নতুন নিয়মের আওতায় আসছে হোম কেয়ার সার্ভিস, উদ্বিগ্ন ব্যবসায়ীরা
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৪
নিউইয়র্কে হোমকেয়ার সার্ভিসকে নতুন নিয়মের আওতায় নিয়ে আসা হচ্ছে। নতুন নিয়ম চালু হলে হোম কেয়ার সার্ভিস দীর্ঘমেয়াদী ও শক্তিশালী হবে আশা করছে কর্তৃপক্ষ। যদিও এই সার্ভিসের সঙ্গে জড়িতরা বলছেন, নতুন নিয়ম চালু হলে এই ব্যবসায় জড়িত প্রায় ৭ শতাধিক এজেন্সী ক্ষতির মুখে পড়বে। তাদের অধীনে কর্মরত কয়েক হাজার কর্মী কাজও হারাতে পারেন।
গভর্ণর ক্যাথি হোকুল হোম কেয়ার সার্ভিসের নতুন নিয়ম ও পরিকল্পনায় ইতোমধ্যে স্বাক্ষর করেছেন। তার দাবি, নতুন পরিকল্পনায় হোম কেয়ার সার্ভিস দীর্ঘমেয়াদী ও শক্তিশালী হবে। পাশাপাশি নতুন কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে।
এদিকে গভর্ণরের ঘোষিত নতুন পরিকল্পনায় হোম কেয়ার সার্ভিসের সিডিপ্যাপ সেবায় পরিবর্তন না হলেও নির্দিষ্ট একটি এজেন্সিকে দিয়ে কর্তৃপক্ষ কিভাবে কার্যক্রম চালাবেন সেটি স্পষ্ট নয় বলে জানিয়েছেন হোম কেয়ার সার্ভিস এজেন্টরা।
জানা গেছে, হোমকেয়ার ব্যবহারকারীদের উচ্চমানের সেবা প্রদান, পরিচর্যাকারীদের সহায়তা এবং সিডিপ্যাপের মতো গুরুত্বপূর্ণ প্রোগ্রাম দীর্ঘ মেয়াদী আর স্থিতিশীল করতে স্টেট ভিত্তিক পার্টনারশীপ জোটের ভিত্তিতে উদ্যোগ নেওয়া হবে।
নিউইয়র্ক স্টেটজুড়ে পার্টনারশীপ হিসেবে পাবলিক পার্টনারশীপ এলএলসি (পিপিএল) কাজ করবে। এই পিপিএলের নিয়ন্ত্রণে নিউইয়র্কের বিভিন্ন স্থানে আঞ্চলিক সংগঠন হিসেবে চারটি এজেন্সী কার্যক্রম চালাবে।
এজেন্সীগুলো হলো চাইনীজ আমেরিকান প্ল্যানিং কাউন্সিল, কনসেপ্টস অব ইন্ডিপেন্ডেন্টস ইনক, অ্যাঞ্জেল ইন ইউর হোম, কনজ্যুামার ডিরেক্টেড চয়েজেস। এই চার এজেন্সির জোটে ৩০ টির মতো উপ-আঞ্চলিক সংগঠন থাকবে। সদর দপ্তরের তত্ত্বাবধানে এবং এজেন্সীর নিয়ন্ত্রণে জোটের কার্যক্রম পরিচালিত হবে। এতে এক হাজার ২০০ নতুন কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এই উদ্যোগে প্রায় আড়াই লাখ নিউইয়র্কবাসী হোম কেয়ার সেবা পাবেন।
এই পরিকল্পনায় যেসব এজেন্সীর অধীনে হোম কেয়ার সেবা গ্রহীতা রয়েছেন, চলতি বছরের ১ অক্টোবর থেকে আগামী বছর ২০২৫ সালের ৩০ মার্চের মধ্যে সে সকল সেবা গ্রহীতার সব তথ্য ও কাগজাদি ঐ নির্দিষ্ট পিপিএলের কাছে হস্তান্তর কাজ সম্পন্ন করতে হবে। আগামী সপ্তাহখানেকের মধ্যে হস্তান্তরের সুনির্দিষ্ট নির্দেশনা দিবেন কর্তৃপক্ষ। হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হলে আগামী বছরের এপ্রিল মাস থেকে নতুন পরিকল্পনা অনুযায়ী নতুন নিয়োগকৃত জোট হোম কেয়ার সেবা কাজ শুরু করবে।
হোম কেয়ার সার্ভিসের সঙ্গে জড়িতরা জানান, নতুন এ পরিকল্পনায় সিডিপ্যাপের সেবায় কোন পরিবর্তন না হলেও সেটার নিয়ন্ত্রণ নির্দিষ্ট কোম্পানীর অধীনে চলে যাবে। এতে ক্ষুদ্র ব্যবসায় ধস নামবে। নিউইয়র্কে ছোট-বড় প্রায় ৬ শতাধিক এজেন্সী দীর্ঘদিন সিডিপ্যাপ প্রোগ্রামের আওতায় হোম কেয়ার সেবা পরিচালনার ব্যবসা করে আসছে। এতে প্রায় কয়েক হাজার কর্মী চাকরি করছেন। হোম কেয়ার সার্ভিসের পরিবর্তনে গভর্ণর এ পরিকল্পনায় ১২০০ নতুন কর্মসংস্থান হবে। কিন্তু দীর্ঘদিন ধরে এ ব্যবসায় জড়িত ৬ শতাধিক এজেন্সীর কর্মরত কর্মীরা চাকরি হারাবেন। তাছাড়া সিডিপ্যাপ এর আড়াই লাখ কনজ্যুমারকে একসাথে হস্তান্তর এবং একটি এজেন্সীর দ্বারা সেবা প্রদানে বেশ জটিলতা সৃষ্টি হতে পারে।
কমিউনিটির অনেক সেবা গ্রহীতা যারা তারা পুরাতন এজেন্সীর মাধ্যমে সেবা গ্রহণে অভ্যস্ত। নতুন করে একটি এজেন্সীর মাধ্যমে সেবার মান কতটুকু বজায় থাকবে সে বিষয়ে সন্দীহান হোমকেয়ার সাথে জড়িত এজেন্সীর কর্তৃপক্ষ। একটি এজেন্সীর নিয়ন্ত্রণাধীন থাকায় সেবার মান কনজ্যুমারের যাচাই করার সুযোগ থাকবে না। এছাড়া পিপিএল যে ৩০টি উপ আঞ্চলিক এজেন্সীকে দিয়ে কাজ করাবে সে সব এজেন্সীর তালিকাও প্রকাশ করা হয়নি এবং সে সব এজেন্সী কিভাবে কাজ করবে সেটিও স্পষ্ট নয় এমন দাবি বর্তমানে হোমকেয়ার সাথে জড়িত এজেন্সীর কর্তৃপক্ষের।
এদিকে হোম কেয়ার সেবায় নতুন পরিকল্পনা এবং পদক্ষেপের নিষেধাজ্ঞা চেয়ে আদালতে মামলা করেছেন সিডিপ্যাপ প্রোগ্রাম অর্গনাইজেশন। আগামী ১১ অক্টোবর এ সংক্রান্ত রায় দিবে। এছাড়াও হোম কেয়ার এজেন্সীগুলোকে পিএমপি প্রোগ্রামে কার্যক্রম চালিয়ে যাওয়ার যে ব্যবস্থা রেখেছে সে বিষয়ে আপত্তি তুলে আদালতে মামলা করেছেন ব্যবসায়ীরা।
কয়েকটি হোম কেয়ার সার্ভিসের মালিক বলেন, গভর্ণরের নতুন পরিকল্পনা নিয়ে আমরা ধোঁয়াশায় আছি। কর্তৃপক্ষ বলছে ১২০০ জনের কর্মসংস্থান হবে। কিন্তু আমাদের এখানে ৬ থেকে ৭০০ এজেন্সীর প্রায় ৭ হাজারেরও বেশি লোক কাজ করছেন। নতুন নিয়ম কার্যকর হলে এসব কর্মী কাজ হারাবেন। তখন তাদের কি হবে?
তারা আরও বলেন, নতুন পরিকল্পনা কার্যকর হলে সেবা গ্রহীতাদের পরিবারের সদস্য অথবা আত্মীয় স্বজন যারা কেয়ার গিভার হিসেবে কাজ করছেন তারাও এ দায়িত্ব থেকে বাদ পড়বেন। কারণ প্রশিক্ষণপ্রাপ্ত তাদের নির্দিষ্ট কেয়ার গিভার দিয়ে হোম কেয়ার সেবা প্রদান করা হবে।
এ বিষয়ে গভর্ণর ক্যাথি হোকূল বলেন, ‘হোম কেয়ার সার্ভিস ব্যবহারকারীদের রক্ষা আর সেবাকারীদের সমর্থন করতে এবং গুরুত্বপূর্ণ সিডিপ্যাপের মতো প্রোগ্রামটি নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের পরিকল্পনা অংশীদারিত্বের ভিত্তিতে একটি শক্তিশালী সিডিপ্যাপ ব্যবস্থার মাধ্যমে নিউইয়র্কবাসীদের প্রয়োজনীয় উন্নতমানের সেবা প্রদান।
- বাংলাদেশে সিরিজ খেলতে আসছে না ভারত
- কলম্বিয়ায় নিহত বেড়ে ২২৪
- দেড় বছর আগেই বিয়ে করেছেন সোহানা সাবা
- ট্রাম্পের নতুন শব্দ `জিহাদি`, লক্ষ্য এবার মুসলিম প্রার্থীরা
- ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে বাতিল ১ লাখ ৭৫ হাজার ভিসা
- ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার
- টরন্টোয় কনসাল জেনারেল খোকনের ক্ষমতার দম্ভ
- সেই ইসলামী ব্যাংক কর্মকর্তা বরখাস্ত
- মোবাইল চুরি করলেন এসআই, ধরা খেলেন সিসিটিভি ক্যামেরায়
- লোডশেডিংয়ে ত্রাহি অবস্থা
- কে হবেন বিএনপি মহাসচিব
- রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি
- ‘আমি থ্রেট করে রাখছি, সংঘাতের খবর দিলে টেলিভিশন বন্ধ’
- বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা
- সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত
- ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু
- মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার
- বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে
- সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই!
- রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- নিউইয়র্কে নিষিদ্ধ ছাত্রলীগের মারামারি
- ভাঙ্গন ও পাল্টাপাল্টি বহিষ্কারেই জিবিএ’র পরিচিতি
- আনিস আলমগীরের কলাম চেহারা দেখানো ছাড়াই হাসিনার সংবাদ সম্মেলন
- বাড়ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট
- কুইন্স ব্যরো প্রেসিডেন্টের সঙ্গে শাহ নেওয়াজের সৌজন্য সাক্ষাৎ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
