জিয়াউর রহমান দেশকে মাদকের অভয়ারণ্য বানিয়েছিলো: তথ্যমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১ জুন ২০১৯
জিয়াউর রহমান তার শাসনামলে দেশকে যেভাবে মাদকের অভয়ারণ্য বানিয়েছিলো ও মেধাবী তরুণদের সন্ত্রাসী কার্যকলাপের দিকে ঠেলে দিয়েছিলো, সেখান থেকে সরকার দেশকে মুক্ত করার চেষ্টা করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, ‘জিয়াউর রহমান মেধাবী তরুণদের দিয়ে সংগঠন করিয়ে প্রমোদ ভ্রমণে নিয়ে গিয়েছিলো। সেখান থেকে গোলাম ফারুক অভির মতো মেধাবী অনেক তরুণই পরে সন্ত্রাসী হয়ে বের হয়েছিলো।’
শুক্রবার (৩১ মে) জাতীয় প্রেসক্লাবে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০১৯ উপলক্ষে মাদক ও নেশা নিরোধ সংস্থা (মানস) আয়োজিত আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ‘আমরা যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি, সমগ্র পৃথিবী যখন আমাদের উন্নয়ন ও অগ্রগতির প্রশংসা করছে, তখন বিএনপি ও তার রাজনৈতিক মিত্ররা আমাদের সমালোচনা করছে।’
মানসের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. অরূপকুমার রতনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়য়ের ভারপ্রাপ্ত সচিব মো. জাফর উদ্দিন ও চিত্রনায়ক ও এমপি আকবর হোসেন পাঠান ফারুক। উক্ত আলোচনা সভায় আরও অংশগ্রহণ করেছিলো গভ. ল্যাবরেটরি হাই স্কুল এবং ধানমন্ডী গভ. গার্লস হাই স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।
সরকারের গৎবাঁধা সমালোচনা করে বিএনপি হাসির পাত্র হচ্ছে মন্তব্য করে ড. হাছান মাহমুদ আরও বলেন, ‘গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশ নাকি দুর্নীতি, দুঃশাসন ও অপশাসনে নিমজ্জিত হয়েছে। দেশে যদি সুশাসন না থাকতো, তবে দেশ এতদূর এগিয়ে যেতো না।’
তরুন প্রজন্মকে তামাকবিরোধী অবস্থান নিতে আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘আমি সারাজীবনে একবারও ধূমপান করিনি। বাবার কাছে ওয়াদা করেছিলাম কখনোই ধূমপান করবো না। দেশকে এগিয়ে নিয়ে যেতে ও সোনার বাংলা গড়তে তোমাদেরও তামাককে না বলতে হবে।’
সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, ‘তামাকের বিরুদ্ধে তরুনদের সচেতন করতে প্রয়োজনে আমরা ওদের কাছে যাবো, ওদের সাথে কথা বলবো। ধূমপানের কুফল ভয়াবহ। ধূমপানের কারণে আমাকেও ওপেন হার্ট সার্জারি করতে হয়েছে। তাই একজন ভূক্তভোগী হিসেবে তামাক বর্জন করতে তরুনদের প্রতি আহ্বান জানাচ্ছি।’
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়য়ের ভারপ্রাপ্ত সচিব মো. জাফর উদ্দিন বলেন, ‘মাদক, জঙ্গী ও সন্ত্রাস- দেশের এই তিন অভিশাপকে দূর করতে আমাদের মন্ত্রণালয় সবসময় পাশে থাকবে। মানসের সাথে এক হয়ে দেশকে তামাকমুক্ত করতে আমরা কাজ করে যাবো।’
মানসের সভাপতি অধ্যাপক ড. অরূপকুমার রতন বুলেন, ‘তামাক পৃথিবী জুড়েই একটি ব্যাধিতে পরিণত হয়েছে। প্রতিদিন বিশ্বে আশি হাজার থেকে এক লাখ মানুষ তামাকে আসক্ত হচ্ছে। ২০৩০ সালের মধ্যে ধূমপান ও তামাকের কারণে প্রায় আঠারো কোটি মানুষ মারা যাবে। এরমধ্যে উন্নয়নশীল দেশেই এই মৃত্যুসংখ্যা হবে ১৫ কোটি। তাই বাংলাদেশের উচিত এখনই তামাকের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া ও তামাকের ভয়াবহতা নিয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা।’
- ‘ঠিকানা’র ৩৬ বছরপূর্তি অনুষ্ঠান
‘ঠিকানা টিভি’র আনুষ্ঠানিক ঘোষণা - শাপলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েটস’র পুনর্মিলনী অনুষ্ঠিত
- ইয়েলো সোসাইটির নতুন কমিটির শপথ গ্রহণ
- নিউইয়র্কে একই পরিবারের ৪ বাংলাদেশি নিহত
- চালকবিহীন গাড়ি
ক্যাব ও উবার ড্রাইভারদের দুঃসংবাদ - হাসিনা-কামাল ও হাদির ঘাতককে ফেরত চেয়েছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ সবার চোখ ইসলামাবাদে
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশন গঠিত
- সোসাইটির নির্বাচনে ৩ সিলেটির লড়াই!
- ট্রাম্প ‘মানসিক ভারসাম্যহীন’: সিনেটর বার্নি স্যান্ডার্স
- ৪০তম ফোবানার পর্দা উঠবে কানাডার টরেন্টোতে
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকের সংখ্যা ৯১৭
- হরমুজ প্রণালিতে টোল আদায়ে ক্রিপ্টোকারেন্সি বা চীনা মুদ্রা নিচ্ছে
- জামুকা বিল পাস
- ইসরায়েলের কাণ্ডে সতর্কবার্তা দিল রাশিয়া
- সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
- বিএনপির বাদশা ও রুবেল বিজয়ী
- বিসিবির অ্যাডহক কমিটির নারী সদস্য কে এই রাশনা ইমাম
- ঢাকায় ভয়ংকর ‘কলম অস্ত্র’ উদ্ধার
- যুক্তরাষ্ট্র থেকে সব স্বর্ণ সরিয়ে নিল ফ্রান্স
- বিসিবির সভাপতি হয়ে যে প্রতিশ্রুতি দিলেন তামিম
- মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার
- রহস্যে ঘেরা শিরীন শারমিনের অন্তর্ধান
- ঢাকায় ভয়ংকর মাদক কিটামিনের ল্যাব
- যুক্তরাষ্ট্রের প্রতি পূর্ণ অবিশ্বাস রেখে ‘ট্রিগারে আঙুল’ ইরানের
- ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণায় কী আছে
- যুদ্ধবিরতিতে সম্মত ট্রাম্প, দুই সপ্তাহের জন্য হামলা স্থগিত
- ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক মৃত্যু ৫, আক্রান্ত ১২৮২
- অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের খবরে মুখ খুললেন শায়খ আহমাদুল্লাহ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- আজকাল ৯০২
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- যুক্তরাষ্ট্রে এনআইডি কার্ড বিতরণ শুরু
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
