নববধূ নয়, বাড়িতে এলো দুই ভাইয়ের মরদেহ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৪
বিয়ে বাড়িতে চলছে শোকের মাতম। আনন্দের পরিবর্তে একসঙ্গে দুই ছেলেকে হারিয়ে আহাজারি করছেন স্বজনরা। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) মোকছেদ আলী সরদারের মেজ ছেলে সামিউল ইসলাম শামীম আর শুক্রবার (২ ফেব্রুয়ারি) ছোট ছেলে সাইফুল ইসলাম সুমনের বিয়ের দিন ছিল। রাতে আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে হয়েছে দুই ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠান। আগামী শনিবার দুইজনের একসঙ্গে বৌভাত অনুষ্ঠানের কথা ছিল।
দুই ভাইয়ের বিয়ে উপলক্ষে গাজীপুর থেকে বুধবার রাতে রাজবাড়ীতে ফিরছিলেন বড় ভাই গামের্ন্টসকর্মী মনিরুল ইসলাম ওরফে মমিন। গায়ে হলুদের অনুষ্ঠান শেষে মধ্যরাতে বড় ভাই মমিনকে আনতে মোটরসাইকেল নিয়ে দৌলতদিয়া ঘাটে যান ছোটভাই সুমন (বিয়ের পাত্র)। ফেরার পথে রাত ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার মকবুলের দোকান এলাকায় একটি ইটভাটার মাটিবাহী ডাম্পট্রাকের চাপায় দুই ভাই নিহত হন।
নিহতদের ফুফাতো ভাই দুলাল হোসেনসহ স্থানীয়রা বলেন, ওরা তিন ভাই। মেজ ভাই শামীমের আজ বৃহস্পতিবার ও শুক্রবার ছোট ভাই সুমনের বিয়ে। রাত ১০ থেকে ১১টা পর্যন্ত বাড়িতে দুই ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠান হয়েছে। বড় ভাই মমিন গাজীপুরের একটি গামেন্টসে চাকরি করতেন এবং তার আড়াই বছরের একটি সন্তান রয়েছে। মমিন অফিস শেষ করে বিয়ে উপলক্ষে বাড়ি আসছিলেন। বড় ভাইকে আনতে দৌলতদিয়ায় মোটরসাইকেল নিয়ে যান ছোট ভাই সুমন। সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনায় একসঙ্গে দুই ভাই মারা যান। বিয়ের আনন্দের পরিবর্তে এখন বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।
রাজবাড়ীর আহলাদীপুর হাইওয়ে থানার এসআই এম আল মামুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে পালিয়েছে ট্রাকের চালক ও হেলপার। এ বিষয়ে নিহতদের ভাই বাদী হয়ে একটি মামলা করেছেন এবং পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বুধবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ১২টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দের ঢাকা-খুলনা মহাসড়কে মাটিবাহী একটি ডাম্পট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হন। নিহতরা হলেন, রাজবাড়ী সদর থানার খানখানাপুর ইউনিয়নের কদমতলা গ্রামের মোকছেদ আলী সরদারের দুই ছেলে মনিরুল ইসলাম ওরফে মমিন (৩২) ও সাইফুল ইসলাম ওরফে সুমন (২৭)।
- দৈনিক তরুণ কণ্ঠ’র যুক্তরাষ্ট্র প্রধান প্রতিনিধি আবুল কাশেম
- যুক্তরাষ্ট্রে সহিংস অপরাধ কমার দাবী হোয়াইট হাউসের
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪৭ বিলিয়ন ডলার ব্যয়
- ঢাকার খোলা বাজারে হঠাৎ ডলার ১২৮ টাকা ছাড়িয়েছে
- নির্বাচন স্থগিত হওয়ায় কুনু-ফিরোজ প্যানেলের সভায় প্রতিবাদ
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসং
- কানাডায় বাংলাদেশিদের ভিসা আবেদনে বড় জালিয়াতির অভিযোগ
- ‘অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে’
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি
- প্রবাহ’র ২২তম সাহিত্য সভা অনুষ্ঠিত
- বাংলাদেশের নাগরিকদের রাশিয়ার যুদ্ধে পাচার
- অবৈধ ভোটদানের অভিযোগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মাম
- তাসিনের দাফন সম্পন্ন
- মার্কিন নির্বাচন কেন নভেম্বরের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হয়?
- ন্যাশনাল ইমিগ্রান্টস ডে উপলক্ষ্যে ৭ জনকে সম্মাননা
- মুনা’র ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন
- জেএমসি’র ফান্ড রেইজিংয়ে মিলিয়ন ডলার সংগ্রহ
- নির্বাচন বানচালের প্রতিবাদে ব্রঙ্কসে সেলিম-আলী প্যানেলের প্রতিবাদ
- বাংলাদেশের এলডিসি উত্তরণ পেছাল তিন বছর
- যৌন নির্যাতনের অভিযোগে চিকিৎসক গ্রেফতার
- মামলা পরিচালনায় সব ধরনের আশ্বাস শাহ নেওয়াজের
- জাতিসংঘে বিশৃংখলাঃ কিউবান কূটনীতিককে বহিষ্কার যুক্তরাষ্ট্রের
- রুহুল ও সেলিম ভাই উভয়েই অর্থ দিতে চেয়েছিলেন ঃ ওসমান
- বাংলাদেশ সোসাইটির কোর্ট হেয়ারিং ১৭ ডিসেম্বর
- মিশিগানে মুসলিম ভোটাররা ইসলামবিদ্বেষী হামলার আশঙ্কায়
- ট্রাম্প ও ওবামার নির্বাচনী যুদ্ধ
- আজকাল ৯৪৬
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩২
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
