জাতিসংঘ মহাসচিবের পদে কেন যুক্তরাষ্ট্র আউট
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬
জাতিসংঘের মহাসচিব নির্বাচনের ক্ষেত্রে ‘আঞ্চলিক পালাবদল’ বা রিজিওনাল রোটেশনের একটি দীর্ঘদিনের অলিখিত প্রথা বা রীতি। জাতিসংঘের সনদে (আর্টিকেল ৯৭) এ বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই। তবে বিশ্বের বিভিন্ন অঞ্চলের মধ্যে ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে এই রীতিঅনুসরণ করা হয়।
জাতিসংঘের সদস্য দেশগুলো ৫টি আঞ্চলিক গ্রুপে বিভক্ত। এগুলো হচ্ছে আফ্রিকা, এশিয়া-প্যাসিফিক, পূর্ব ইউরোপ, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় এবং পশ্চিম ইউরোপ ও অন্যান্য দেশ । আঞ্চলিক পালাবদলের পাশাপাশি আরেকটি কঠোর অলিখিত নিয়ম হলো-নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্য দেশের (যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স) কোনো নাগরিক কখনোই মহাসচিব হতে পারবেন না। পদের নিরপেক্ষতা বজায় রাখতে সাধারণত ছোট বা মাঝারি ও তুলনামূলক নিরপেক্ষ দেশ থেকেই মহাসচিব বেছে নেওয়া হয়। আঞ্চলিক পালাবদল কোনো আইনি বাধ্যবাধকতা না হলেও, সাধারণ পরিষদের ১৯৩টি দেশের সমর্থন আদায় এবং নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো এড়ানোর ক্ষেত্রে এটি একটি অত্যন্ত শক্তিশালী কূটনৈতিক হাতিয়ার হিসেবে কাজ করে। নিরাপত্তা পরিষদ সুপারিশ করলেও মহাসচিবকে চূড়ান্তভাবে নিয়োগ দেয় সাধারণ পরিষদ । সাধারণ পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্য রাষ্ট্রের সমর্থন ও আস্থা অর্জনের জন্য আঞ্চলিক পালাবদল একটি নৈতিক মানদণ্ড হিসেবে কাজ করে। কোনো অঞ্চল দীর্ঘদিন বঞ্চিত থাকলে সেই অঞ্চলের দেশগুলো ঐক্যবদ্ধভাবে অন্য অঞ্চলের প্রার্থীর বিরোধিতা করে, যা নির্বাচনে প্রভাব ফেলে। আঞ্চলিকতার ধারাবাহিকতা রক্ষার জন্য ২০২৬ সালের নির্বাচনে চীন সংযুক্ত আরব আমিরাতের (এশিয়া-প্যাসিফিক গ্রুপ) প্রার্থীর বিরোধিতা করেছে। কারণ বেইজিং মনে করে এবারের পদটি লাতিন আমেরিকার প্রাপ্য ।
অলিখিত নিয়ম অনুযায়ী, প্রতিটি অঞ্চল থেকে পর্যায়ক্রমে মহাসচিব নির্বাচিত হন এবং সাধারণত কোনো এক অঞ্চল থেকে পরপর দুই মেয়াদ (১০ বছর) দায়িত্ব পালনের পর পরবর্তী অঞ্চলের পালা আসে। বিগত কয়েক দশকের ক্রমটিতে আফ্রিকা: বুট্রোস বুট্রোস-ঘালি (মিশর, ১৯৯২-১৯৯৬) এবং কফি আনান (ঘানা, ১৯৯৭-২০০৬), এশিয়া: বান কি-মুন (দক্ষিণ কোরিয়া, ২০০৭-২০১৬) ও পশ্চিম ইউরোপ: আন্তোনিও গুতেরেস (পর্তুগাল, ২০১৭-২০২৬) অব্জলগুলো প্রতিনিধিত্ব করেছে।
বর্তমানে কোন অঞ্চলের পালা?
বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস পশ্চিম ইউরোপের প্রতিনিধি হওয়ায় এবং এর আগে এশিয়া ও আফ্রিকা থেকে মহাসচিব নির্বাচিত হওয়ায়, অলিখিত প্রথা অনুযায়ী এবার লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল থেকে মহাসচিব হওয়ার জোরালো দাবি রয়েছে। ১৯৮২-১৯৯১ সালে পেরুর হাভিয়ের পেরেজ দে কুয়েলারের পর এই অঞ্চল থেকে আর কেউ মহাসচিব হননি।
লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের বিবেচনায় এবারের প্রতিযোগিতায় সবচেয়ে এগিয়ে রয়েছেন কোস্টারিকার রেবেকা গ্রিনস্প্যান। অর্থনীতিবিদ গ্রিনস্প্যান দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট। ২০২১ সাল থেকে তিনি জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা আঙ্কটাডের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শীর্ষ পদেও কাজ করেছেন। নিরাপত্তা পরিষদের গোপন ভোটের ফল নিয়ে ৫ নভেম্বর প্রকাশিত তথ্যে তিনি ১২টি সমর্থনসূচক ভোট পান। বিপক্ষে ছিল তিনটি। তবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার আপত্তির আশঙ্কা তার পথ কঠিন করে রেখেছে।
দ্বিতীয় অবস্থানে আছেন আর্জেন্টিনার কূটনীতিক রাফায়েল গ্রোসি। ২০১৯ সাল থেকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক তিনি। পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ ও আন্তর্জাতিক কূটনীতিতে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তাঁর। ৫ নভেম্বরের ভোটে গেস্খাসিস্প্যান নয়টি সমর্থনসূচক ভোট। তবে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ বলে পরিচিতি থাকায় রাশিয়া ও চীনের সমর্থন পাওয়া তাঁর জন্য কঠিন হতে পারে।
গুরুত্বপূর্ণ প্রার্থী গায়ানার ক্যারোলিন রড্রিগেস-বার্কেট। দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী তিনি। ২০২০ সাল থেকে জাতিসংঘে গায়ানার স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। নিরাপত্তা পরিষদে গায়ানার সদস্যপদের সময়ও প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন। ইসরায়েলের গাজা অভিযানকে ‘গণহত্যা’ বলায় যুক্তরাষ্ট্রে তাঁর প্রার্থিতা নিয়ে প্রশ্ন উঠেছে।
গেল শুক্রবার নিরপাত্তা পরিষদের ২টি স্থায়ী সদস্য দেশ রেবেকা গ্রিনস্প্যানের ব্যাপারে ভেটো দেয়ায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এমতাবস্থায় ৩১ ডিসেম্বরের মধ্যে জাতিসংঘ ২০২৭ সালের জন্য নতুন মহাসচিব নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আগামী সপ্তাহে নিরাপত্তা পরিষদ জাতিসংঘের মহাসচিব প্রশ্নে আবার মিলিত হচ্ছে।
- পাবলিক স্কুলসহ ১১ সিটি এজেন্সিতে হালাল খাবার নিশ্চিতের আদেশ
- বাফেলোতে ৩ তরুণের ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে
- সৌদি আরবের তেল শোধনাগারে আবার হামলা
- শিকাগোতে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া’
- সশস্ত্র বাহিনী সাহস, আত্মত্যাগ ও বিশ্বশান্তির প্রতীক: আইরিন খান
- সিলেট এম.সি. কলেজ অ্যালামনাইদের মতবিনিময়
- লেখকের অঙ্গন’র ৩১তম গ্রন্থালোচনা সভা অনুষ্ঠিত
- গুলিবিদ্ধ বাংলাদেশি ছাত্র মাহমুদুলের অবস্থা সংকটাপন্ন
- ট্রাম্পের নতুন শুল্কারোপে বিশ্বব্যাপি তোলপাড়
- কবি জহিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন ঢাকায়
- থ্যাংকস গিভিং ডে উপলক্ষে বিএএসজের খাদ্য সহায়তা
- ‘প্রবাহ’র সভায় কবি ফররুখ আহমদ ও কবি আবুল হাসানকে স্মরণ
- সাজুফতা সাহিত্য ক্লাবের থ্যাংকস গিভিং ডে উদযাপন
- হাবিব রহমানের বই ‘জাপান ভ্রমণ’র মোড়ক উন্মোচন
- তৃতীয় সংসারও ভাঙছে, বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীতশিল্পী ন্যান্সি
- এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি’র উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ
- বাংলাদেশ সোসাইটির থ্যাংকসগিভিং ডে উদযাপন
- তারেক রহমানের জন্মদিনে বিএনপির আলোচনা সভা
- আদালতের ঐতিহাসিক রায় নিউইয়র্কে বাসাভাড়া বাড়ানো যাবে না
- রকি’র জাদুতে স্টার ফার্নিচারের ১৫ বছর
- শিকাগোতে বেগম খালেদা জিয়া’র নামে রাস্তা উদ্বোধন
- নিউইয়র্কে ইমিগ্রেশন পুলিশের হাতে আটক সিলেটের নজরুল
- জাতিসংঘ মহাসচিবের পদে কেন যুক্তরাষ্ট্র আউট
- হাসিনার আগমন ঠেকাতে সবদল একমত হলেও অভিন্ন কৌশল নেই
- হাসিনার ফেরা নিয়ে পর্দার আড়ালে সমঝোতার চেষ্টা!
- নিউইয়র্কে ইউনাইটেড হিন্দুস্ ও আ.লীগের মধ্যে হট্টগোল
- বিদেশী কর্মীদের যুক্তরাষ্ট্র বা চাকুরি ছাড়তে নির্দেশ দিল আইবিএম
- ‘জেহাদি’ বলা সায়েদকে স্মার্ট বললেন ট্রাম্পঃআগ্রহ দেখালেন বৈঠকের
- বাংলাদেশি সাইফকে বহিস্কারের উদ্যোগ ইমিগ্রেশন পুলিশের
- আওয়ামীপন্থীদের লবিং ও বুমেরাং’র প্রশ্ন!
- আজকাল ৯৩২
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯২৪
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩৮
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৫
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’ - হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯২৬
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজকাল ৯২৩
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- তিন দশক পরও জনপ্রিয়তার শীর্ষে সালমান শাহ
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
