জন্মের পরপরই মিলবে ইউনিক আইডি
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২২
জাতীয় পরিচয়পত্র আইনের খসড়া নীতিগত অনুমোদন
মন্ত্রিসভা 'জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন-২০২২'-এর খসড়ার বিষয়ে কিছু পর্যবেক্ষণসহ নীতিগত অনুমোদন দিয়েছে। আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগ মন্ত্রিসভার পর্যবেক্ষণ অনুযায়ী প্রয়োজনীয় সংশোধন করে খসড়া আইনের চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভায় পাঠাবে। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এর পর সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র সম্পূর্ণ ভিন্ন বিষয়। সরকারের অধীনে এনআইডি কার্যক্রম আসার পর প্রত্যেক নাগরিক জন্মের পরপরই একটি ইউনিক আইডি পাবেন। এরপর মৃত্যু পর্যন্ত একটি আইডিতেই সব কাজ করতে পারবেন। এনআইডি সরকারের অধীনে আসার পর নির্বাচন কমিশন চাইলে জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডার ব্যবহার করে ভোটার তালিকা করতে পারবে। নির্বাচন কমিশন যদি চায়, নিজেদের উদ্যোগে তথ্য সংগ্রহ করে ভোটার তালিকা করবে, সেটাও করতে পারে। কারণ ভোটার তালিকা করার সম্পূর্ণ এখতিয়ার নির্বাচন কমিশনের।
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি ও বিতরণের কাজ করছে নির্বাচন কমিশন (ইসি)। এ দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগে নেওয়ার নীতিগত সিদ্ধান্ত সরকার আগেই নিয়েছে। আইন তৈরি এবং এরপর প্রয়োজনীয় পরিকাঠামো গঠন হওয়ার আগ পর্যন্ত নির্বাচন কমিশনের অধীনেই থাকবে এনআইডি কার্যক্রম।
আনোয়ারুল ইসলাম জানান, বিদ্যমান এনআইডি আইনে ৩২টি ধারা আছে। প্রস্তাবিত খসড়া আইনে ১৫টি ধারা করা হয়েছে। ফলে অনেক কিছু বাদ পড়ে গেছে। মন্ত্রিসভা এতে কিছু বিষয় সংযোজনের নির্দেশ দিয়েছে। বর্তমান আইনে ৬-৭টি অপরাধের জন্য আলাদা দণ্ড ছিল; কিন্তু মন্ত্রিসভায় প্রস্তাবিত আইনের খসড়ায় এর সবক'টি এক করে ৭ বছরের কারাদণ্ড দেওয়ার কথা বলা হয়েছে। মন্ত্রিসভার পর্যবেক্ষণ অনুযায়ী বিদ্যমান আইনে অপরাধসংক্রান্ত ধারাগুলো পৃথক রাখার কথা বলা হয়েছে।
এ জন্য মন্ত্রিসভা বলেছে, আগের যে ৩২টি ধারা ছিল, সে অনুযায়ী করতে। আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ সংশ্নিষ্ট সবার সঙ্গে কথা বলে আইনটির খসড়া দাঁড় করাবে। এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, যতক্ষণ পর্যন্ত আইন না হবে, ততক্ষণ পর্যন্ত এখন যেভাবে আছে, সেভাবেই এনআইডি কার্যক্রম চলতে থাকবে ইসির অধীনে।
অফিস সময় পরিবর্তন প্রসঙ্গে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, অফিস সময় বাড়ানোর চিন্তা বা সিদ্ধান্ত এখনও সরকারের নেই। এ ছাড়াও মন্ত্রিসভায় বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে স্বাক্ষরের জন্য দ্বিপক্ষীয় বিমান চলাচলসংক্রান্ত চুক্তির খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। জাতীয় বীমা দিবসকে 'খ' শ্রেণি থেকে উন্নতি করে 'ক' শ্রেণির দিবস ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে মিথেন-বিষয়ক বৈশ্বিক অঙ্গীকারে বাংলাদেশের স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
মন্ত্রিপরিষদ সচিব বলেছেন, মিথেন অঙ্গীকারে ৫০টি দেশ স্বাক্ষর করেছে। এখন বাংলাদেশও করবে।
আমদানির আগেই ভ্যাট-ট্যাক্স: সরকারিভাবে কোনো পণ্য বিদেশ থেকে আনার আগেই ভ্যাট ও ট্যাক্স পরিশোধের জন্য মন্ত্রিসভায় নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, ট্যাক্সসহ বিভিন্ন বিষয়ে আমরা অনেকেই সচেতন থাকি না। সরকারি বিভিন্ন দপ্তর মালপত্র আনার সময় ইনকাম ট্যাক্স বা সিটি ভ্যাট পরিশোধ করে না। সে ক্ষেত্রে মালপত্র শিপিংয়ে আনলোড করা যায় না। আবার অনেক সময় আনলোড করলেও বন্দরে পড়ে থাকে। তখন প্রতিটি জাহাজকে ২০ থেকে ৩০ হাজার ডলার ক্ষতিপূরণ দিতে হয়। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, কেবিনেট সচিব সবাইকে নিয়ে বসে বিষয়টি সুরাহা করবেন। যাতে ইনকাম ট্যাক্স বা ভ্যাট যতটা দেওয়ার, তা আগেই সম্পন্ন হয়ে থাকে।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
