‘নারী আসনে ত্যাগীদের মনোনয়ন দেওয়া হবে’
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০১৯
জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের জন্য এবার আওয়ামী লীগের মনোনয়ন ইচ্ছুকের সংখ্যা সব রেকর্ড ভঙ্গ করেছে। ৪৫টি আসনের বিপরীতে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ফরম কিনেছেন এখন পর্যন্ত ১০৫৫ জন। এটা আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাসে এক নতুন রেকর্ড। তবে নারী আসনে দলের জন্য ত্যাগীদের মনোনয়ন দেওয়া হবে বলেই বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে।
লক্ষণীয় যে এবার আওয়ামী লীগের মনোনয়ন পেতে তারকাদের ঢল নেমেছে। ২০০১ সালে যারা হাওয়া ভবনে লাইনে দাঁড়িয়ে তারেক জিয়াকে অভিনন্দন জানিয়েছেন, তাঁরাও এবার আওয়ামী লীগের টিকেটে সংরক্ষিত আসনে এমপি হওয়ার জন্য দৌঁড়ঝাপ শুরু করেছেন।
তবে আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, সেলিব্রেটি নয় বরং ৫ যোগ্যতার ভিত্তিতে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চূড়ান্ত করা হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আওয়ামী লীগ সভাপতি দলের যোগ্য, ত্যাগী এবং পরীক্ষীতদেরই মহিলা এমপি হিসেবে মনোনীত করবেন। তারকা হলেই মনোনয়ন পাবে এমন কোন কথা নেই।’
জানা গেছে, প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সংরক্ষিত আসনের জন্য ৫ টি যোগ্যতা চুড়ান্ত করেছেন। এই ৫ মাপকাঠির ভিত্তিতেই নির্ধারিত হবেন, একাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগ মনোনীত ৪৫ জন এমপি। এই ৫ মাপকাঠি হলো_
১. যেসব জেলায় গতবার এবং তার আগেরবার কোন মহিলা এমপি মনোনীত হননি, সেই জেলাগুলো থেকে যারা মনোনয়ন প্রত্যাশী তাদের অগ্রাধিকার দেয়া হবে। আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, এরকম জেলার সংখ্যা ২১ টি।
২. দীর্ঘদিন ধরে ছাত্রলীগ বা অঙ্গসংগঠন করে মূল দলে বা মহিলা অঙ্গসংগঠনে সক্রিয়ভাবে কাজ করছে তাদের অগ্রাধিকার দেয়া হবে।
৩. ২১ আগষ্ট গ্রেনেড হামলায় আহত, ২০০১ সালের নির্বাচনের পর ক্ষতিগ্রস্থ এবং নির্যাতিত এবং ২০০৭ সালে ওয়ান ইলেভেনে সক্রিয়দের ব্যাপারে প্রাধান্য দেয়া হবে।
৪. দীর্ঘদিন রাজনীতি করছেন, কিন্তু গত দশবছরে কিছু পাননি এমন নিবেদিত প্রান নেতা-কর্মীদের অগ্রাধিকার দেয়া হবে।
৫. আওয়ামী লীগের সঙ্গে সক্রিয় জড়িত, পাশাপাশি স্বপেশায় আলোচিত, প্রশংসিত এমন চিকিৎসক, শিক্ষক, আইনজীবী, শিল্পীদের বিবেচনা করা হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘এমপি হিসেবে যারা সংসদে এবং এলাকায় অবদান রাখতে পারবেন, তাদেরকেই আমরা বিবেচনা করবো।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগের ত্যাগী এবং পরীক্ষিতদের এবার মূল্যায়ন করা হবে সবার আগে।’ আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল সূত্র বলছে, সংরক্ষিত মহিলা আসনে এমপি হওয়ার যোগ্যতার মাপকাঠি যেমন চূড়ান্ত করা হয়েছে, তেমনি চূড়ান্ত করা হয়েছে ৫ অযোগ্যতা। যারা মনোনয়নে বিবেচিত হবে না। এই অযোগ্যতাগুলো হলো-
১. যারা কখনো আওয়ামী লীগ সরাসরি করেননি, হঠাৎ করেই মনোনয়ন চেয়েছেন।
২. যারা বিগত সময়ে এমপি ছিলেন কিন্তু সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন অথবা তাদের কর্মকান্ডে দল বিব্রত হয়েছে।
৩. যাদের নিয়ে বিতর্ক আছে বা বিভিন্ন ধরণের অভিযোগ আছে।
৪. বিএনপি বা জামায়াত করতেন এখন আওয়ামী লীগে যোগদান করেছেন।
৫. ওয়ান ইলেভেনে সংস্কারপন্থী ছিলেন অথবা সংস্কারপন্থীদের ঘনিষ্ট ছিলেন।
তবে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা বলছেন, চূড়ান্তভাবে কারা মনোনয়ন পাবেন তা ঠিক করবেন দলের সভাপতি শেখ হাসিনা।
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
- ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- গ্যাস-বিদ্যুৎ সংকট
চাপে জনগণ, সরকারে অস্বস্তি - দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
