জামাইকায় যৌন নির্যাতনের অভিযোগে ইমাম গ্রেপ্তার
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ২ মে ২০২৬
নিউইয়র্কের জামাইকার বাংলাদেশি অধ্যুষিত এলাকার বহুল পরিচিত ‘বেলাল মসজিদে’র একজন শিক্ষক কর্তৃক ছাত্রীকে যৌন নির্যাতন করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এনওয়াইপিডির ডিটেকটিভ এবং কুইন্স চাইল্ড অ্যাবিউজ স্কোয়াড খবর জানার পর দ্রুত সেখানে যায় এবং তাকে গ্রেপ্তার করা হয়। মসজিদের ওই শিক্ষকের নাম তাজুল ইসলাম (৫৫)। পুলিশের দেয়া তথ্য থেকে ডেইলি নিউজ, পিক্স টু’র প্রতিবেদনে বলা হয়, ‘একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে কুইন্সের একটি মসজিদে ১০ বছর বয়সী একজন শিশুকন্যাকে বারবার তার শরীরে স্পর্শ করার অভিযোগ আনা হয়েছে এবং পুলিশ সন্দেহ করছে যে আরও শিশু এখানে তার শিকার হয়ে থাকতে পারে’। কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানিয়েছে, অভিযুক্ত তাজুল ইসলামকে ১২১-০৩ সাটফিন ব্ললেবার্ডের বিলাল মসজিদের ভিতরে একাধিকবার মেয়েটিকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করা হয়। ফৌজদারি অভিযোগ অনুযায়ী, ২১ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত জামাইকাতে এই ঘটনা ঘটেছে।
প্রসিকিউটররা জানিয়েছেন, তাজুল ইসলামকে চারটি পৃথক ঘটনায় মেয়েটির স্পর্শকাতর অঙ্গে স্পর্শ করার জন্য অভিযুক্ত করা হয়েছে। এনওয়াইপিডি তথ্য অনুসারে, সোমবার কুইন্স চাইল্ড অ্যাবিউজ স্কোয়াড সন্দেহভাজনকে গ্রেপ্তার করে যখন ভুক্তভোগী ঘটনাটি তাদেরকে জানায়। তাজুলের বিরুদ্ধে যৌন নির্যাতন, জোরপূর্বক স্পর্শ এবং একটি শিশুর ভবিষ্যৎ বিপন্ন করার অভিযোগ আনা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। কমিউনিটির একাধিক সূত্র জানিয়েছে, তাজুল ইসলাম সড়ক পথে আসার পর অ্যাসাইলাম আবেদন করে বসবাস করছেন।
৫৫ বছর বয়সী তাজুল ইসলামকে সোমবার, ২৭ এপ্রিল রাতে কুইন্স চাইল্ড অ্যাবিউজ স্কোয়াডের গোয়েন্দারা গ্রেপ্তার করে এবং জামাইকার ১১৩ তম প্রিসিন্টে তার ‘মসজিদ বিলাল’ কুইন্স ইসলামিক সেন্টারের ভিতরে ১২১-০৩ সাটফিন ব্ললেবার্ডের ভিতরে দুইজন ১০ বছর বয়সী মেয়েসহ একাধিক ভুক্তভোগী জড়িত। তাজুলকে পরের দিন কুইন্স ক্রিমিনাল কোর্টে অভিযুক্ত করা হয়। অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে চারটি যৌন নির্যাতনের অভিযোগ, চারটি জোরপূর্বক স্পর্শের অভিযোগ এবং একটি শিশুর জীবন বিপন্ন করার চারটি অভিযোগ আনা হয়।
তিনি দোষী সাব্যস্ত না হওয়ার আবেদন করলে ২৫,০০০ মার্কিন ডলার বন্ডে জামিনে মুক্তি পান। আজ শুক্রবার তাজুলকে আদালতে হাজির হতে পারে বলে জানা যায়। গতকাল বৃহস্পতিবার তার অ্যাটর্নি এবং মসজিদ নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করে পাওয়া সম্ভব হয়নি। পুলিশ মনে করছে যে, আরও ভুক্তভোগী এখানে থাকতে পারে এবং তদন্তে জনসাধারণের সাহায্য চাওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে।
- ‘আমি থ্রেট করে রাখছি, সংঘাতের খবর দিলে টেলিভিশন বন্ধ’
- বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা
- সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত
- ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু
- মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার
- বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে
- সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই!
- রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- নিউইয়র্কে নিষিদ্ধ ছাত্রলীগের মারামারি
- ভাঙ্গন ও পাল্টাপাল্টি বহিষ্কারেই জিবিএ’র পরিচিতি
- আনিস আলমগীরের কলাম চেহারা দেখানো ছাড়াই হাসিনার সংবাদ সম্মেলন
- বাড়ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট
- কুইন্স ব্যরো প্রেসিডেন্টের সঙ্গে শাহ নেওয়াজের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকায় পাকিস্তান হাইকমিশনার আগুনে অসুস্থ
- ৫ আগষ্ট জীবনহানির আশংকায় ছিলাম
- হাসিনার সংবাদ সম্মেলনে ঢাকা-দিল্লি সম্পর্ক উত্তপ্ত
- মিশিগানে আল সাইয়িদের ঐতিহাসিক বিজয়
- আজকাল ৯৩৩
- ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়তে চায় ভারত
- মাঝ আকাশে মুখোমুখি ট্রাম্পের হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমান, অতঃপর
- যুক্তরাষ্ট্রের ৭ প্রতিষ্ঠানে চীনের নিষেধাজ্ঞা
- বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেলেন কাজী জেসিন
- ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
- ‘২ দেশের সম্পর্ক কোন দিকে যাবে, সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’
- বিমানবন্দরে সবার জন্য সমান নিরাপত্তা প্রটোকলের নির্দেশ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
