ট্রাম্প ও ওবামার নির্বাচনী যুদ্ধ
মনোয়ারুল ইসলাম
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬
বুধবার যুক্তরাষ্ট্রের কংগ্রেস দখলের লড়াই
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আর মাত্র ৫ দিন বাকী। ২১ কোটি আমেরিকান ভোট দেবেন। ইতোমধ্যেই আগাম ভোট প্রদান শুরু হয়েছে। মঙ্গলবার ৩ নভেম্বর নির্বাচন। ৩৫ টি সিনেট আসন ও ৪৩৫ হাউজ অব রিপ্রেজেনটেটিভস (হাউজ প্রতিনিধি) আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্ট নির্বাচন না হলেও এতে সমান্তরালে নির্বাচনী মাঠে লড়ছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একজন ডেমোক্র্যাট। অন্যজন রিপাবলিক্যান পার্টির। এ নির্বাচনে কংগ্রেসের উভয় চ্যাম্বার সিনেট ও হাউজে রিপাবলিকানরা হারলেও পরবর্তী ২ বছর ট্রাম্পই প্রেসিডেন্ট থাকবেন। তবে এককচ্ছত্র ক্ষমতার দাপটে হাত পা বাধা পড়বে এটা নিশ্চিত। প্রশাসনের অনেক সিদ্ধান্তের জন্য ট্রাম্পকে যেতে হবে কংগ্রেসের কাছে। জবাবদিহিতার আওতায় আনতে পারবে। ট্রাম্পের অভ্যন্তরীণ রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন অনেক কঠিন হয়ে যাবে।তারা রিপাবলিকানদের আইন আটকে দিতে পারবেন। বিভিন্ন কমিটির মাধ্যমে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তদন্তও করতে পারবেন। সরকারি অর্থায়নেও তাদের অনুমোদন লাগবে। কারণ আইন পাসের জন্য কংগ্রেসের দুই কক্ষেরই সম্মতি প্রয়োজন। সিনেট প্রেসিডেন্টের মনোনীত ফেডারেল বিচারক, সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিসভার সদস্য ও রাষ্ট্রদূতদের অনুমোদন দেয়। ফলে ডেমোক্র্যাটরা ট্রাম্পের গুরুত্বপূর্ণ নিয়োগ আটকে দিতে পারবেন।
ডেমোক্র্যাট তথা আমেরিকান রাজনীতিতে জনপ্রিয় ব্যক্তিত্ব সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ব্যালটে তার নাম না থাকলেও ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থীদের জন্য ঘুরছেন স্টেট থেকে স্টেটে। অন্যদিকে ট্রাম্প মাঠ দাবড়াচ্ছেন রিপাবলিক্যানদের জন্য। ব্যাটল গ্রাউন্ড হিসেবে চিহ্নিত মিশিগান, ওহাইও, নর্থ ক্যারোলিনা, জর্জিয়া ও নেব্রাস্কার মতো স্টেটগুলোতে ২ জনই আগে পিছে নির্বাচনী সভা করছেন নিজ নিজ দলের প্রার্থীদের জন্য। ২ জনই একে অপরের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমনও করছেন। ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট ওবামাকে বাজে প্রেসিডেন্ট হিসেবে অভিহিত করেছেন। অন্যদিকে ওবামা বলেছেন, ট্রাম্প রাজনীতিকে সার্কাসে পরিনত করেছেন।
বুধবার প্রেসিডেন্ট ট্রাম্প এবং সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা উভয়ই নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিলেন। সিনেট ও গভর্নর পদের জন্য তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে তারা পাল্টাপাল্টি জনসভা করেছেন।
জর্জিয়ায় ওবামা মুদ্রাস্ফীতি এবং ইরানের যুদ্ধের কারণে সৃষ্ট উচ্চ ব্যয়ের সমালোচনা করেন। সেখানে তিনি ডেমোক্র্যাটিক সিনেটর জন অসফ এবং গভর্নর পদে প্রতিদ্বন্দ্বিতাকারী আটলান্টার সাবেক মেয়র কেইশা ল্যান্স বটমসকে সমর্থন জানান। ওহাইওতে ট্রাম্প সমর্থন জোগাচ্ছিলেন সিনেটর জন হাস্টেডকে। তিনি পুর্নবার নির্বাচন করছেন এবং ডেমোক্র্যাট প্রার্থীর চ্যালেঞ্জ মোকাবিলা করছেন। একই সঙ্গে তিনি সমর্থন দিচ্ছিলেন গভর্নও পদপ্রার্থী বিবেক রামাস্বামীকে।
বৃহস্পতিবার সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস জর্জিয়ায় জন অসফের সঙ্গে তিন দিনব্যাপী নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন। ডেমোক্র্যাটরা এই নির্বাচনে তাদের খরচের পরিমাণ কমিয়ে এনেছে, যা জন অসফের বিজয়ের ব্যাপারে তাদের আত্মবিশ্বাসেরই ইঙ্গিত। তবে গভর্নর পদের লড়াইটি এখনো বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ফলে এমন সম্ভাবনা তৈরি হয়েছে যে, যেসব অঙ্গরাজ্যে অতীতে বিভিন্ন দলের প্রার্থীরা জয়ী হয়েছেন, সেখানে অনেক ভোটার হয়তো ভিন্ন ভিন্ন দলের প্রার্থীদের ভোট দিতে পারেন
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্প ঘন ঘন রক্ষণশীল দুর্গগুলোতে সফর করছেন। সারা দেশে যেসব অঙ্গরাজ্য ঐতিহাসিকভাবে রিপাবলিকান-ঘেঁষা ছিল, সেগুলো এখন রাজনৈতিক লড়াইয়ের ময়দানে পরিণত হয়েছে। এর একটি কারণ হলো প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা হ্রাস । যার ফলে সিনেট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র আরও বিস্তৃত হয়েছে এবং রিপাবলিকানদের তাদের শক্ত ঘাঁটিগুলোতেও এখন রক্ষণাত্মক অবস্থানে থাকতে হচ্ছে।
এদিকে সাবেক প্রেসিডেন্ট পদপ্রার্থী ও সোশালিস্ট হিসেবে খ্যাত সিনেটর বার্নি স্যান্ডার্স ডোনাল্ড ট্রাম্পকে 'অত্যন্ত বিপজ্জনক' বলে অভিহিত করেছেন। তাঁর মতে, আসন্ন নির্বাচনটি মূলত অর্থনৈতিক বৈষম্য ও রাজনৈতিক ক্ষমতার লড়াই। তিনি মনে করেন, নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা বেশ হাড্ডাহাড্ডি হবে এবং জয়-পরাজয় নির্ভর করবে এমন একটি ব্যবস্থার পরিবর্তনের ওপর-যেখানে মাত্র ১ শতাংশ মানুষ বিপুল সম্পদ ও প্রভাব নিয়ন্ত্রণ করে। স্যান্ডার্সের নির্বাচনী পরিকল্পনার লক্ষ্য হলো রিপাবলিকান-নিয়ন্ত্রিত কংগ্রেসের আধিপত্যের অবসান ঘটানো এবং ট্রাম্পকে জবাবদিহিতার আওতায় আনা। তবে তাঁর এই প্রগতিশীল এজেন্ডা কেবল ট্রাম্পকে পরাজিত করার মধ্যেই সীমাবদ্ধ নয়। বরং তিনি সামগ্রিক কাঠামোগত সংস্কারের ওপর জোর দিচ্ছেন, যাতে সরকার কেবল ধনী ব্যক্তিদের নয়, বরং সবার কল্যাণে কাজ করে। স্যান্ডার্স এমন এক অর্থনীতি ও শাসনব্যবস্থা গড়ে তোলার পক্ষে কথা বলছেন, যা মুষ্টিমেয় সুবিধাপ্রাপ্ত মানুষের পরিবর্তে সবার জন্য কাজ করবে।
সিনেটে প্রতিটি অঙ্গরাজ্যের দুজন করে সদস্য থাকেন। তাদের মেয়াদ ছয় বছর। প্রতি দুই বছর পর প্রায় এক-তৃতীয়াংশ আসনে ভোট হয়। এবার যে ৩৫টি আসনে নির্বাচন হচ্ছে। এরমধ্যে ২২টি বর্তমানে রিপাবলিকান এবং ১৩টি ডেমোক্র্যাটদের দখলে। সিনেট জিততে ডেমোক্র্যাটদের নিজেদের ১৩টি আসন ধরে রাখার পাশাপাশি অন্তত চারটি রিপাবলিকান আসন ছিনিয়ে নিতে হবে। ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদ দখল করতে চাইলে নিজেদের আসনগুলো ধরে রেখে রিপাবলিক্যানদের ৭টি আসন ছিনিয়ে নিতে হবে।
- দৈনিক তরুণ কণ্ঠ’র যুক্তরাষ্ট্র প্রধান প্রতিনিধি আবুল কাশেম
- যুক্তরাষ্ট্রে সহিংস অপরাধ কমার দাবী হোয়াইট হাউসের
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪৭ বিলিয়ন ডলার ব্যয়
- ঢাকার খোলা বাজারে হঠাৎ ডলার ১২৮ টাকা ছাড়িয়েছে
- নির্বাচন স্থগিত হওয়ায় কুনু-ফিরোজ প্যানেলের সভায় প্রতিবাদ
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসং
- কানাডায় বাংলাদেশিদের ভিসা আবেদনে বড় জালিয়াতির অভিযোগ
- ‘অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে’
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি
- প্রবাহ’র ২২তম সাহিত্য সভা অনুষ্ঠিত
- বাংলাদেশের নাগরিকদের রাশিয়ার যুদ্ধে পাচার
- অবৈধ ভোটদানের অভিযোগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মাম
- তাসিনের দাফন সম্পন্ন
- মার্কিন নির্বাচন কেন নভেম্বরের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হয়?
- ন্যাশনাল ইমিগ্রান্টস ডে উপলক্ষ্যে ৭ জনকে সম্মাননা
- মুনা’র ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন
- জেএমসি’র ফান্ড রেইজিংয়ে মিলিয়ন ডলার সংগ্রহ
- নির্বাচন বানচালের প্রতিবাদে ব্রঙ্কসে সেলিম-আলী প্যানেলের প্রতিবাদ
- বাংলাদেশের এলডিসি উত্তরণ পেছাল তিন বছর
- যৌন নির্যাতনের অভিযোগে চিকিৎসক গ্রেফতার
- মামলা পরিচালনায় সব ধরনের আশ্বাস শাহ নেওয়াজের
- জাতিসংঘে বিশৃংখলাঃ কিউবান কূটনীতিককে বহিষ্কার যুক্তরাষ্ট্রের
- রুহুল ও সেলিম ভাই উভয়েই অর্থ দিতে চেয়েছিলেন ঃ ওসমান
- বাংলাদেশ সোসাইটির কোর্ট হেয়ারিং ১৭ ডিসেম্বর
- মিশিগানে মুসলিম ভোটাররা ইসলামবিদ্বেষী হামলার আশঙ্কায়
- ট্রাম্প ও ওবামার নির্বাচনী যুদ্ধ
- আজকাল ৯৪৬
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩২
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
