দেশেই পড়ে আছে মন
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০১৯
সিঙ্গাপুরে ভালো আছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। চিকিৎসা শেষে সম্পূর্ণ সুস্থ হয়ে বিদেশে অবস্থান করলেও তার মন পড়ে আছে দেশে। বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড, রাজনীতি এবং তার প্রিয় দল আওয়ামী লীগের বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর রাখছেন। দেশের বিভিন্ন টিভি চ্যানেল ও আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি দেখে তার সময় কাটছে। শিগগিরই দেশে ফিরবেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এমনটাই জানায় সিঙ্গাপুর থেকে দেশে ফেরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. হারিসুল হক। বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ওবায়দুল কাদেরের চিকিৎসার খোঁজ-খবর নেয়ার জন্য অধ্যাপক ডা. হারিসুল হককে সিঙ্গাপুরে পাঠান।
অধ্যাপক হারিসুল হক গত ১০ এপ্রিল সিঙ্গাপুর যান এবং ১৪ এপ্রিল দেশে ফিরে আসেন । আজ (সোমবার) তার অফিসে এসব কথা জানান। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ৩ মার্চ হঠাৎ অসুস্থ হয়ে বিএসএমএমইউতে ভর্তি হন ওবায়দুল কাদের। তার হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। একপর্যায়ে চিকিৎসার বিষয়ে পরামর্শ দিতে ঢাকায় আসেন ভারতের স্বনামধন্য হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। উন্নত চিকিৎসার জন্য ৪ মার্চ ওবায়দুল কাদেরকে ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেয়া হয়। মন্ত্রীর চিকিৎসার জন্য গঠন করা হয় মেডিকেল বোর্ড। এক মাস চিকিৎসা শেষে গত ৫ এপ্রিল সিঙ্গাপুর সময় বেলা ৩টায় মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেয়া হয়।
সিঙ্গাপুরে সেতুমন্ত্রীকে দেখে এসে অধ্যাপক ডা. হারিসুল হক জানান, বিএসএমএমইউ পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও নিউরো মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. আবু নাসার রিজভী বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন। আবু নাসার রিজভী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মন্ত্রীর সঙ্গেই সিঙ্গাপুরে যান এবং বর্তমানে তিনি তার পাশেই অবস্থান করছেন।
হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক হারিসুল হক জানান, ওবায়দুল কাদেরের বর্তমান হৃদযন্ত্রের কার্যকারিতা ভালো। উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে। তিনি নিয়মিত (দু’বেলা) হাঁটাচলা করছেন। আগামীকাল (মঙ্গলবার) তার চিকিৎসার বিষয়ে একটি ফলোআপ রয়েছে। তারপরই সিদ্ধান্ত হবে তিনি কবে দেশে ফিরবেন।
বর্তমানে তার দেশে ফেরার মতো অবস্থা রয়েছে। তবে চিকিৎসায় ব্যবহৃত ওষুধের ডোজের অ্যাডজাসমেন্টের বা ওষুধের সঠিক ডোজ নিরূপণের জন্য আরও কিছুদিন সিঙ্গাপুরে থাকা প্রয়োজন এবং সে কারণেই তিনি এখনও সিঙ্গাপুরে অবস্থান করছেন- যোগ করেন তিনি।
অধ্যাপক হারিসুল হক আরও জানান, ওবায়দুল কাদের শুভ নববর্ষ ১৪২৬ বঙ্গাব্দ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি নিজেই এ বিষয়ে একটি শুভেচ্ছা বাণী লিখে ফেলেন। তার হাতের লেখা খুবই সুন্দর। ভাষাগত দক্ষতাও মুগ্ধ করার মতো। অবাক করার মতো বিষয় হলো, বাংলাদেশ থেকে কেউ গেলে উল্টো তিনিই তাদের খোঁজ-খবর নিচ্ছেন। ঠিক মতো খাওয়া-দাওয়া হলো কিনা, কোনো সমস্যা আছে কিনা, পছন্দের খাবার কী কী, ইত্যাদি ইত্যাদি।
‘আরেকটি বিষয় লক্ষ্য করলাম, আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের কথা-বার্তায় বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অবিচল আস্থা, অকৃত্রিম ও অসীম ভালোবাসা এবং শ্রদ্ধার প্রকাশ ঘটেছে। আওয়ামী লীগের জন্য এমন নিবেদিত প্রাণ নেতা সত্যিই বিরল।
ডা. হারিসুল হক আরও বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বর্তমানে সিঙ্গুপরে অবস্থান করলেও দেশের মাটিতে তার মন পড়ে আছে। কোন সড়কের উন্নয়ন কাজ কবে শেষ করতে হবে, কোন কোন ব্রিজের কাজ কবে শেষ হবে- এসব তার মুখস্থ। তিনি অসম্ভব মেধাবী ও শক্তিশালী মনোভাবের। একই সঙ্গে তিনি বিরাট মন ও হৃদয়েরও অধিকারী। সিঙ্গাপুরের সব মানুষই তার যেন খুবই আপনজন। আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মীই তার প্রিয় আপন মানুষ।
দেশের সাম্প্রতিক বিভিন্ন বিষয়েও খোঁজ-খবর রাখছেন তিনি। সাম্প্রতিক সময়ের একটি ঘটনার বিষয়ে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অপরাধীদের বাংলাদেশ আওয়ামী লীগ আশ্রয়-প্রশ্রয় দেবে না। বর্তমান সরকার অপরাধীদের বিষয়ে কোনো ছাড় দেবে না। আইন তার নিজস্ব গতিতে চলবে।
- হত্যার শিকার হলে কীভাবে চলবে ইরান, নির্দেশনা দিলেন খামেনি
- বিশ্বকাপে সবচেয়ে বড় ব্যবধানে হারলো ভারত
- কক্সবাজারে এমপির বহরের গাড়ির ধাক্কায় শিশু নিহত
- বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ
- ট্রাম্পের বাড়িতে অস্ত্রসহ প্রবেশের চেষ্টা
- সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল
- পুলিশে নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে সবাই
- ভয়ংকর তুষার ঝড়ের হুমকিতে যুক্তরাষ্ট্র
- নির্বাসন ফেরত যেসব নেতা রাষ্ট্রক্ষমতায় বসেন
- ৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো মালয়েশিয়া
- যুক্তরাষ্ট্রে পণ্য আমদানিতে ১৫ শতাংশ শুল্ক বৃদ্ধির ঘোষণা
- বিএনপি নেতা-কর্মীদের নিয়ন্ত্রণ না করলে পরিণতি ভয়াবহ
- ‘খুব দ্রুত একটা সুখবর পাবেন’, সাকিবের ফেরা প্রসঙ্গে ফারুক
- চাঁদাবাজির প্রতিবাদে আদাবর থানা ঘেরাও
- বাজার-মূল্যস্ফীতি ভোগাচ্ছে মানুষকে
- প্রধানমন্ত্রীকে অভিনন্দন বার্তা ট্রাম্পের
- বিএনপি শপথ না নেওয়ায় সংস্কার পরিষদের কী হবে
- মন্ত্রীদের শপথ বর্জন জামায়াতের ভুল সংস্কৃতি
- শিবলী প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব
- এসেমব্লিতে লড়ছেন জাকির, সানী ও শামসুল
- হাসিনার ৩ আত্মীয় তারেকের আস্থায়
- মন্তব্য প্রতিবেদন
‘গুড স্টার্টার’ তারেক রহমান! - আজকাল ৯১০
- দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর
- তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের চিঠি
- ‘নতুন শুরুর’ বার্তা: প্রটোকল কমালেন প্রধানমন্ত্রী
- ডোপ টেস্ট পজিটিভ হলে সরকারি চাকরিতে অযোগ্য, বিধিমালা জারি
- ইসলামের পবিত্রতম স্থানের নিদর্শন এপস্টিনকে পাঠানো নিয়ে কী আছে ?
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- দ্বৈত নাগরিকদের জন্য নতুন নিয়ম করল যুক্তরাজ্য
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- আজকাল ৮৮২ তম সংখ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- বাচ্চাগুলোর ড্রপ আউট : দায় কার
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকালের আজকের সংখ্যা ৮৮৩
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- পবিত্র রমজান মাস শুরু হতে পারে ১৭ ফেব্রুয়ারি
- শুভ জন্মদিন সাদমান
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
