ট্যাক্সি ও উবার ড্রাইভারদের উপর হামলা থামছেই না
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ১ আগস্ট ২০২৬
নিউইয়র্ক সিটিতে ট্যাক্সি ও উবার ড্রাইভারদের উপর হামলা থামছেই না। প্রায়শই খেটে খাওয়া এই পেশাজীবি ড্রাইভারদের ওপর হামলার খবর পাওয়া যায়। প্রতিদিন তারা ‘জান’ হাতে নিয়ে কাজে বের হন। কাজ শেষে ভালোভাবে তারা ঘরে ফিরবেন কিনা তা নিয়ে উদ্বিগ্ন থাকেন পরিবারের সদস্যরা। এক্সিডেন্ট, হামলা কিংবা বড় ধরনের টিকেটের ঝামেলা নিয়ে তাদের ঘরে ফিরতে হয়। অথচ তারাই লাখো নিউইয়র্কারদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেবার কাজটি করেন। গেল কয়েক সপ্তাহেই একাধিক ড্রাইভার হামলার শিকার হয়েছেন। ব্রুকলিনে গুলিবিদ্ধ হয়েছেন একজন বাংলাদেশি রাইডশেয়ার ও ট্যাক্সিচালক। জীবিকার সন্ধানে রাতভর নগরীর সড়কে থাকা চালকদের নিরাপত্তা, গাড়িতে ক্যামেরার ব্যবহার এবং হামলার পর দ্রুত অপরাধী শনাক্ত করার সক্ষমতা নিয়ে নতুন করে গুরুতর প্রশ্ন উঠেছে।।
২৪ জুলাই গুলিবিদ্ধ বাংলাদেশি ড্রাইিভারের নাম রুহুল আমিন নাসির। কমিউনিটিতে তিনি মোহাম্মদ আমিন বা ‘এমডি আমিন’ নামেও পরিচিত বলে জানা গেছে। স্থানীয় সংবাদমাধ্যম ও নিউইয়র্ক স্টেট ফেডারেশন অব ট্যাক্সি ড্রাইভার্স তাকে ৫০ বছর বয়সী ‘এমডি আমিন’ হিসেবে শনাক্ত করেছে। তিনি কুইন্সে বসবাস করেন এবং প্রায় ১৬ বছর ধরে নিউইয়র্কে গাড়ি চালিয়ে স্ত্রী ও সন্তানদের ভরণপোষণ করছেন।
ঘটনাটি ঘটে শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ভোর আনুমানিক ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে। স্থানটি ব্রুকলিনের ফোর্ট গ্রিন এলাকার নর্থ পোর্টল্যান্ড অ্যাভিনিউ-পার্ক ও মির্টল অ্যাভিনিউয়ের মধ্যবর্তী অংশ, নিউইয়র্ক সিটি হাউজিং অথরিটির হুইটম্যান হাউসেসের কাছে। তাকে গুলি ছোড়ার পর হামলাকারী হুইটম্যান হাউসেসের দিকে পালিয়ে যায়। ঘটনাস্থলে গাড়ির ভাঙা কাচ ছড়িয়ে থাকতে দেখা যায়। পুলিশ এখন পর্যন্ত সন্দেহভাজনের বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি।
নিউইয়র্ক সিটি ট্যাক্সি অ্যান্ড লিমুজিন কমিশন-টিএলসি-হামলার নিন্দা জানিয়ে বলেছে, লাইসেন্সধারী চালকদের বিরুদ্ধে যেকোনো সহিংসতা অগ্রহণযোগ্য এবং প্রত্যেক চালকের নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশে কাজ করার অধিকার রয়েছে।
নিউইয়র্ক স্টেট ফেডারেশন অব ট্যাক্সি ড্রাইভার্সের তথ্যানুযায়ী, দুই সপ্তাহের মধ্যে কর্মরত কোনো চালকের ওপর এটি দ্বিতীয় বন্দুক হামলা। গেল বছর ব্রংকসে উবারের ভেতরেই পাকিস্তানী এক ড্রাইভারকে গুলি কওে হত্যা করা হয়।
১১ জুলাই ব্রুকলিনে আরেক চালক গলায় গুলিবিদ্ধ হন। ওই মামলাতেও তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি। সংগঠনটির বক্তব্য, স্বল্প সময়ের ব্যবধানে দুটি হামলা দেখিয়ে দিচ্ছে যে রাতের শিফটে কাজ করা ট্যাক্সি, লিভারি ও অ্যাপভিত্তিক রাইডশেয়ার চালকেরা কতটা অরক্ষিত অবস্থায় রয়েছেন।
ট্যাক্সিচালকদের নিরাপত্তার প্রশ্নটি শুধু যাত্রীদের কাছ থেকে সম্ভাব্য হামলার মধ্যে সীমাবদ্ধ নয়। সড়ক দুর্ঘটনা, রোড রেজ, ছিনতাই, গাড়ি ছিনতাইয়ের চেষ্টা এবং আশপাশে চলমান বিরোধে অনিচ্ছাকৃতভাবে জড়িয়ে পড়ার ঝুঁকিও তাদের মোকাবিলা করতে হয়। তারা প্রায়ই নগরীর এমন এলাকা ও সময়ে কাজ করেন, যখন প্রত্যক্ষদর্শী কম থাকে এবং দ্রুত প্রমাণ সংগ্রহ করা কঠিন হয়ে পড়ে।
নিউইয়র্ক স্টেট ফেডারেশন অব ট্যাক্সি ড্রাইভার্সের প্রতিষ্ঠাতা ফার্নান্দো মাতেও শহরের প্রতিটি ট্যাক্সি ও রাইডশেয়ার গাড়িতে ক্যামেরা বাধ্যতামূলক করার দাবি জানিয়েছেন।
তার যুক্তি, গাড়ির ভেতর ও বাইরে সংঘটিত হামলার ভিডিও ধারণ করা গেলে পুলিশ দ্রুত সন্দেহভাজন শনাক্ত করতে পারবে। একই সঙ্গে সম্ভাব্য হামলাকারীরাও ক্যামেরার উপস্থিতির কারণে নিরুৎসাহিত হতে পারে।
প্রবাসী বাংলাদেশি চালক কমিউনিটির উদ্বেগ বাড়াচ্ছে। কারণ হামলাকারী শনাক্ত না হলে একই এলাকায় চালকদের আবারও ঝুঁকির মধ্যে কাজ করতে হবে। রাইডশেয়ার ও ট্যাক্সিচালকদের বড় অংশ অভিবাসী। অনেকেই পরিবারের একমাত্র বা প্রধান উপার্জনকারী। কর্মরত অবস্থায় আহত হলে তারা শুধু চিকিৎসা সংকটেই পড়েন না-দীর্ঘ সময় গাড়ি চালাতে না পারায় আয়ও বন্ধ হয়ে যায়।
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- নগ্ন দৃশ্যে অভিনয় করেও যে প্রস্তাবে অস্বীকৃতি জানালেন রাধিকা
- স্বীকৃতি থাকলেও স্বামীর বাড়িতে মর্যাদা পেতেন না মরিয়ম
- জাপানে আঘাত হানল টাইফুন দুজুয়ান
- জাতিসংঘে `আমাদের` বিরাট পদোন্নতি—বলে উচ্ছ্বাস ড. ইউনূসের
- ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ
- ২৩ সেপ্টেম্বর থেকে ‘বন্ধ’ হয়ে যাবে ইরানি এয়ারলাইনস
- বাড়ছে বাসের ভাড়া, বেড়েছে পরিবহন ব্যয়
- ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: পাটওয়ারী
- বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
- ‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনা ট্রাম্পের, নিয়োগ দেবেন ‘জার’
- মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২
- ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা
- ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
- নির্বাচন সামনে রেখে ট্রাম্পের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক লড়াইয়ে জড়াতে চায় না হুথি: ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৫ বিলিয়ন ডলার
- অপ্রতীম হত্যা: দায় স্বীকার করে আদালতে তিন আসামির জবানবন্দি
- ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ৮
- দাম বাড়ল সবধরনের জ্বালানি তেলের
- ট্রাম্প অবৈধ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবেন না
- যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে শর্ত দিয়েছে ইরান
- সৌদির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্বকে যে বার্তা দিল হুথি
- গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩
- রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে নিহত ৮, একাধিক জাহাজ ধ্বংস
- অপ্রতীম হত্যা: তিন ‘ঘাতকের’ সঙ্গে মিলল সেই আইফোনও
- গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’!
- অর্থনীতিতে বাড়তি চাপের শঙ্কা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
