চট্টগ্রামে পুলিশের সঙ্গে হকারদের সংঘর্ষ, আহত অনেকে
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৪
চট্টগ্রামে নগরের নিউ মার্কেট এলাকায় পুলিশ ও হকারদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) ৪টার দিকে পুনর্বাসনের দাবিতে আন্দোলনরত হকাররা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত (বিকেল সাড়ে ৫টা) দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছিল। সংঘর্ষে একাধিক ব্যবসায়ী ও পুলিশ আহত হওয়ার খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুর ২টা থেকে জহুর হকার্স মার্কেট সংলগ্ন মিউনিসিপ্যাল স্কুলের সামনের রাস্তায় বিক্ষোভ সমাবেশ করছিলেন উচ্ছেদ হওয়া হকাররা। অন্যদিকে একই এলাকায় দখলমুক্ত ফুটপাত ও সড়কে পরিচ্ছন্নতার কাজ করছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের কর্মীরা। এ সময় নিউমার্কেট এলাকায় জড়ো হওয় হকাররা সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কর্মকর্তাদের কাজে বাধা দেন। তর্কাতর্কির একপর্যায়ে হকাররা মারমুখী হয়ে ওঠেন।
এসময় ঘটনাস্থলে থাকা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে থাকেন হকাররা। পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কাঁদানে গ্যাস ছোড়ে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপকমিশনার নোবেল চাকমা বলেন, ‘হকারদের ছোড়া ইটপাটকেলের আঘাতে তিন পুলিশ সদস্য সামান্য আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। বর্তমাণে পরিস্থিতি নিয়ন্ত্রণে।’
এদিকে চট্টগ্রাম ফুটপাত হকার সমিতির নেতাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পুলিশ তাদের ওপর গুলি চালিয়েছে। একজন হকার গুলিবিদ্ধ হয়েছেন বলেও দাবি করেন তারা। হকারদের শান্তিপূর্ণ কর্মসূচি বানচাল করতে সিটি করপোরেশনের কর্মীরা পরিকল্পিতভাবে ঘটনা উসকে দিয়েছেন। পুলিশের ছোড়া টিয়ারশেলের আঘাতে অন্তত ২০ ব্যবসায়ী আহত হয়েছেন।
তবে হকার গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করতে পারেনি পুলিশ।
তামাকুমুন্ডি লেন ব্যবসায়ী সমিতির এক নেতা নাম না প্রকাশের শর্তে জাগো নিউজকে বলেন, ‘টিয়ারশেলের আঘাতে বেশ কয়েকজন ব্যবসায়ী আহত হয়েছেন। আহত অনেকে বিভিন্ন মার্কেটে আশ্রয় নিয়েছেন। গুলির বিষয়টি নিশ্চিত নই।’
বৃহস্পতিবার নগরের প্রায় দেড় কিলোমিটার সড়কে ফুটপাতের ওপর বসানো অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। এ সময় প্রায় ৭০০ থেকে ৮০০ অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ করা হয়। সড়ক ও ফুটপাতের জায়গা দখল করে এসব স্থাপনা গড়ে উঠেছিল। তবে পুনর্বাসন ছাড়াই উচ্ছেদ শুরু করায় সেদিন থেকেই বিক্ষোভে নামেন হকাররা।
- রোনালদো কেন নায়ক থেকে ভিলেন
- অভিবাসী স্থানান্তরে যুক্তরাষ্ট্র-জামাইকার চুক্তি স্বাক্ষর
- প্রবাসীদের হয়রানি বন্ধের দাবি মজুদারের
- নোয়াখালি সোসাইটির উপদেষ্টা আমানতের ইন্তেকাল
- বাংলাদেশি স্পোর্টস কাউন্সিলের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কী?
- ২৬ জুন ডেমোক্র্যাটিক প্রাইমারি: বাংলাদেশিদের পরীক্ষা
- নাটকীয়তায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা চুক্তি স্বাক্ষর
- মেয়রের পদ থেকে মামদানিকে অপসারণের ষড়যন্ত্র
- নিউইয়র্কবাসীরা পাচ্ছেন ৬০০ ডলারের ট্যাক্স রিলিফ
- পিপিএল’র বিরুদ্ধে লাখো ডলার আত্মসাতের মামলা
- বিশ্বকাপে অঘটন ঘটতেই থাকবে।
- আমার দেখা ওয়ার্ড কাপ
- আজকাল ৯২৭
- ঢাকার ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা
- আবারও যুদ্ধ ও অবরোধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
- পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর
- এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ
- এমপিরা ‘ঋণখেলাপি’ নন, ‘ঋণগ্রস্ত’—স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি
- নিউইয়র্কে ভাড়া স্থিতিশীল রাখার দাবিতে বিক্ষোভ
- শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড
- পারমাণবিক অস্ত্র তৈরি করবে না ইরান, পাবে বিপুল বিনিয়োগ
- বিমানভর্তি অর্থ দিয়ে ইরানকে চুক্তিতে রাজি করিয়েছিলেন ওবামা
- ভারত জোর করে মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে, অভিযোগ এইচআরডব্লিউর
- মোদি শান্ত ধীরস্থির এবং একজন জাঁদরেল খেলোয়াড়, আমি তেমন নই:ট্রাম্প
- জি৭ সম্মেলনে লেবাননে যুদ্ধবিরতির আহ্বান নেতাদের
- ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে
- দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর
- প্রতিহিংসার মানসিকতা বদলাতে বললেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে কালিমার সম্মান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৯০৪
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- আজকাল ৮৯৯
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
