তৃতীয় লিঙ্গের প্রতিনিধিত্ব থাকছে সংসদে!
নিউজ ডেক্স
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০১৯
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এবার এমপি হবেন তৃতীয় লিঙ্গের প্রতিনিধিরা। তাদের যেকোনো একজন এমপি হবেন এবং তাদের অধিকারের কথা বলবেন। তারাও নিজেদের অধিকার আদায়ের পাশাপাশি সাধারণ মানুষের সেবা করতে চান।
বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ফরম জমা দেয়ার সময় এমন কথা বলেন নাদিরা খানম (হিজড়া)। দলটির কার্যালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেয়া হচ্ছে। আগামীকাল শুক্রবারও ফরম জমা দেয়া ও কেনা যাবে।
এবার কেবল নারীরাই নন, সংরক্ষিত আসনে প্রতিযোগিতার জন্য তৃতীয় লিঙ্গ (হিজড়া)-এর প্রতিনিধিরাও ফরম কিনে জমা দিচ্ছেন।
নাদিরা বলেন, প্রধানমন্ত্রী আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন এবং ফরম কিনতে বলেছেন। আমাদের যে কোনো একজনকে এমপি করা হবে। ৮টি বিভাগ থেকে আমাদের আটজনের ফরম কেনার কথা ছিল। কিন্তু সমঝোতার মাধ্যমে তিনজন ফরম তুলে জমা দিয়েছেন।
নাদিরা রংপুর, আরিফা ইয়াসমিন ময়ূরী ময়মনসিংহ ও ফাল্গুনী চট্টগ্রাম থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এক প্রশ্নের জবাবে নাদিরা বলেন, আমরা ভিক্ষাবৃত্তি করতে চাই না, আমরা এ দেশের অন্য দশজন মানুষের মতো কাজ করে ও চাকরি করে জীবিকা নির্বাহ করতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ভোটাধিকার দিয়েছেন, অধিকারও দেবেন। এ ধরনের সুযোগ দেয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।
তিনি বলেন, হিজড়া সম্প্রদায়ের নেতা ময়ূরী কিছুদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করে তাদের দাবি-দাওয়া উপস্থাপন করেন।
এর আগে চট্টগ্রাম থেকে আসা তৃতীয় লিঙ্গের প্রতিনিধি ফাল্গুনী লাইনে দাঁড়িয়ে ফরম তুলে জমা দিয়েছেন। তিনি বলেন, আমরাও এ দেশেরই মানুষ আমাদেরও অধিকার রয়েছে। পুরুষ অথবা নারী যেই হোন না কেন সংসদে যারা যান তারা আমাদের ব্যথা-বেদনা আমাদের আবেদন এগুলো বোঝেন না। এজন্য হিজড়া সম্প্রদায়ের প্রতিনিধি সংসদে পাঠানো দরকার বলে আমরা মনে করি।
ফাল্গুনী আরো বলেন, আমরা নিজেরাই আমাদের অধিকার আদায়ের জন্য জাতীয় সংসদে যেতে চাচ্ছি।
এক প্রশ্নের জবাবে নাদিরার মতো তিনিও বলেন, কিছুদিন আগে আমাদের সম্প্রদায়ের নেতা ময়ূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন এবার সংসদে হিজড়াদের প্রতিনিধি থাকবে।
উল্লেখ্য, জাতীয় সংসদের ৩৫০ আসনের মধ্যে ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। এবার ২৯৯ আসনে সরাসরি ভোট হলেও সংরক্ষিত আসন বণ্টন হয় ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে।
আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে এবার আওয়ামী লীগ ৪৩টি, জাতীয় পার্টি ৪টি, বিএনপি ১টি, ওয়ার্কার্স পার্টি ১টি ও স্বতন্ত্র প্রার্থীরা জোটভুক্ত হয়ে ১টি সংরক্ষিত আসন পেতে পারে।
- ‘ঠিকানা’র ৩৬ বছরপূর্তি অনুষ্ঠান
‘ঠিকানা টিভি’র আনুষ্ঠানিক ঘোষণা - শাপলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েটস’র পুনর্মিলনী অনুষ্ঠিত
- ইয়েলো সোসাইটির নতুন কমিটির শপথ গ্রহণ
- নিউইয়র্কে একই পরিবারের ৪ বাংলাদেশি নিহত
- চালকবিহীন গাড়ি
ক্যাব ও উবার ড্রাইভারদের দুঃসংবাদ - হাসিনা-কামাল ও হাদির ঘাতককে ফেরত চেয়েছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ সবার চোখ ইসলামাবাদে
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশন গঠিত
- সোসাইটির নির্বাচনে ৩ সিলেটির লড়াই!
- ট্রাম্প ‘মানসিক ভারসাম্যহীন’: সিনেটর বার্নি স্যান্ডার্স
- ৪০তম ফোবানার পর্দা উঠবে কানাডার টরেন্টোতে
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকের সংখ্যা ৯১৭
- হরমুজ প্রণালিতে টোল আদায়ে ক্রিপ্টোকারেন্সি বা চীনা মুদ্রা নিচ্ছে
- জামুকা বিল পাস
- ইসরায়েলের কাণ্ডে সতর্কবার্তা দিল রাশিয়া
- সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
- বিএনপির বাদশা ও রুবেল বিজয়ী
- বিসিবির অ্যাডহক কমিটির নারী সদস্য কে এই রাশনা ইমাম
- ঢাকায় ভয়ংকর ‘কলম অস্ত্র’ উদ্ধার
- যুক্তরাষ্ট্র থেকে সব স্বর্ণ সরিয়ে নিল ফ্রান্স
- বিসিবির সভাপতি হয়ে যে প্রতিশ্রুতি দিলেন তামিম
- মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার
- রহস্যে ঘেরা শিরীন শারমিনের অন্তর্ধান
- ঢাকায় ভয়ংকর মাদক কিটামিনের ল্যাব
- যুক্তরাষ্ট্রের প্রতি পূর্ণ অবিশ্বাস রেখে ‘ট্রিগারে আঙুল’ ইরানের
- ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণায় কী আছে
- যুদ্ধবিরতিতে সম্মত ট্রাম্প, দুই সপ্তাহের জন্য হামলা স্থগিত
- ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক মৃত্যু ৫, আক্রান্ত ১২৮২
- অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের খবরে মুখ খুললেন শায়খ আহমাদুল্লাহ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- আজকাল ৯০২
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- যুক্তরাষ্ট্রে এনআইডি কার্ড বিতরণ শুরু
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
