ট্রেনে ঠেকানো যায়নি বিনা টিকিটে ভ্রমণ, নৌ-সড়কপথে বাড়ছে ভিড়
প্রকাশিত: ২৫ জুন ২০২৩
ঈদযাত্রার প্রথম দিনেই লোকাল-মেইল ট্রেনে ঠাঁই ছিল না। আন্তঃনগরেও আসনসংখ্যার চেয়ে ২৫ শতাংশ যাত্রী আসনবিহীন টিকিট কেটে ভ্রমণ করেছেন। এছাড়া প্রায় সমপরিমাণ যাত্রী গেছেন বিনা টিকিটে। রোধ করা যায়নি বিনা টিকিটে ভ্রমণ।
শনিবার ভোর থেকে ট্রেনে ঈদযাত্রা শুরু হয়। ১৪ জুন অগ্রিম টিকিট কাটা যাত্রীরা এদিন ভ্রমণ করেন। এদিন ৭৬টি আন্তঃনগর ও ৭২টি লোকাল-মেইল ও কমিউটার ট্রেন ঢাকা থেকে ছেড়ে গেছে। সকাল ৬টায় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেসের মধ্য দিয়ে শুরু হয় ট্রেনে ঈদযাত্রা। এর পরপর পারাবত, মহানগর প্রভাতী, নীলসাগর এক্সপ্রেসসহ অন্যান্য ট্রেন ঘরমুখী মানুষকে নিয়ে রওয়ানা হয় গন্তব্যে।
রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, শুধু যাত্রার দিন মোট আসনের বিপরীতে ২৫ শতাংশ সিটবিহীন টিকিট দেওয়া হচ্ছে। কমলাপুর, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী স্টেশনে নিরাপত্তা কিংবা বিনা টিকিটে ভ্রমণ রোধে কমবেশি ব্যবস্থা থাকলেও বাকি ৯০ শতাংশ স্টেশন প্রায় উন্মুক্ত। এসব স্টেশনে খুব সহজেই ঢোকা ও বের হওয়া যায়। ঈদযাত্রায় প্রচণ্ড ভিড় থাকায় এ সুযোগ কাজে লাগাচ্ছে বিনা টিকিটের যাত্রীরা। যাত্রীসেবায় তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবু বিনা টিকিটে ভ্রমণ রোধ করা যাচ্ছে না। ট্রেনের ছাদ, দরজা, ইঞ্জিন, দুই বগির সংযোগস্থল ও ভেতরে ঝুলে-দাঁড়িয়ে যাচ্ছেন এসব যাত্রী।
কর্তৃপক্ষের ভাষ্য- ২৬, ২৭ ও ২৮ জুন কমলাপুর থেকে ছেড়ে যাওয়া ১৪৮টি যাত্রীবাহী ট্রেন আসনসংখ্যার দ্বিগুণেরও বেশি যাত্রী নিয়ে চলবে। তবে যাত্রীরা সচেতন না হলে আইন দিয়ে অতিরিক্ত যাত্রী রোধ করা সম্ভব নয়। ঈদ ধর্মীয় উৎসব। ইচ্ছে করলেই অবৈধ যাত্রীদের জোর করে ট্রেন থেকে নামিয়ে দেওয়া সম্ভব হয় না।
চট্টগ্রাম ব্যুারো জানায়, শনিবার চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ১০টি আন্তঃনগর ট্রেনে প্রায় ৭ হাজার আসনের টিকিটধারী যাত্রী ভ্রমণ করেছেন। এছাড়া আসনবিহীন আরও ২৫ শতাংশ যাত্রী ভ্রমণ করেছেন। চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আবিদুর রহমান যুগান্তরকে জানান, শনিবার শিডিউলের কোনো হেরফের হয়নি। ২৬ জুন ১০টি আন্তঃনগর, মেইল ও ঈদ স্পেশাল মিলে মোট ১৭টি এবং ২৭ ও ২৮ জুন ময়মনসিংহগামী একটি স্পেশালসহ ১৮টি ট্রেন চট্টগ্রাম স্টেশন থেকে ঈদযাত্রীদের নিয়ে যাবে।
নৌপথ: রাজধানী থেকে নির্বিঘ্নে ঈদযাত্রা নিশ্চত করতে ঢাকা নদীবন্দরে শতাধিক বিলাসবহুল লঞ্চ প্রস্তুত রয়েছে। শনিবার সদরঘাটে ভিড় বাড়লেও যাত্রীরা স্বাচ্ছন্দ্যে গন্তব্যে যাত্রা করেছেন। তবে অধিকাংশ লঞ্চের কেবিন অগ্রিম বুকিং হয়ে গেছে। ভোলার ইলিশা ও চাঁদপুর রুটে প্রতি ঘণ্টায় লঞ্চ ছেড়ে যাচ্ছে। ইলিশা রুটে ডেক যাত্রীপ্রতি পাঁচশ, সিঙ্গেল কেবিন এক হাজার, ডবল কেবিন ২ হাজার ও ভিআইপি কেবিন ৫ হাজার টাকা করে ভাড়া নেওয়া হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, এ ঈদে ৩০ লাখ যাত্রী নৌপথে যাতায়াত করবেন। ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক (ট্রাফিক) কবির হোসেন যুগান্তরকে বলেন, ঈদযাত্রা নিরাপদ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
সড়কপথ: অন্য দিনের তুলনায় শনিবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরে যানবাহনের চাপ বেশি ছিল। তবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্বিতীয় মেঘনা-গোমতী সেতু চালুর ফলে যানজটের বিড়ম্বনা আগের চেয়ে কিছুটা কমেছে। দীর্ঘ যানজটে আটকে থাকার ঝুঁকি না থাকায় ওই অঞ্চলের মানুষকে ঈদযাত্রায় সড়কপথকেই বেছে নিতে দেখা গেছে। এছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ মহাসড়কের অবস্থা ভালো হওয়ায় এবারের ঈদযাত্রায় দীর্ঘ যানজটের আশঙ্কা কম বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।
- ‘ঠিকানা’র ৩৬ বছরপূর্তি অনুষ্ঠান
‘ঠিকানা টিভি’র আনুষ্ঠানিক ঘোষণা - শাপলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েটস’র পুনর্মিলনী অনুষ্ঠিত
- ইয়েলো সোসাইটির নতুন কমিটির শপথ গ্রহণ
- নিউইয়র্কে একই পরিবারের ৪ বাংলাদেশি নিহত
- চালকবিহীন গাড়ি
ক্যাব ও উবার ড্রাইভারদের দুঃসংবাদ - হাসিনা-কামাল ও হাদির ঘাতককে ফেরত চেয়েছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ সবার চোখ ইসলামাবাদে
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশন গঠিত
- সোসাইটির নির্বাচনে ৩ সিলেটির লড়াই!
- ট্রাম্প ‘মানসিক ভারসাম্যহীন’: সিনেটর বার্নি স্যান্ডার্স
- ৪০তম ফোবানার পর্দা উঠবে কানাডার টরেন্টোতে
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকের সংখ্যা ৯১৭
- হরমুজ প্রণালিতে টোল আদায়ে ক্রিপ্টোকারেন্সি বা চীনা মুদ্রা নিচ্ছে
- জামুকা বিল পাস
- ইসরায়েলের কাণ্ডে সতর্কবার্তা দিল রাশিয়া
- সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
- বিএনপির বাদশা ও রুবেল বিজয়ী
- বিসিবির অ্যাডহক কমিটির নারী সদস্য কে এই রাশনা ইমাম
- ঢাকায় ভয়ংকর ‘কলম অস্ত্র’ উদ্ধার
- যুক্তরাষ্ট্র থেকে সব স্বর্ণ সরিয়ে নিল ফ্রান্স
- বিসিবির সভাপতি হয়ে যে প্রতিশ্রুতি দিলেন তামিম
- মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার
- রহস্যে ঘেরা শিরীন শারমিনের অন্তর্ধান
- ঢাকায় ভয়ংকর মাদক কিটামিনের ল্যাব
- যুক্তরাষ্ট্রের প্রতি পূর্ণ অবিশ্বাস রেখে ‘ট্রিগারে আঙুল’ ইরানের
- ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণায় কী আছে
- যুদ্ধবিরতিতে সম্মত ট্রাম্প, দুই সপ্তাহের জন্য হামলা স্থগিত
- ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক মৃত্যু ৫, আক্রান্ত ১২৮২
- অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের খবরে মুখ খুললেন শায়খ আহমাদুল্লাহ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- আজকাল ৯০২
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- যুক্তরাষ্ট্রে এনআইডি কার্ড বিতরণ শুরু
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
