দেশে রেমিট্যান্সের বেশিরভাগই যাচ্ছে হুন্ডিতে
প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৩
খোলা বাজারে ডলার ১১৮ টাকা
আজকাল ডেস্ক
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রেমিট্যান্সের একটি বড় অংশই দেশে যাচ্ছে হুন্ডিতে। ব্যাংকিং চ্যানেলে গেছে তুলনামূলকভাবে কম। হুন্ডিতে রেমিট্যান্স বেশি আসায় ওইসব ডলার চলে গেছে কার্ব মার্কেট বা খোলা বাজারে। এতে কার্ব মার্কেটে ডলারের সরবরাহ বেড়েছে। একই সঙ্গে চাহিদা ও দাম বেড়েছে। রোজার আগে কার্ব মার্কেটে প্রতি ডলারের দাম ছিল ১১৩ থেকে ১১৪ টাকা। বৃহস্পতিবার তা বেড়ে দাঁড়িয়েছে ১১৬ থেকে ১১৮ টাকায়। রোজার শুরুতে কার্ব মার্কেটে ডলারের বেশ চাহিদা ছিল। ওই সময়ে দাম ১১৪ থেকে ১১৫ টাকার মধ্যে ছিল। অক্টোবরে কার্ব মার্কেটে ডলারের দাম সর্বোচ্চ ১২০ টাকা উঠেছিল। ব্যাংকগুলোতে নগদ ডলার বিক্রি হচ্ছে সর্বোচ্চ ১১০ টাকা। মানি এক্সচেঞ্জ হাউজগুলো বিক্রি করছে ১১২ থেকে ১১৩ টাকায়।
সূত্র জানায়, এবার ঈদের আগে ১ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত দুই সপ্তাহে রেমিট্যান্স এসেছে ৯৬ কোটি ডলার। ঈদের আগে সাধারণত রেমিট্যান্স বাড়ে। এই বাড়ার মধ্যেই এলো মাত্র ৯৬ কোটি ডলার। চলতি মাসের বাকি সময়ে রেমিট্যান্স প্রবাহ কমে যেতে পারে। এতে রেমিট্যান্স ২০০ কোটি ডলারের নিচে নামার আশঙ্কা করা হচ্ছে। মার্চে রেমিট্যান্স এসেছে ১০২ কোটি ডলার। এ মাসে রেমিট্যান্স গড় আরও কমে যাবে। তবে ব্যাংকাররা জানান অন্য কথা। তাদের মতে, অনেক বেশি রেমিট্যান্স এসেছে। সেগুলোর একটি বড় অংশ নগদ আকারে ও হুন্ডির অন্যান্য উপকরণের মাধ্যমে এসেছে। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলএও) আগের জরিপ অনুযায়ী, বাংলাদেশে মোট রেমিট্যান্সের ৪০ শতাংশ আসে ব্যাংকিং চ্যানেলে। বাকি ৬০ শতাংশের মধ্যে ৩০ শতাংশ নগদ আকারে ও বাকি ৩০ শতাংশ হুন্ডির মাধ্যমে। নগদ আকারে আসা রেমিট্যান্সের প্রায় পুরোটাই হুন্ডির মাধ্যমে লেনদেন হয়।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বেশ কয়েক বছর আগে এক অনুষ্ঠানে তার ব্যক্তিগত গবেষণার উদ্ধৃতি দিয়ে বলেছেন, রেমিট্যান্সের ৪২ শতাংশ আসে হুন্ডির মাধ্যমে। বাকি ৫৮ শতাংশ আসে ব্যাংকের মাধ্যমে।
সম্প্রতি পরিকল্পনামন্ত্রীও বলেছেন, হুন্ডির মাধ্যমে রেমিট্যান্স বেশি আসছে। এসব তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা জানান, ঈদে সাধারণত রেমিট্যান্স বাড়ে। এবারের রেমিট্যান্সের গতি-প্রকৃতি দেখলে মনে হয় ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স বাড়েনি। রেমিট্যান্স বেশি এসেছে হুন্ডির মাধ্যমে। কারণ রেমিট্যান্সপ্রবণ এলাকাগুলোতে নগদ টাকার চাহিদা বেড়েছে। এর মধ্যে রয়েছে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কক্সবাজার, চট্টগ্রাম, ঢাকা, মানিকগঞ্জ। এসব এলাকায় নগদ টাকার চাহিদা বেশি বেড়েছে। হুন্ডিতে আসায় ডলার ব্যাংকে জমা হয়নি। কিন্তু নগদ টাকার চাহিদা বেড়েছে। এছাড়া বেশকিছু ডলার কার্ব মার্কেটে চলে গেছে। যে কারণে কার্ব মার্কেটে ডলারের সরবরাহ বেড়েছে।
বিশেষ করে যে প্রবাসী ঈদের ছুটিতে দেশে এসেছেন তাদের মাধ্যমে অন্য প্রবাসীরা নগদ আকারে রেমিট্যান্স পাঠিয়েছেন। সেগুলো ব্যাংকে না এসে কার্ব মার্কেটে চলে গেছে। কারণ কার্ব মার্কেটে ডলারের দাম ব্যাংকের চেয়ে ৭ থেকে ৮ টাকা বেশি। ব্যাংকে নগদ ডলার কেনা হয় ১০৬ থেকে ১০৭ টাকার মধ্যে। কার্ব মার্কেটে বিক্রি হচ্ছে ১১৩ থেকে ১১৫ টাকার মধ্যে। ফলে বাড়তি লাভের আশায় অনেকেই ডলার কার্ব মার্কেটে বিক্রি করে দিচ্ছেন।
কেন্দ্রীয় ব্যাংকের কঠোর তদারকির ফলে কার্ব মার্কেটে ডলারের দাম ব্যাংকের কাছাকাছি নেমে এসেছিল। এখন আবার তা বেড়ে গেছে। এর কারণ হিসাবে সংশ্লিষ্টরা জানান, রোজার শুরুর পর বাংলাদেশ থেকে ঈদের মার্কেট করতে কলকাতায় গেছেন অনেকে। অন্য সময়ের তুলনায় এবারের ঈদে এই প্রবণতা বেশি ছিল। এ খাতে ব্যাংক থেকে ডলার মেলেনি। ফলে কার্ব মার্কেট থেকেই ওই সব ডলার গেছে বেশি। যে কারণে রোজার শুরুতে কার্ব মার্কেটে ডলারের দাম বেড়েছে। ঈদের পর একটি শ্রেণি বিদেশ ভ্রমণে যাবে। এ খাতেও এখন ব্যাংক থেকে ডলার মিলছে খুবই কম। ফলে বেশিরভাগ ডলারই যাচ্ছে কার্ব মার্কেট থেকে। এ কারণে কার্ব মার্কেটে ডলারের দাম বেশি।
- ‘ঠিকানা’র ৩৬ বছরপূর্তি অনুষ্ঠান
‘ঠিকানা টিভি’র আনুষ্ঠানিক ঘোষণা - শাপলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েটস’র পুনর্মিলনী অনুষ্ঠিত
- ইয়েলো সোসাইটির নতুন কমিটির শপথ গ্রহণ
- নিউইয়র্কে একই পরিবারের ৪ বাংলাদেশি নিহত
- চালকবিহীন গাড়ি
ক্যাব ও উবার ড্রাইভারদের দুঃসংবাদ - হাসিনা-কামাল ও হাদির ঘাতককে ফেরত চেয়েছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ সবার চোখ ইসলামাবাদে
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশন গঠিত
- সোসাইটির নির্বাচনে ৩ সিলেটির লড়াই!
- ট্রাম্প ‘মানসিক ভারসাম্যহীন’: সিনেটর বার্নি স্যান্ডার্স
- ৪০তম ফোবানার পর্দা উঠবে কানাডার টরেন্টোতে
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকের সংখ্যা ৯১৭
- হরমুজ প্রণালিতে টোল আদায়ে ক্রিপ্টোকারেন্সি বা চীনা মুদ্রা নিচ্ছে
- জামুকা বিল পাস
- ইসরায়েলের কাণ্ডে সতর্কবার্তা দিল রাশিয়া
- সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
- বিএনপির বাদশা ও রুবেল বিজয়ী
- বিসিবির অ্যাডহক কমিটির নারী সদস্য কে এই রাশনা ইমাম
- ঢাকায় ভয়ংকর ‘কলম অস্ত্র’ উদ্ধার
- যুক্তরাষ্ট্র থেকে সব স্বর্ণ সরিয়ে নিল ফ্রান্স
- বিসিবির সভাপতি হয়ে যে প্রতিশ্রুতি দিলেন তামিম
- মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার
- রহস্যে ঘেরা শিরীন শারমিনের অন্তর্ধান
- ঢাকায় ভয়ংকর মাদক কিটামিনের ল্যাব
- যুক্তরাষ্ট্রের প্রতি পূর্ণ অবিশ্বাস রেখে ‘ট্রিগারে আঙুল’ ইরানের
- ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণায় কী আছে
- যুদ্ধবিরতিতে সম্মত ট্রাম্প, দুই সপ্তাহের জন্য হামলা স্থগিত
- ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক মৃত্যু ৫, আক্রান্ত ১২৮২
- অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের খবরে মুখ খুললেন শায়খ আহমাদুল্লাহ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- আজকাল ৯০২
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- যুক্তরাষ্ট্রে এনআইডি কার্ড বিতরণ শুরু
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
