জ্যাকসন হাইটস পথমেলায় নির্বাচনী আমেজ
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৪
জ্যাকসন হাইটস পথমেলায় ঢল নেমেছিল হাজারো প্রবাসী বাংলাদেশিদের । জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন ছিল এই মেলার উদ্যোক্তা। এই মেলা উপলক্ষ্যে ১৪ সেপ্টেম্বর শনিবার জ্যাকসন হাইটসের ৭৩ রোড পরিনত হয়েছিল বাংলাদেশিদের মিলন মেলায়। বসেছিল অর্ধ শতাধিক স্টল। সংগীত আর উচ্ছ্বাসে প্রানবন্ত হয়ে ্উঠে পুরো এলাকা। লক্ষ্যনীয় ছিল বাংলাদেশ সোসইটির আসন্ন নির্বাচনী ঢামাডোল। আগামী ২৭ অক্টোবর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রায় ১৮ হাজার বাংলাদেশি ভোটাধিকার প্রয়োগ করবেন। আর প্রবাসীদের এই মেলায় নির্বাচনী প্রার্থীরাও একটা বড় সুযোগ পেয়ে যান। রুহুল-জাহিদ ও সেলিম-আলী প্যানেলের প্রার্থীরা মেলায় উপস্থিত থেকে ঘন্টার পর ঘন্টা ভোটারদের সাথে কুশলাদি বিনিময় করেন। মেলার উদ্যোক্তারা মঞ্চে নিয়ে উভয় প্যানেলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সভাপতি প্রার্থী আতাউর রহমান সেলিম ও রুহুল আমিন সিদ্দিকী। মেলায় কমিউনিটি একটিভিস্টদের মধ্যে বক্তব্য রাখেন শাহ নেওয়াজ, গিয়াস আহমেদ, এটর্নি মঈন চৌধুরী, জাকারিয়া মাসুদ জিকু,ফাহাদ সোলায়মান, সারোয়ার খান বাবু,জন ল্যু, জেনিফার রাজকুমার ও তাকে হাসান খান। । মেলায় নিউইয়র্ক স্টেট এসেমব্লিওম্যান জেনিফার রাজকুমার কমিউনিটিতে অবদান রাখার জন্য শাহ নেওয়াজ ও গিয়াস আহমেদকে সাইটেশন প্রদান করেন।
শুভেচ্ছা বক্তব্য দেন মেলার টাইটেল স্পন্সর গোল্ডেন এজ হোমকেয়ারের কর্ণধার ও আজকাল সম্পাদক শাহনেওয়াজ। এসময় তিনি বলেন, এই আয়োজনের মধ্যদিয়ে বিভক্ত জেবিবিএ-কে যেমন ঐক্যবদ্ধ করার সুযোগ সৃষ্টি হয়েছে,তেমনি বাংলাদেশে ঐতিহ্যবাহী সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে।
মেলায় আরও বক্তব্য রাখেন, জেবিবিএ’র একাংশের সভাপতি গিয়াস আহমেদ, ডেমোক্রেটিক পার্টির কুইন্স ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী,জেবিবিএ’র সাবেক সভাপতি জাকারিয়া মাসুদ জিকো, জেবিবিএ’র একাংশের সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান, আরেক অংশের সাধারণ সম্পাদক তারেক হাসান খান, খলিল ফুডসের কর্ণধার শেফ খলিলুর রহমান, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম. আজিজ, সারোয়ার খান বাবু,কামরুজ্জামান বাচ্চু, নিউইয়র্ক স্টেট সিনেটর জন ল্যু, অ্যাসেম্বলি মেম্বার জেনিফার রাজকুমার, অ্যাসেম্বলি মেম্বার স্টিভেন রাগা প্রমুখ।
মেলায় নিউইয়র্ক স্টেট জেনিফার রাজকুমার কমিউনিটিতে অবদান রাখার জন্য শাহনেওয়াজ ও গিয়াস আহমেদকে সাইটেশন প্রদান করেন। অনুষ্ঠানে অতিথিদেরকেও আয়োজকদের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।
পথমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেবিবিএ’র কর্মকর্তারা। এসময় মেলার অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। মেলার উদ্যোক্তারা মঞ্চে নিয়ে উভয় প্যানেলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। সেলিম-আলী পরিষদকে পরিচয় করে দেন সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহনেওয়াজ। শুভেচ্ছা বক্তব্য দেন সভাপতি প্রার্থী আতাউর রহমান সেলিম ও মো. রুহুল আমিন সিদ্দিকী। এসময় সেলিম-আলী প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ আলীসহ অন্যান্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।
মেলা মঞ্চে নিউইয়র্কের জনপ্রিয় শিল্পীদের মধ্যে সঙ্গীত পরিবেশন করেন সাপ্তাহিক আজকাল ব্যবস্থাপনা সম্পাদক রানো নেওয়াজ, শাহ মাহবুব, কৃষ্ণা তিথি, নীলিমা শশী, কামরুজ্জামান বকুল, শামীম সিদ্দিকী, তৃণিয়া হাসান, রায়ান তাজ, অনিক রাজ, আমানত হোসেন আমান,রওশন আরা কাজল,নাসির,প্রদীপ হাসান,অঙ্কন,রিয়া রহমান নাজু আকন্দ প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন রুহুল সরকার, সোনিয়া সিরাজ ও সাদিয়া খন্দকার।
এবারের মেলায় ব্যতিক্রম ও অন্যতম আকর্ষণ ছিল র্যাফেল ড্র। প্রতিটি টিকেটের মূল্য ছিল ১০ ডলার। আর এই ১০ ডলারের বিনিময়ে প্রথম পুরস্কার পাঁচ হাজার ডলার। যার ১০টি পুরস্কারে ছিল নগদ অর্থ ১৫ হাজার ডলার। বাংলাদেশি ছাড়াও বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ র্যাফেল ড্র’র টিকেট কেনেন। তারা অনুষ্ঠানও উপভোগ করেন।
মেলায় বিভিন্ন পণ্যের পসরা দিয়ে সাজানো ছিল স্টলগুলো। এখানে শাড়ী, চুড়ি, গহনার পাশাপাশি ছিল দেশীয় মুখরোচক খাবার। মেলায় আগত দর্শকরা অনুষ্ঠান উপভোগ করার পাশাপাশি এসব খাবার উপভোগ করেন।
জ্যাকসন হাইটস পথমেলাকে সফল করতে গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট, আজকাল সম্পাদক ও সাবেক জেবিবিএর সভাপতি শাহ নেওয়াজকে চেয়ারম্যান করে গঠিত হয়েছিল পথমেলা উদযাপন কমিটি। এর আহবায়ক ও মেম্বার সেক্রেটারি ছিলেন যথাক্রমে কামরুজ্জামান কামরুল ও তারেক হাসান খান। প্রধান উপদেষ্টা ছিলেন যথাক্রমে জেবিবিএ দুই অংশের সভাপতি যথাক্রমে গিয়াস আহমেদ ও হারুণ ভূঁইয়া। প্রধান সমন্বয়ক ও সমন্বয়কের দায়িত্ব পালন করেন সেলিম হারুন ও জেড আলম নমি। কমিটিতে আরও দায়িত্ব পালন করেন মনসুর চৌধুরী, মোল্লা মাসুদ, রাশেদ আহমেদ ও মফিজুর রহমান।
উল্লেখ্য, শত শত দর্শক-শ্রোতার উপস্থিতিতে এই মেলার মাধ্যমে দুই জেবিবিএ একীভূত হওয়ার আহ্বানে শেষ হলো এ বছরের পথমেলা।
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- ফ্রান্সের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপের ৩১ দেশে
- কৃষকের পর সরকারকেও ঠকাচ্ছে কৃষি ব্যাংক
- সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিচয় নিয়ে ধোঁয়াশা
- ন্যূনতম বেতন নির্ধারণে আজ শুরু দরকষাকষি
- ভুয়া-ভুয়া স্লোগান শুনে ‘ইঙ্গিতপূর্ণ’ ভঙ্গি করলেন পরীমনি
- মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২
- ‘পরাজিত ব্যক্তি’ বলতেই ক্ষুব্ধ হয়ে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প
- এবার ইরানের বিরুদ্ধে ‘বিশেষ টাস্কফোর্স’ গড়ছে যুক্তরাষ্ট্র
- দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
- চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা
- সাউথ ক্যারোলাইনায় বাংলাদেশি কমিউনিটির বনভোজন সম্পন্ন
- সিটির স্যানিটেশন কমিশনা ও কুইন্স বরো প্রেসিডেন্টের হিলসাইড অ্যাভ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
