বৃহস্পতিবার   ০৫ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২২ ১৪৩২   ১৭ শা'বান ১৪৪৭

সর্বশেষ:
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও অস্ট্রিয়ায় স্কুলে সন্ত্রাসী হামলায় ৭ শিক্ষার্থীসহ নিহত ৯ যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও রুশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা আলোচনা শীঘ্রই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড কী, কখন মোতায়েন করা হয়? যুক্তরাষ্ট্রের টিকা কমিটির সবাইকে বরখাস্ত করলেন কেনেডি ফ্রান্সগামী উড়োজাহাজে চড়ে ইসরাইল ছাড়লেন গ্রেটা থুনবার্গ না ফেরার দেশে চিত্রনায়িকা তানিন সুবাহ সিঙ্গাপুরের ঘাম ঝরিয়েও হার বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ মার্কিন যুদ্ধবিমানের ওপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন ইরান-ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন কফিতে মশগুল ব্রিটেনে পলাতক সাবেক মন্ত্রীরা! নিউইয়র্ক টাইমসের নিবন্ধে বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরেছে ভূমিকম্পে ১৭০ প্রিয়জন হারালেন এক ইমাম ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত ট্রাম্প কি আসলেই তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার দুদিনে নিহত ১৩, চট্টগ্রামের জাঙ্গালিয়া যেভাবে মরণফাঁদ হয়ে উঠলো বাংলাদেশের অর্থপাচার তদন্তে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার চেষ্টা ভেনিজুয়েলার তেল-গ্যাস কিনলেই শুল্কারোপের হুমকি ট্রাম্পের সাভারে চলন্ত বাসে আবার ডাকাতি, চালক ও সহকারী আটক ছুটিতে এটিএম সেবা সবসময় চালু রাখার নির্দেশ উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান রেড ফ্ল্যাগ সতর্কতার আওতায় ২৫ মিলিয়নের বেশি মানুষ এনসিপি নেতা হান্নানের পথসভায় হামলা, আহত ‘অর্ধশতাধিক’ নির্বাচনী ট্রেনে বাংলাদেশ বাংলাদেশ সোসাইটি অব ব্র্রঙ্কসের সাধারণ সভা অনুষ্ঠিত সাবওয়ে ট্রেনে সন্তান প্রসব নিউইয়র্কে আইস পুলিশের বিশাল অফিস উদ্বোধন মেয়রের মামলা প্রত্যাহারে প্রসিকিউটরের পদত্যাগ হাসিনা নিজেই হত্যার নির্দেশদাতা জন্ম নাগরিকত্ব বাতিল আদেশ আটকে দিল আদালতে নিউইয়র্কে ডিমের ডজন ১২ ডলার নিউইয়র্কে ভালোবাসা দিবস উৎযাপন আমেরিকান বাংলাদেশী টেক কোয়ালিশন’র আত্মপ্রকাশ জামালপুর সমিতির সভাপতি সিদ্দিক ও সম্পাদক জাস্টিস শেখ হাসিনার আমলে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশিদের অস্ত্রোপচার বাতিলে কলকাতাজুড়ে হাসপাতালে হাহাকার দি‌ল্লি যাওয়া ছাড়াই পাওয়া যাবে মে‌ক্সি‌কান ভিসা বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন কেউ আপনার স্ত্রীকে ‘হট’ বললে সেটা কি ভালো লাগে, প্রশ্ন সানার পাচারের ১৭ লাখ কোটি ফেরাবে কে এবাদুলের মিলিয়ন ডলারের কোম্পানি হংকং-দুবাইয়ে পাচারকারীরা বেপরোয়া ছিল শেখ পরিবারের প্রশ্রয়ে সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার বক্তব্য কতটুকু সত্য? দিনে মাত্র একবেলা খাচ্ছে গাজার অনেক মানুষ পছন্দের লোক নিয়োগ দিতে বদলে দেয়া হয় মেট্রোরেলের নিয়োগবিধি যানজটের কারণে নষ্ট হচ্ছে দৈনিক ১৩৯ কোটি টাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজর চার খাতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হাথুরুসিংহের অপকর্ম ধামাচাপা দেন পাপন ‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ আমেরিকার জন্য বিশাল হুমকি হবে’ নীরবে সরবে চাঁদাবাজি পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহারের উপায় নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাইডেনের ভাড়া ফাঁকিবাজদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান সীমান্তে বাংলাদেশি কিশোরীকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ ভিসা ফি ছাড়াই এবার পাকিস্তান যেতে পারবেন বাংলাদেশিরা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফি আটক সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ যুক্তরাষ্ট্রে ব্যয়বহুল সফরে ২৬ ব্যাংক এমডি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ সাবেক সেনাপ্রধান ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা দিনের বেলায় মরুভূমির চেয়েও উত্তপ্ত চাঁদ ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩২৭ ৬ কংগ্রেসম্যানের চিঠির সত্যতা চ্যালেঞ্জ করে ২৬৭ প্রবাসী বাংলাদেশি অক্টোবরের মধ্যেই ‘আন্দোলনের ফসল’ ঘরে তুলতে চায় বিএনপি শর্তসাপেক্ষে নিউইয়র্কে মসজিদে আজানের অনুমতি বাংলাদেশ থেকে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ৩১ কর্মী খেলাপি ঋণ কমাতে কঠোর নির্দেশ জার্মানে পাঁচ বছর বাস করলেই পাওয়া যাবে নাগরিকত্ব বিএনপি-জাপা বৈঠক সিঙ্গাপুরে বাইডেন প্রশাসনকে হাসিনার কড়া বার্তা এবার হাসিনার পাশে রাশিয়া বঙ্গ সম্মেলনের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা স্টুডেন্ট লোন মওকুফ প্রস্তাব বাতিল বাংলাদেশিদের ওপর উপর্যুপরি হামলা যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজ দেশে মানবাধিকার রক্ষা করা: শেখ হাসিনা তামিমের অবসর অভিযোগের তীর পাপনের দিকে নিউইয়র্কে এখন চোরের উপদ্রুব যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাতিরঝিলের ক্ষতি হবেই ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি, পাঁচ দিনে নিহত ৩৫ যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে বাখমুত থেকে পিছু হটেছে সেনারা, স্বীকার করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণ ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোন হবে না, দাবি আবহাওয়া অধিদপ্তরের সুদানে যুদ্ধে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণে দ্বিতীয় বাংলাদেশ বিদ্যুৎ ও গ্যাস সংকটে সারা দেশে ভোগান্তি রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন রিজার্ভ সংকট, খাদ্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্বল নীতিও দায়ী পূজার ‘জিন’ একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা! সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল বাইডেন না দাঁড়ালে প্রার্থী হবেন কে নাইজেরিয়ায় ৭৪ জনকে গুলি করে হত্যা ভারতে বাড়ছে করোনা, বিধিনিষেধ জারি তিন রাজ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম
১০

চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস বন্ধ, ভিড়ছে না জাহাজ

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২৬  

শ্রমিক-কর্মচারীর ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটে চট্টগ্রাম বন্দর এখন অচল। প্রতিদিন পাঁচ হাজার পণ্যভর্তি কনটেইনার খালাস হয় যে বন্দরে; গত দুই দিনে বের হয়নি একটি কনটেইনারও। জাহাজ থেকে প্রতিদিন গড়ে আট হাজার কনটেইনার ওঠানামা করা জেটিও স্থবির। প্রধান তিন টার্মিনালে গত দুই দিন নোঙর করেনি নতুন জাহাজ। বন্দরের ১২টি গেট দিয়ে প্রতিদিন গড়ে আট হাজার গাড়ি জেটিতে প্রবেশ করত; এখন সেখানেও সুনসান।

শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল আলম জুয়েল বলেন, গত ১৯ বছরে যে বন্দর এক দিনের জন্য বন্ধ হয়নি; নির্বাচন ও রমজানের আগ মুহূর্তে এমন ধর্মঘট নজিরবিহীন। 

বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি ও এশিয়ান অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ সালাম বলেন, টানা পাঁচ দিন চলমান কর্মসূচি এরই মধ্যে আমাদের বড় ক্ষতির মুখে ফেলেছে। প্রতিদিনের ক্ষতি ছাড়িয়ে যাচ্ছে হাজার কোটি টাকা। রপ্তানি পণ্য ক্রেতার কাছে সময়মতো পৌঁছাতে না পারলে অপূরণীয় ক্ষতি হবে। অচলাবস্থা দূর করতে সরকার থেকে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ দাবি করেছেন ব্যবসায়ীরা।

আমদানি ও রপ্তানিকারকরা বলছেন, অচলাবস্থা নিরসনে নৌ মন্ত্রণালয় দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে অপূরণীয় ক্ষতির মুখোমুখি হবে বন্দর ব্যবহারকারী ২০টিরও বেশি প্রতিষ্ঠান। বন্দর, এনবিআর, ডিপো, শিপিং এজেন্ট, ফ্রেইট ফরোয়ার্ডার্স, সিঅ্যান্ডএফ, বার্থ অপারেটর, পোশাক মালিক, আমদানিকারক, রপ্তানিকারক এবং পরিবহন মালিক-শ্রমিকদেরই প্রতিদিন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতি হচ্ছে হাজার কোটি টাকা। 

৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন ৮ ঘণ্টা কর্মবিরতি পালন করে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। তবে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে তারা। সর্বশেষ ২০০৭ সালে শ্রমিক-কর্মচারীরা এমন লাগাতার কর্মসূচি দিয়ে চট্টগ্রাম বন্দর অচল করে দিয়েছিল। সেবার নিজেদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কর্মসূচি দিলেও এবার বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে বন্দরের এনসিটি টার্মিনাল ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিলের দাবিতে আন্দোলন করছে তারা।

বন্দর পরিস্থিতি নিয়ে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বন্দর ভবনে সব পক্ষকে নিয়ে সভা হওয়ার কথা। এতে উপস্থিত থাকবেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

অর্থনীতিতে গভীর ক্ষত 
গত বছরও চট্টগ্রাম বন্দর আয় করেছে ৫ হাজার ৪৬০ কোটি টাকা। এ হিসাবে প্রতিদিন গড়ে ১৫ কোটি টাকা আয় করে এই সমুদ্রবন্দর। পণ্য শুল্কায়ন করে বছরে গড়ে ৭০ হাজার কোটি টাকা আয় করে চট্টগ্রাম কাস্টম হাউস। প্রতিদিন তাদের রাজস্ব আদায় হয় গড়ে ১৯০ কোটি টাকা। পাঁচ দিন ধরে চলা কর্মবিরতির কারণে তাদের এই আয় কমেছে ৭০ শতাংশের বেশি। বন্দরসীমাতে পণ্য নিয়ে ভাসছে শতাধিক বড় জাহাজ। 

এসব জাহাজ একদিন অলস বসে থাকলে শিপিং এজেন্টকে প্রতিটি জাহাজে ক্ষতিপূরণ গুনতে হয় গড়ে ২০ থেকে ২২ লাখ টাকা। জেটিতে জাহাজ আসা-যাওয়ার প্রক্রিয়া পুরোপুরি বন্ধ থাকায় শিপিং এজেন্টদের সার্বিক কার্যক্রম কমেছে ৮০ শতাংশ। বিদেশি বায়ারের কাছে পণ্য সময়মতো নিরাপদে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করে ফ্রেইট ফরোয়ার্ডাররা। তাদের কার্যক্রম কমেছে গড়ে ৭০ শতাংশ। প্রতিদিন গড়ে আট কোটি টাকা আয় করা বেসরকারি ২১টি ডিপোর কার্যক্রম সরাসরি সম্পৃক্ত বন্দরের সঙ্গে। সেই কার্যক্রম কমেছে ৯০ শতাংশ।

ডিপো মালিক সমিতির সংগঠন বিকডার মহাসচিব রুহুল আমিন শিকদার বিপ্লব বলেন, ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন আট ঘণ্টার কর্মবিরতি ছিল। সেই সময় শেষ হওয়ার পর আমরা কাজ করার জন্য কিছুটা সময় পেতাম। মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হওয়ায় সবকিছু স্থবির।

সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম বলেন, নির্বাচন ও রমজান সামনে। এ আন্দোলন যেভাবে মোকাবিলার দরকার ছিল, তা করতে ব্যর্থ হয়েছেন দায়িত্বশীলরা। এর খেসারত গুনতে হচ্ছে আমাদের।

খালাস হচ্ছে না একটি কনটেইনারও
বন্দর থেকে ৬৭ ধরনের পণ্য ডিপোতে এনে খালাস করেন আমদানিকারকরা। আবার রপ্তানি পণ্যের শতভাগ পরীক্ষা-নিরীক্ষা কিংবা শুল্কায়ন হয় ডিপোতে। চট্টগ্রাম কাস্টম হাউসের কর্মকর্তাদের উপস্থিতিতে এ প্রক্রিয়া সম্পন্ন হয়। বন্দরের জেটি থেকে প্রতিদিন গড়ে যে পাঁচ হাজার পণ্যভর্তি কনটেইনার খালাস করা হয়, সেটিরও শুল্কায়ন প্রক্রিয়া তদারক করে কাস্টম কর্তৃপক্ষ। টানা কর্মবিরতির কারণে প্রথম তিন দিনে তাদের এ কাজে ব্যাঘাত ঘটলেও এখন পুরোপুরি এ কার্যক্রম স্থবির। মঙ্গলবার অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হওয়ার পর একটি কনটেইনারও খালাস হয়নি। জাহাজ থেকেও কনটেইনার ওঠানো-নামানো যাচ্ছে না। 

চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ ওমর ফারুক বলেন, মঙ্গলবার বন্দর থেকে পণ্যভর্তি কোনো কনটেইনার খালাস হয়নি। বুধবারও রাত ৮টা পর্যন্ত কনটেইনার খালাস করার আগ্রহ দেখাননি কেউ। তবে ব্যবসায়ীরা পণ্য খালাসে আগ্রহী হলে আমরা তাদের সহযোগিতা করব।

জেটিতে নোঙর করতে পারছে না জাহাজ 
আমদানি পণ্য নিয়ে বন্দরসীমায় এখন জাহাজ আছে শতাধিক। এর বেশির ভাগ লাইটার জাহাজের মাধ্যমে পণ্য খালাস করবে। যেসব জাহাজ জেটিতে নোঙর করবে তার বেশির ভাগ আসার কথা বন্দরের প্রধান তিনটি টার্মিনাল জিসিবি, সিসিটি ও এনসিটিতে। আমদানি-রপ্তানি হওয়া মোট কনটেইনারের গড়ে ৯৭ শতাংশ এই তিন টার্মিনালে ওঠানো-নামানো হয়। এই তিনটি টার্মিনালের সব জেটিতে কার্যক্রম পুরোপুরি বন্ধ আছে। ১১টি জাহাজ জেটিতে দাঁড়িয়ে আছে দুই দিন। নতুন কোনো জাহাজ এখানে নোঙর করতে পারছে না। আবার পণ্য খালাস শেষ হলেও কোনো জাহাজ জেটি ছাড়তে পারছে না। বন্দর চ্যানেল সরু হওয়ায় বিদেশি বড় জাহাজকে বন্দর ছাড়তে সহায়তা করে নিজস্ব পাইলটরা। তারা কাজে যোগ না দেওয়ায় বন্ধ হয়ে গেছে জাহাজ চলাচলের পুরো কার্যক্রম। অবশ্য সীমিত পরিসরে কাজ চলছে সৌদি আরবের রেড সি গেটওয়ে পরিচালিত আরএসজিটি চিটাগং টার্মিনালে। তবে পিসিটি নামে পরিচিত এই টার্মিনাল মোট কনটেইনারের মাত্র ৩ শতাংশ হ্যান্ডল করে। 

কনটেইনার জমেছে ৩৭ হাজার
ধর্মঘটের কারণে রপ্তানি কনটেইনারের সংখ্যা ডিপোগুলোতে ক্রমশ বাড়ছে। গত ৩০ জানুয়ারি ২১টি ডিপোতে কনটেইনার ছিল ৮ হাজার ১৭। গতকাল সেটি বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৫০। বন্দর জেটিতেও বাড়ছে কনটেইনার। ৩০ জানুয়ারি সেখানে কনটেইনার ছিল ৩৫ হাজার ৩৪২। গতকাল রাত ৮টা পর্যন্ত তা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ হাজার ৯০০তে।

কনটেইনার কমেছে গড়ে ৯৪ শতাংশ 
কর্মবিরতি শুরুর আগের দিন (৩০ জানুয়ারি) ডিপো থেকে ২০ ফুট এককের (টিইইউ) রপ্তানি কনটেইনার বন্দরে যায় ২ হাজার ৯৪৭। বন্দর থেকে আমদানি কনটেইনার ডিপোতে আসে ১ হাজার ৪২১। ২৪ ঘণ্টা কর্মবিরতি শুরুর প্রথম দিন মঙ্গলবার রপ্তানি কনটেইনার ডিপো থেকে বন্দরে যায় ৪৩৭। আর আমদানি কনটেইনার ডিপোতে আসে ১৩১। অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরুর প্রথম দিন (গতকাল রাত ৮টা পর্যন্ত ) রপ্তানি কনটেইনার ডিপো থেকে বন্দরে যায় মাত্র ২০৫। বন্দর থেকে আমদানি কনটেইনার ডিপোতে আসে মাত্র ৭০ টিইইউ। অথচ স্বাভাবিক সময়ে ডিপো থেকে রপ্তানি কনটেইনার যায় প্রতিদিন গড়ে ২ হাজার ৮০০। আর আমদানি কনটেইনার আসে গড়ে ১২০০। এ হিসাবে আমদানি কনটেইনার কমেছে গড়ে ৯৫ শতাংশ। রপ্তানি কনটেইনার কম যাচ্ছে গড়ে ৯৩ শতাংশ।

যা বলছেন আন্দোলনকারীরা
বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক হুমায়ুন কবির বলেন, ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির যে প্রক্রিয়া চলছে, সেটি বাতিল করার উদ্যোগ এখনও নেয়নি সরকার। উল্টো নৌ উপদেষ্টা সাখাওয়াত হোসেন, বিডার নির্বাহী পরিচালক আশিক চৌধুরী ও বন্দর চেয়ারম্যান এসএম মনিরুজ্জামান এই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে মূল্যায়ন কমিটি থেকে জোর করে সই আদায় করেছেন। অন্যায়ভাবে আন্দোলন দমানোর চেষ্টা করছেন। গণহারে বদলি করছেন। তাদের অপসারণ করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় এ কর্মবিরতি চলতেই থাকবে। আন্দোলন আরও কঠোর হবে।

আরেক সমন্বয়ক হুমায়ুন কবীর বলেন, উচ্চ আদালত আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চুক্তি না করতে গতকাল সরকারকে নির্দেশ দিয়েছেন। এর পরও কোনো কিছু মানছে না তারা। এই প্রক্রিয়া চলতে থাকলে আমরা আরও কঠোর কর্মসূচি দেব।

আন্দোলনকারীদের কাছে ছুটে এলেন ব্যবসায়ীরা
চট্টগ্রাম বন্দরে লাগাতার কর্মবিরতির কারণে সৃষ্ট অচলাবস্থা নিরসন করতে  উদ্বিগ্ন ব‍্যবসায়ীরা ছুটে আসেন আন্দোলনকারী শ্রমিক-কর্মচারীদের কাছে। এ সময় ইজারা প্রক্রিয়া বন্ধ করার ব‍্যাপারে সরকারের কাছ থেকে সুস্পষ্ট ঘোষণা চান আন্দোলনকারীরা। পাশাপাশি গণবদলির আদেশ প্রত্যাহারেরও দাবি তোলেন তারা। সরকারের কাছে এ বার্তা পৌঁছে দিতে ব‍্যবসায়ীদের অনুরোধ করেন তারা। বিষয়টি সরকারকে অবহিত করার আশ্বাস দিয়ে ব‍্যবসায়ীরা লাগাতার কর্মবিরতি প্রত্যাহারের পাল্টা অনুরোধ জানান। বুধবার রাতে চট্টগ্রাম নগরের আগ্রাবাদে একটি হোটেলে আন্দোলনকারীদের সঙ্গে এ বৈঠক হয়।

বৈঠক শেষে বন্দর ব্যবহারকারীদের পক্ষে এম এ সালাম সাংবাদিকদের বলেন, ‘সামনে নির্বাচন ও তিন দিনের ছুটি রয়েছে। এর পর পরই শুরু হবে রমজান। রমজানের পণ্য কীভাবে সরবরাহ হবে– এ নিয়ে আমরা উদ্বিগ্ন। কারণ ফেব্রুয়ারিতে পোশাক খাতে কাজের দিন থাকবে মাত্র ১৮ দিন। মার্চে থাকবে ১৬ থেকে ১৭ দিন। এ অবস্থায় বন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকলে বর্তমানে থাকা পণ্য যেমন সরবরাহ করা যাবে না, তেমনি নতুন পণ্যও আসবে না। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়বে উৎপাদন খাত, পাশাপাশি রমজানের সময় ক্ষতিগ্রস্ত হবে ভোক্তারাও।’

এম এ সালাম আরও বলেন, এনসিটি নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। শ্রমিকদের বদলি করাসহ শাস্তিমূলক যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটাও যথাযথ প্রক্রিয়ায় হয়নি। আলোচনা ছাড়া কোনো সমস‍্যা সমাধান সম্ভব নয়। এনসিটি বিষয়ে বৃহত্তর পরিসরে আলোচনা শুরু করতে সম্মত হয়েছেন আন্দোলনকারীরা।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে এম এ সালাম বলেন, ‘আলোচনার মাধ্যমেই এ সমস্যার সমাধান সম্ভব। এটা খুব বড় কোনো সমস্যা নয়। সমঝোতার কোনো বিকল্প নেই।’

 

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর