জাহাঙ্গীরের কথা গুরুত্ব দেওয়ার মতো লোক তিনি এখনো হননি: মোজাম্মেল
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৩
দ্বাদশ সংসদ নির্বাচন শুরু হওয়ার পর থেকেই গাজীপুর জেলা আওয়ামী লীগ সভাপতি, গাজীপুর-১ আসনের তিনবারের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সমালোচনা ও তাকে নিয়ে বিভিন্ন মন্তব্য করতে শোনা যাচ্ছে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে।
নৌকার বিপক্ষে গিয়ে স্বতন্ত্র প্রার্থীদের পক্ষ নেওয়া জাহাঙ্গীরের মন্তব্যের বিষয়ে বরাবরই নীরব মোজাম্মেল হক। এ বিষয়ে আজ তিনি বলেছেন, গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের কোনো কথা আমি বিবেচনায় নেই না। তার কথা গরুত্ব দেওয়ার মতো লোক তিনি এখনো হননি। যখন হবেন তখন বিবেচনা করব।
রোববার সকালে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন মোজাম্মেল হক।
আওয়ামী লীগের পদধারী নেতারা নির্বাচনে নৌকার বিপক্ষে কাজ করলে আপনাদের কী করনীয়- এমন প্রশ্নে মোজাম্মেল হক বলেন, তাদের বিষয়ে দল সিদ্ধান্ত নেবে, এখানে আমার একক কোনো মত নেই। দল যে সিদ্ধান্ত নেবে আমি সেটার পক্ষে। যারা প্রার্থী হয়েছেন তাদের অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই৷ তবে অনেকে যে ভাষায় কুৎসা রটনা করছেন তা দুঃখজনক। যারা কথা বলছেন যদি জবাব দেওয়ার মতো পর্যায়ে তারা যান তখন জবাব দেব।
তিনি আরও বলেন, আপনারা জানেন একসময় কালিয়াকৈরে সন্ত্রাসী কর্মকাণ্ড ও রাজনৈতিকভাবে অরাজকতা ছিল। আমি চেষ্টা করেছি যেন এখানে শান্তিপূর্ণ পরিবেশ থাকে। দলবল নির্বিশেষে সবাই স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। কালিয়াকৈরে যেন রাজনৈতিক প্রতিহিংসামূলক কর্মকাণ্ড না হয় সেটি খেয়াল রেখেছি। এটা দেশবাসীর ও এ অঞ্চলের মানুষ নির্বাচনে মূল্যায়ন করবেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী ৭ জানুয়ারি এ এলাকার মানুষ ভোট দিয়ে সব প্রশ্নের জবাব দেবে।
মোজাম্মেল হক বলেন, আমার বিশ্বাস জনগণ ব্যালটের মাধ্যমে সব ষড়যন্ত্র, মিথ্যাচারের দাঁতভাঙা জবাব দেবে এবং তাদের পরাজয় হবে। এ সময় তার সঙ্গে ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান।
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- ট্রাম্প ও তারেকের সাক্ষাৎ শিঘ্রই
- কালো ও সংখ্যালঘুদের স্কলারশীপ বন্ধ করতে হবে
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প
- অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
