ডিএনসিসি নির্বাচনে ফরম জমা দিলেন আতিকুল ও তমিজি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০১৯
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিলেন বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলাম ও মানবিক ঢাকার চেয়ারম্যান ব্যবসায়ী আদম তমিজি হক।
শুক্রবার বিকাল পৌনে ৫টায় ধানমণ্ডি কার্যালয়ে দলের উপদফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার কাছে মনোনয়ন জমা দেন তারা।
প্রথমে মনোনয়নপত্র জমা দেন আদম তমিজি হক এরপর তারা বেরিয়ে গেলে আতিকুল ইসলাম জমা দেন।
মনোনয়নপত্র জমা দেয়া শেষে আতিকুল ইসলাম বলেন, আওয়ামী লীগের মনোনয়ন পেলে বিজয়ী হয়ে আনিসুলের অসমাপ্ত কাজ শেষ করতে চাই।
তিনি বলেন, মনোনয়নের ব্যাপারে শতভাগ আশাবাদী। তবে দল ও প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত চূড়ান্ত। দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে কাজ করব।
এর আগে, গত বুধবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে আতিকুল ও তমিজির পক্ষে মনোনয়ন ফরম কিনেন দলের নেতাকর্মীরা।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনে এবং উত্তর ও দক্ষিণের ৩৬টি সাধারণ এবং ১২টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মনোনয়নপ্রত্যাশীরা দিনরাত ব্যয় করছেন কেন্দ্রীয় ও মহানগর নেতাদের দ্বারে দ্বারে। নিজেদের শক্তিমত্তার জানান দিচ্ছেন।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনে প্রার্থী বাছাইয়ে ব্যস্ত সময় পার করছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। ইতিমধ্যে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের কাছে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে দলটি।
আগামী ২৬ জানুয়ারি দলীয় প্রার্থী ঘোষণা করা হবে বলে জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ মুহূর্তে আওয়ামী লীগে আলোচনার বিষয়বস্তু- কে হচ্ছেন ঢাকা উত্তরে আনিসুল হকের উত্তরসূরি।
গত মঙ্গলবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি।
তফসিলে অনুযায়ী, আগামী ২৮ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ দিন ৩০ জানুয়ারি, বাছাই ২ ফেব্রুয়ারি ও প্রত্যাহার ৯ ফেব্রুয়ারি।
২০১৭ সালে ডিএনসিসির মেয়র আনিসুল হকের মৃত্যুর পর উপনির্বাচনের তারিখ ঘোষণা করা হলেও হাইকোর্টের রায়ে তা স্থগিত হয়ে যায়। ওই সময় মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন ব্যবসায়ী আতিকুল ইসলাম।
- ‘ঠিকানা’র ৩৬ বছরপূর্তি অনুষ্ঠান
‘ঠিকানা টিভি’র আনুষ্ঠানিক ঘোষণা - শাপলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েটস’র পুনর্মিলনী অনুষ্ঠিত
- ইয়েলো সোসাইটির নতুন কমিটির শপথ গ্রহণ
- নিউইয়র্কে একই পরিবারের ৪ বাংলাদেশি নিহত
- চালকবিহীন গাড়ি
ক্যাব ও উবার ড্রাইভারদের দুঃসংবাদ - হাসিনা-কামাল ও হাদির ঘাতককে ফেরত চেয়েছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ সবার চোখ ইসলামাবাদে
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশন গঠিত
- সোসাইটির নির্বাচনে ৩ সিলেটির লড়াই!
- ট্রাম্প ‘মানসিক ভারসাম্যহীন’: সিনেটর বার্নি স্যান্ডার্স
- ৪০তম ফোবানার পর্দা উঠবে কানাডার টরেন্টোতে
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকের সংখ্যা ৯১৭
- হরমুজ প্রণালিতে টোল আদায়ে ক্রিপ্টোকারেন্সি বা চীনা মুদ্রা নিচ্ছে
- জামুকা বিল পাস
- ইসরায়েলের কাণ্ডে সতর্কবার্তা দিল রাশিয়া
- সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
- বিএনপির বাদশা ও রুবেল বিজয়ী
- বিসিবির অ্যাডহক কমিটির নারী সদস্য কে এই রাশনা ইমাম
- ঢাকায় ভয়ংকর ‘কলম অস্ত্র’ উদ্ধার
- যুক্তরাষ্ট্র থেকে সব স্বর্ণ সরিয়ে নিল ফ্রান্স
- বিসিবির সভাপতি হয়ে যে প্রতিশ্রুতি দিলেন তামিম
- মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার
- রহস্যে ঘেরা শিরীন শারমিনের অন্তর্ধান
- ঢাকায় ভয়ংকর মাদক কিটামিনের ল্যাব
- যুক্তরাষ্ট্রের প্রতি পূর্ণ অবিশ্বাস রেখে ‘ট্রিগারে আঙুল’ ইরানের
- ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণায় কী আছে
- যুদ্ধবিরতিতে সম্মত ট্রাম্প, দুই সপ্তাহের জন্য হামলা স্থগিত
- ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক মৃত্যু ৫, আক্রান্ত ১২৮২
- অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের খবরে মুখ খুললেন শায়খ আহমাদুল্লাহ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- আজকাল ৯০২
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- যুক্তরাষ্ট্রে এনআইডি কার্ড বিতরণ শুরু
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
