ডলারের চাপ কমাতে বাকিতে তেল কিনতে চায় সরকার
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২২
ডলারের ওপর চাপ কমাতে সরকার সৌদি আরব থেকে বাকিতে জ্বালানি তেল আমদানি করতে চায়। এর অংশ হিসাবে ঢাকা সফররত সৌদি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বাকিতে তেল কেনার সুযোগ দেওয়ার প্রস্তাব দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী। বাকিতে জ্বালানি তেল আমদানি করতে পারলে এ মুহূর্তে ডলারের ওপর চাপ কমবে প্রায় ৪শ থেকে ৫শ কোটি ডলারের সমপরিমাণ অর্থ।
গত সপ্তাহে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দাহিলান সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় জ্বালানি সংকটের সম্ভাব্য সমাধান এবং এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তারা। বৈঠকে সৌদি রাষ্ট্রদূত প্রতিমন্ত্রীকে বলেন, ‘বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগে সৌদি কোম্পানিগুলোর আগ্রহ বাড়ছে। দেশটির বিদ্যুৎ ও জ্বালানি খাতের অন্যতম বড় কোম্পানি একোয়া পাওয়ার ১.৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘ভ্রাতৃপ্রতিম সৌদি আরবের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার করতে চাচ্ছে সরকার। বৈশ্বিক এই সংকটে বাংলাদেশ সৌদি আরব থেকে তুলনামূলক কম মূল্যে জ্বালানি তেল পেতে চায়। ডেফার্ড পেমেন্টেও (বিলম্বে পরিশোধ) আমরা জ্বালানি তেল ক্রয় করতে আগ্রহী।
জ্বালানি তেলের বড় অংশই আসে সৌদি আরব থেকে। বিশেষজ্ঞরা বলেছেন, বাকিতে জ্বালানি তেল আমদানি করতে পারলে একদিকে ডলারের ওপর বর্তমান চাপ কমে যাবে অন্যদিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপরও চাপ কমবে। এতে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন ও মূল্যস্ফীতিতে বিদ্যমান চাপও কিছুটা হ্রাস পাবে।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে পাওয়া তথ্যে দেখা যায়, বর্তমানে এনার্জি সেক্টরে দেশে জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুৎ আমদানি করা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি আমদানি করা হয় জ্বালানি তেল। মোট আমদানি ব্যয়ের প্রায় ২৫ শতাংশ বৈদেশিক মুদ্রা খরচ হয় জ্বালানি খাতে। এর মধ্যে তেল আমদানিতে ১৫ শতাংশ। বাকি ১০ শতাংশ গ্যাস ও বিদ্যুৎ আমদানিতে।
গত কয়েক মাস ধরে আন্তর্জাতিক বাজারে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম হু হু করে বাড়ছে। দাম বাড়ায় এ খাতে ব্যয়ও বাড়ছে। এই অবস্থায় ডলারের ওপর চাপ কমাতে সরকার বাকিতে তেল আমদানি করতে চাচ্ছে। বাকিতে তেল আমদানি করতে পারলে রিজার্ভের ওপর চাপ অনেকাংশে কমে যাবে। অর্থাৎ জ্বালানি তেল আমদানি বাবদ প্রায় ১৫ শতাংশ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। এর পরিমাণ বছরে প্রায় ৯০০ কোটি ডলার। জ্বালানি তেলের সাশ্রয় ও দাম কমার কারণে আমদানি ব্যয় কিছুটা কমেছে। তেল, গ্যাস ও বিদ্যুতের আমদানি কমিয়ে ডলার সাশ্রয় করার উদ্যোগের তীব্র সমালোচনা করেছেন ব্যবসায়ীরা। তারা বলেছেন, এতে দেশের শিল্প বসে যাচ্ছে। তারা বাড়তি দামে হলেও জ্বালানি আমদানির পক্ষে। এ ক্ষেত্রে তারাও বাড়তি দামে জ্বালানি কিনতে সম্মত।
সূত্র জানায়, জ্বালানি তেল আমদানি করতে প্রতি সপ্তাহে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে এলসি খুলতে হয়। এ খাতে প্রতি সপ্তাহে প্রায় ২০ কোটি থেকে ৩০ কোটি ডলারের প্রয়োজন হয়। মাসে প্রয়োজন হয় গড়ে ৭০ থেকে ৮০ কোটি ডলারের। তিন মাসের তেল আমদানি পাইপলাইনে রেখে এলসি খুলতে হয়। তিন মাসে প্রয়োজন হয় ২৫০ কোটি ডলারের। ছয় মাসের তেল রিজার্ভে রাখতে হয়। এ হিসাবে প্রায় ৫০০ কোটি ডলারের প্রয়োজন হয়। ছয় মাসের বাকিতে তেল আমদানি করতে পারলে ৫০০ কোটি ডলারের ওপর ছাপ কমবে।
প্রচলিত নিয়ম অনুযায়ী বাকিতে তেল আমদানির সুযোগ রয়েছে। কমোডিটি ক্রেডিট বা সাপ্লাইয়ার্স ক্রেডিটের মাধ্যমে তেল আমদানি করা যায়। এ ক্ষেত্রে ঋণ নিতে হয় ও সুদের হার বেশি। আর সৌদি আরব থেকে বাকিতে তেল আমদানি করলে ওই কোম্পানিকেই পরে দেনা পরিশোধ করা যাবে। এ ক্ষেত্রে বাড়তি সুদের প্রয়োজন হয় না। একই সঙ্গে এলসি খুলতে আগাম ডলারেরও প্রয়োজন হয় না। বর্তমানে প্রায় ১ কোটি ৪০ লাখ ডলারের অনিষ্পন্ন এলসি রয়েছে। সেগুলো পর্যায়ক্রমে নিষ্পত্তি করা হবে।
বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী দেশে জুলাই সেপ্টেম্বরে এলসি খোলা হয়েছিল ২৬৩ কোটি ৬৪ লাখ ডলারের। আমদানি করা হয়েছে ২৯৭ কোটি ১৫ লাখ ডলারের। গত অর্থবছরের একই সময়ে এলসি খোলা হয়েছিল ১৭৪ কোটি ৪৩ লাখ ডলারের। আমদানি করা হয়েছিল ১৪০ কোটি ৪৯ লাখ ডলারের। আলোচ্য সময়ে এলসি খোলা বেড়েছে ৫১ শতাংশ। আমদানি বেড়েছে ১১২ শতাংশ। গত অর্থবছরে আগের অর্থবছরের তুলনায় আমদানি বেড়েছিল ১১৬.১৮ শতাংশ। মোট আমদানি ব্যয়ের তুলনায় প্রায় ১৫ শতাংশই জ্বালানি তেল। গ্যাস ও বিদ্যুৎসহ জ্বালানি খাতে মোট আমদানির ২৫ শতাংশ ব্যয় হয়। গত অর্থবছরের জুলাই সেপ্টেম্বরে খোলা এলসির মধ্যে ৩ কোটি ৪০ লাখ ডলারের এলসি অনিষ্পন্ন ছিল।
গত অর্থবছরের এলসি খোলা হয়েছিল ৯৩৭ কোটি ডলারের। আমদানি হয়েছিল ৯২৭ কোটি ডলারের। অনিষ্পন্ন ছিল ১০ কোটি ডলারের এলসি। ২০২০-২১ অর্থবছরে ৪২৯ কোটি ডলারের এরসি খোলা হয়েছিল। নিষ্পত্তি হয়েছিল ৪৪১ কোটি ডলারের। অনিষ্পন্ন ছিল ১২ কোটি ডলারের এলসি।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
