জল ঘোলা করে শপথ নিচ্ছেন বিএনপির সাংসদরা!
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০১৯
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত ৬ জন সংসদ সদস্য শপথ নেবেন কিনা সে বিষয়ে আলোচনার জন্য ১৫ এপ্রিল বৈঠক করেছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে রাত আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ফখরুল ঠাকুরগাঁও-২ আসনটিতে পরাজিত হলেও খালেদা জিয়ার আসন হিসেবে পরিচিত বগুড়া-৬ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। বৈঠকে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও উপস্থিত ছিলেন। বৈঠকে সংসদ সদস্যরা বিষয়টি নিয়ে আলোচনা করলেও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে।
বৈঠকে অংশ নেওয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে নির্বাচিত উকিল আবদুস সাত্তার বলেন, ‘শপথ নেওয়ার বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আগামী দুই-তিন দিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের হাইকমান্ড। এরপর আমাদেরকে তা চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।’
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত মো. হারুন উর রশীদ বলেন, ‘আমরা শপথ নেওয়ার বিষয়ে পজিটিভ। তবে দল থেকে এ বিষয়ে এখন পর্যন্ত চূড়ান্ত কোনও সিদ্ধান্ত আমাদেরকে জানানো হয়নি। বিএনপির হাইকমান্ড আরও এক-দুটি বৈঠক করে এ বিষয়ে আমাদের জানাবেন।’
এদিকে, বৈঠক সূত্রে জানা গেছে, শপথ নেওয়ার প্রয়োজন হলে দলীয় সিদ্ধান্তে সবাই একসঙ্গে শপথ নেওয়া হবে। যদি শপথ নেওয়া হয় তবে কবে নেওয়া হবে, কখন নেওয়া হবে তা সব সংসদ সদস্যকে জানানো হবে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির টিকিটে নির্বাচিত বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আমিনুল ইসলাম।
এদিকে, দলীয়ভাবে এখনও শপথ নেওয়ার পক্ষেই অবস্থান বিএনপির। নির্বাচনে মাত্র ৮টি আসন পায় জাতীয় ঐক্যফ্রন্ট। এর মধ্যে ৬টিতে বিএনপি ও দুটি আসনে শরিক দল গণফোরাম জয়ী হয়। আগামী ২০ এপ্রিল দলের কার্যনির্বাহী কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এই বাস্তবতার মধ্যেই বিএনপির সংসদ সদস্যদেরও শপথ নেওয়ার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় শেষ হয়ে আসছে। সংবিধান অনুযায়ী সংসদের প্রথম বৈঠক থেকে পরবর্তী ৯০ দিন পর্যন্ত সদস্যদের শপথ নেওয়ার সময় নির্ধারিত আছে। সে হিসেবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত শপথ নেওয়ার জন্য সময় পাবেন বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা। তবে তারা সময় বাড়ানোর আবেদন করলে স্পিকার এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাখেন।
- হত্যার শিকার হলে কীভাবে চলবে ইরান, নির্দেশনা দিলেন খামেনি
- বিশ্বকাপে সবচেয়ে বড় ব্যবধানে হারলো ভারত
- কক্সবাজারে এমপির বহরের গাড়ির ধাক্কায় শিশু নিহত
- বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ
- ট্রাম্পের বাড়িতে অস্ত্রসহ প্রবেশের চেষ্টা
- সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল
- পুলিশে নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে সবাই
- ভয়ংকর তুষার ঝড়ের হুমকিতে যুক্তরাষ্ট্র
- নির্বাসন ফেরত যেসব নেতা রাষ্ট্রক্ষমতায় বসেন
- ৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো মালয়েশিয়া
- যুক্তরাষ্ট্রে পণ্য আমদানিতে ১৫ শতাংশ শুল্ক বৃদ্ধির ঘোষণা
- বিএনপি নেতা-কর্মীদের নিয়ন্ত্রণ না করলে পরিণতি ভয়াবহ
- ‘খুব দ্রুত একটা সুখবর পাবেন’, সাকিবের ফেরা প্রসঙ্গে ফারুক
- চাঁদাবাজির প্রতিবাদে আদাবর থানা ঘেরাও
- বাজার-মূল্যস্ফীতি ভোগাচ্ছে মানুষকে
- প্রধানমন্ত্রীকে অভিনন্দন বার্তা ট্রাম্পের
- বিএনপি শপথ না নেওয়ায় সংস্কার পরিষদের কী হবে
- মন্ত্রীদের শপথ বর্জন জামায়াতের ভুল সংস্কৃতি
- শিবলী প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব
- এসেমব্লিতে লড়ছেন জাকির, সানী ও শামসুল
- হাসিনার ৩ আত্মীয় তারেকের আস্থায়
- মন্তব্য প্রতিবেদন
‘গুড স্টার্টার’ তারেক রহমান! - আজকাল ৯১০
- দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর
- তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের চিঠি
- ‘নতুন শুরুর’ বার্তা: প্রটোকল কমালেন প্রধানমন্ত্রী
- ডোপ টেস্ট পজিটিভ হলে সরকারি চাকরিতে অযোগ্য, বিধিমালা জারি
- ইসলামের পবিত্রতম স্থানের নিদর্শন এপস্টিনকে পাঠানো নিয়ে কী আছে ?
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- দ্বৈত নাগরিকদের জন্য নতুন নিয়ম করল যুক্তরাজ্য
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- আজকাল ৮৮২ তম সংখ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- বাচ্চাগুলোর ড্রপ আউট : দায় কার
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকালের আজকের সংখ্যা ৮৮৩
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- পবিত্র রমজান মাস শুরু হতে পারে ১৭ ফেব্রুয়ারি
- শুভ জন্মদিন সাদমান
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
