায় ৬ হাজার ২শর বেশি নারী সদস্য। খুব সহজে সফলতার সঙ্গে যে যা পণ্য তৈরি করেন সেগুলো নিয়ে কাজ করছেন তারা। নতুন কোনো নারী যদি আমাদের সঙ্গে আসতে চান প্রথমেই আমরা তাকে বলি- কী নিয়ে কাজ করতে চান? তাকে বলি তার আগ্রহের জায়গাটা আমাদের জানাতে বা বলি নিজেকে প্রশ্ন করেই জানুন কোন কাজটি করতে পারেন। ইচ্ছে করলে আমরা তো অনেক কাজই করতে পারি, কিন্তু এর মধ্যে কোন কাজটি সবচেয়ে ভালো করতে পারি সেটা নিয়েই তাদের কাজ করা উচিত। আপনি যেটা করতে ভালোবাসেন, স্বাচ্ছন্দ্যবোধ করেন সেটা নিয়েই এগিয়ে যাওয়া ভালো। এক্ষেত্রে খুব সহজেই অনলাইনে কাজটা করা যায়, আমাদের পূর্ণাঙ্গ সাপোর্ট থাকে তাদের জন্য।’
অনেক নারী আছেন যারা কোনো একটি পণ্য ভালো তৈরি করতে পারেন। সেটা নিয়ে উদ্যোক্তা হওয়ার স্বপ্নও দেখেন। এমন ছোট ছোট উদ্যোগ নিয়ে নারীরা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের এখানে খুব সহজে, কোনো ধরনের চার্জ ছাড়াই আসতে পারেন।
লেডিস কেয়ার গ্রুপের বিষয়ে তিনি বলেন, ‘নতুন কোনো উদ্যোগ নিয়ে কাজ করতে প্রয়োজন ব্যক্তি পরিচিতি, অ্যাক্টিভিটিজ, নিজেকে তৈরি করা। সবাইকে চিনতে হবে, সবার সঙ্গে পরিচিত হতে পারবেন এ গ্রুপের মাধ্যমে। মাঝেমধ্যে আমরা একত্রিত হই, নিজেদের উদ্যোগ বিনিময় করি। তবে উদ্যোক্তা হয়ে সফলতা পেতে ধৈর্য ও সততা খুবই দরকার। উদ্যোক্তার সততার ওপরেই কিন্তু গ্রাহক আসে।’
‘ঠিকমতো যদি পণ্য দিতে পারেন তাহলে ক্রেতার সংখ্যা দিন দিন চক্রাকারে বাড়তে থাকে। আবার মন্দ কাজ করলে এর চেয়ে দ্রুত গতিতে বদনামটাও ছড়িয়ে পড়ে। এখানে সততার সঙ্গে কাজ করতে হবে। অনেক সময় পরিবার থেকে বাধা আসে। তবে আমাদের গ্রুপের সবাই নারী, কোনো পুরুষ নেই। এখানে স্বাধীনতা রয়েছে, কারণ সবাই এখানে নারী। খুব সহজে, নিরাপত্তা বজায় রেখেই আমাদের গ্রুপের সদস্য তৈরি করি। পরে তিনি তার পণ্য নিয়ে কাজ করেন। গ্রুপের মাধ্যমেও ক্রেতা আসে, আবার ব্যক্তি উদ্যোগেও ক্রেতা আসে।’
কী ধরনের পণ্য নিয়ে কাজ করছেন- এমন প্রশ্নে ফাহমিদা বলেন, ‘আমাদের এখানে নির্দিষ্ট কোনো পণ্য নেই। এখানে সবাই যে যার মতো বাড়িতে বানানো আইটেম নিয়ে কাজ করেন। কেউ জামদানির ব্যাগ তৈরি করেন, জামদানির জুতা, হ্যান্ডিক্রাফট, ক্রোকারিজ আইটেম, শাড়ি, সালোয়ার-কামিজ, কাতান পিস, নকশিকাঁথা, কসমেটিকস, জুয়েলারি আইটেম, খাদ্য বিশেষ করে শীতের পিঠা-পুলি, দুপুরের খাবার ইত্যাদি।’
আগামীতে যুব উন্নয়ন অধিদপ্তরের সঙ্গে প্রশিক্ষণ ও ঋণ সহায়তা নিয়ে কাজ করার ইচ্ছা আছে বলেও জানান তিনি।
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ২০০ বছরের ইতিহাস ভেঙে মার্কিন মুদ্রায় বসল জীবিত প্রেসিডেন্টের ছবি
- কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি ইরানের
- যুক্তরাষ্ট্র-কানাডা থেকে ৮৬ টন স্বর্ণ লন্ডনে নিল নেদারল্যান্ডস
- নগদের মালিকানায় আবুল খায়ের গ্রুপ
- ঢাকার পাশে অবৈধ ৭৫০ ইটভাটা
- ভেনেজুয়েলায় এখনও নির্বাচনের পরিবেশ দেখছেন না ট্রাম্প
- বিপর্যয়ের মুখে চ্যাটজিপিটি
- যেভাবে খুঁজে বের করা হলো মন্ত্রীর ব্যবহৃত গাড়ির নম্বর
- মাথাব্যথা হয়েছে, মাথা কর্তন করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ
- নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার
- যুক্তরাষ্ট্রের হামলায় ১৮ জন নিহত, জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের
- রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?
- জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া কঠিন করছে যুক্তরাষ্ট্র
- চিকিৎসা শেষে সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস
- নেপালে বিপর্যয়
জীবিত উদ্ধারের আশা ফিকে হচ্ছে - হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প
- নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের এআই ব্যবহার নিষিদ্ধ
- বিমানের কাউন্টারে টাকার খেলা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প
- হিসাব মেলানোই দায়
- প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
- ইরানে ফের মার্কিন বিমান হামলা শুরু, জানালেন ট্রাম্প
- ‘আমি বেঁচে গেছি, কিন্তু আমার ভাই-বোন পারেনি’
- ৪৯ বছরে বিএনপি
- পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প
- ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
- ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের প্রভাব তেলের বাজারে
- পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে দেখুন কার বেতন কত বাড়ল
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
