ছুটি শুরু, বাড়ির পথে মানুষের ভিড়
প্রকাশিত: ২৭ জুন ২০২৩
ঈদ উপলক্ষ্যে শুরু হয়েছে সরকারি ছুটি। সোমবার শেষ কর্মদিবসে অফিস করেই বাড়ি ফিরেছেন অনেক চাকরিজীবী। শুধু সরকারি নয়, অনেক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরাও এদিন বাড়ির উদ্দেশে রওয়ানা হয়েছেন। তাদের উপস্থিতিতে সরগরম ছিল রাজধানীর বাস, লঞ্চ ও রেলস্টেশনগুলো।
ঢাকা থেকে ছেড়ে যাওয়া বাস, লঞ্চ ও ট্রেনে যাত্রী উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গাড়ির চাপ বেড়ে যাওয়ায় সড়ক-মহাসড়কের কয়েকটি পয়েন্টে হালকা যানজট হলেও তা ছিল সহনীয়। তবে অনেক বাসের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা।
এদিকে লঞ্চ ও ট্রেনের যাত্রাও ছিল অনেকটাই স্বস্তির। রোটেশন ভেঙে লঞ্চ চলাচল শুরু হয়েছে। বেশির ভাগ ট্রেন ছেড়েছে নির্ধারিত সময়ে। ঈদে অনেক মানুষ গ্রামের বাড়িতে যাওয়ায় ফাঁকা হতে শুরু করেছে রাজধানী ঢাকা। সরেজমিন ঘুরে এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে এসব তথ্য জানা গেছে। এছাড়া ঈদযাত্রা পরিস্থিতি পরিদর্শনে সোমবার সদরঘাট যান পুলিশের আইজি আব্দুল্লাহ আল মামুন। বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যন নূর মোহাম্মদ মজুমদার মহাখালী ও গাবতলী বাস টার্মিনালে যান। তারা দুজনই ঈদযাত্রা নিয়ে তাদের সন্তুষ্টির কথা জানান। সড়কে বড় ধরনের যানজট নেই বলেও উল্লেখ করেন। যাত্রীদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কাজ করছেন বলেও জানান তিনি।
ঈদযাত্রায় স্বস্তির কথা জানান সিরাজগঞ্জে যাওয়া যাত্রী সাথী আক্তার। তিনি বলেন, স্বজনদের সঙ্গে ঈদ করতে সোমবার সকাল ৮টায় রাজধানীর মগবাজার থেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে রওয়ানা হয়েছি। বিকাল ৩টায় সিরাজগঞ্জ পৌঁছেছি। তিনি জানান, ঢাকার ভেতরে থেমে থেমে যানজট ছিল। এছাড়া গাজীপুর ও বঙ্গবন্ধু সেতুর আগেও থেমে থেমে যানজট ছিল। তিনি বলেন, রাস্তায় গাড়ির চাপ বেশি ছিল। কিন্তু কোথাও যানজটে আটকে থাকতে হয়নি।
সরেজমিন দেখা যায়, সোমবার গাবতলী ও মহাখালী বাস টার্মিনালে সকাল থেকেই যাত্রীর চাপ ছিল। বিকালে দুই টার্মিনালেই যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল। গাবতলীর পর্বত সিনেমা হলের সিগন্যাল ছাড়া ঢাকা থেকে বের হতে আর কোথাও যানজট তৈরি হয়নি। তবে গাবতলী টার্মিনালে পৌঁছতে কল্যাণপুর ও টেকনিক্যাল মোড় এলাকায় যানজট ছিল। প্রায় একই ধরনের চিত্র ছিল মহাখালী টার্মিনালেও। আব্দুল্লাহপুর থেকে আশুলিয়া হয়ে বাইপাইল পর্যন্ত সড়কে দিনভরই যানজট ছিল। আব্দুল্লাহপুর থেকে গাজীপুর চৌরাস্তার সড়কেও থেমে থেমে যানজট ছিল। সন্ধ্যায় চান্দনা চৌরাস্তায় গাড়ির ব্যাপক চাপ ছিল।
সড়কে প্রবল যানজট না থাকায় যাত্রীরা স্বস্তি প্রকাশ করলেও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেন। সায়েদাবাদ টার্মিনালে বিএম পরিবহণের টিকিট বাড়তি টাকায় কিনতে হয়েছে বাগেরহাটের যাত্রী সুমন আখন্দকে। তিনি বলেন, আগে ওই বাসে ৬৫০ টাকা নিলেও এখন ৮৫০ টাকা নিচ্ছে। পিরোজপুরের ভাণ্ডারিয়ার যাত্রী আবুল কালাম জানান, বরিশাল এক্সপ্রেসের বাসে ওই গন্তব্যে ১১০০ টাকা নিচ্ছে। তিনি বলেন, ভাড়া নৈরাজ্য দেখার যেন কেউ নেই।
এ বিষয়ে জানতে চাইলে বিএম পরিবহণের কাউন্টারের ম্যানেজার জহির যুগান্তরকে বলেন, আসার সময়ে বাসে যাত্রী থাকে না। সেজন্য বেশি নিচ্ছি। ঈদেও বেশি না নিলে পোষাব কীভাবে?
একইভাবে ঢাকা-চাঁদপুরগামী পদ্মা এক্সপ্রেস, হবিগঞ্জগামী আল আরাফাহ এক্সপ্রেসসহ আরও কয়েকটি বাস কোম্পানি অতিরিক্ত ভাড়া আদায় করছে।
এ বিষয়ে জানতে চাইলে বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার যুগান্তরকে বলেন, সরকার নির্ধারিত হারের চেয়ে বেশি ভাড়া আদায়ের অভিযোগ পাইনি। আমি নিজে গাবতলী ও মহাখালী টার্মিনালে যাত্রীদের সঙ্গে কথা বলেছি। তবে আগে যেসব বাসে কম ভাড়া নিত, এখন তারা সরকার নির্ধারিত ভাড়া নিলেও যাত্রীদের কাছে তা বেশি মনে হতে পারে।
রোটেশন প্রথা ভেঙে চলছে লঞ্চ : আমাদের জবি প্রতিনিধি জানান, সোমবার সদরঘাট লঞ্চ টার্মিনালে গিয়ে দেখা যায়, লঞ্চ ও পন্টুনে ঘরমুখো মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। অনেকটা স্বস্তি নিয়েই ঘরে ফিরছেন মানুষ। যাত্রী বাড়ায় বেড়েছে লঞ্চের সংখ্যা। রোটেশন প্রথা ভেঙে লঞ্চের সংখ্যা বাড়ানো হয়েছে। সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা নদীবন্দর থেকে ৫০টি লঞ্চ ছেড়ে গেছে। গভীর রাত পর্যন্ত ছেড়ে যাওয়ার জন্য আরও ৫০টি লঞ্চ অপেক্ষমাণ ছিল। এর আগের দিন রোববার এ ঘাট থেকে ৮১টি লঞ্চ ছেড়ে যায়।
লঞ্চ মালিকদের ভাষ্য, গার্মেন্ট ও শিল্প-কারখানার ছুটি শুরু হলে যাত্রীচাপ আরও বাড়বে। তবে আগের চেয়ে লঞ্চ বেশি থাকায় যাত্রী টানতে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে কম নিচ্ছেন তারা। ঢাকা-বরিশাল রুটে চলাচলকারী এমভি সুন্দরবন লঞ্চের মাস্টার মুজিবুর রহমান বলেন, ডেকে সরকার নির্ধারিত ভাড়া ৪৫৮ টাকা হলেও আমরা ৪০০ টাকা নিচ্ছি। সিঙ্গেল কেবিন ১১শ টাকা আর ডাবল কেবিন ২২শ টাকা ভাড়া নেওয়া হচ্ছে। বেশি যাত্রী পাওয়ার আশায় ভাড়া কম নিচ্ছেন বলে জানান তিনি।
খিলগাঁও থেকে আসা পটুয়াখালীগামী যাত্রী রহিমা বেগম বলেন, গত এক বছরে বাসের ভাড়া বাড়লেও লঞ্চের ভাড়া তেমন বাড়েনি। তাছাড়া আগের মতো তেমন ভোগান্তিও নেই। অনেকটা স্বস্তিতে ঈদযাত্রা করছি।
জানতে চাইলে বিআইডব্লিউটিএ-এর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক কবির হোসেন বলেন, যাত্রীচাপ আছে, তবে তা সহনীয়। পর্যাপ্ত লঞ্চ রয়েছে। যাত্রীচাপ যতক্ষণ থাকবে, ততক্ষণ লঞ্চ ছেড়ে যাবে।
ট্রেনে ঝুঁকি নিয়ে গেছেন আসনবিহীন যাত্রীরা : ঈদযাত্রার তৃতীয় দিনে ৭৭ জোড়া যাত্রীবাহী ট্রেন ছেড়ে গেছে। সোমবার কমলাপুর থেকে ছেড়ে যাওয়া প্রতিটি ট্রেনেই উপচে পড়া ভিড় ছিল। একেকটি ট্রেন স্টেশনে পৌঁছাতেই অপেক্ষমাণ যাত্রীরা হুমড়ি খেয়ে ট্রেনে উঠছেন। কেউ কেউ ঝুঁকি নিয়ে জানালা দিয়ে ট্রেনে উঠেছেন।
তবে টিকিটবিহীন যাত্রীদের ক্ষেত্রে এবার কড়াকড়ি আরোপ করা হয়েছে। বিনা টিকিটের যাত্রীদের স্টেশনে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। বাধা উপেক্ষা করে কমলাপুর ও অন্যান্য স্টেশন থেকেও যাত্রীরা ট্রেনে উঠেছেন।
কমলাপুর স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার সোহান যুগান্তরকে জানান, সোমবার দিনের প্রথমে আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেসের মাধ্যমে ঈদযাত্রা শুরু হয়। এদিন ৭০ হাজারের বেশি মানুষ ট্রেনে বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। অন্যদিকে এবারের ঈদযাত্রার তৃতীয় দিনেও নেই কোনো অভিযোগ। যথাসময়েই ট্রেন ছেড়ে যাচ্ছে স্ব-স্ব গন্তব্যের উদ্দেশে। চিলাহাটি এক্সপ্রেস ট্রেন ক ঘণ্টা বিলম্বে ছেড়ে গেছে।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
