গুলশান-বনানীর পানিতে ভর্তুকি দেবে না ওয়াসা: তাকসিম এ খান
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৪
রাজধানীর অভিজাত এলাকায় এবং বস্তি এলাকায় আর একই দামে ঢাকা ওয়াসা পানি সরবরাহ করবে না বলে জানিয়েছেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান।
তিনি বলেন, ‘আমাদের মধ্যে কেউ কেউ আছেন অনেক ধনী। বারিধারার দুই রুমের অ্যাপার্টমেন্টের ভাড়া দেন মাসে দেড় লাখ টাকা। অন্যদিকে খিলগাঁওয়ে দুই রুমের একটা বাসার ভাড়া ২০ হাজার টাকা। ২০ হাজার টাকা যিনি ভাড়া দেন আর এক লাখ ৫০ হাজার টাকা যিনি ভাড়া দেন, তারা একই দামে পানি খান। এটা কী করে সম্ভব? তাহলে তো বিত্তবানদের কাছে পানির মূল্যই নেই। বিত্তবানদের কেন ভর্তুকি দিয়ে পানি খাওয়াবে সরকার? এজন্য আমরা ‘এরিয়া অ্যান্ড ক্যাপাসিটি’ভিত্তিক পানির মূল্য নির্ধারণ করতে চাই। টার্গেট আছে জুলাই থেকে কার্যকর করা। যদিও সফটওয়্যার এখনো প্রস্তুত হয়নি।’
রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা ওয়াসার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ডুরা) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে ঢাকা ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করে ওয়াসা।
ওয়াসার এমডি বলেন, ‘যার সামর্থ্য বেশি তিনি পানির দাম বেশি দেবেন। যার সামর্থ্য কম তিনি কম দেবেন। লামছাম বাড়ানো তো সবসময় বাড়ানো যায়। সরকার যদি বাড়াতে চায় বাড়াবে। কিন্তু আমরা চাচ্ছি একটা নতুন ব্যবস্থা চালু করা। অঞ্চল এবং সক্ষমতাভিত্তিক মূল্য নির্ধারণ করতে। আমরা ভর্তুকি ছাড়া চলার মতো অবস্থায় চলে এসেছি। আমরা দাম বাড়াচ্ছি না। স্তরভিত্তিক মূল্য সমন্বয় করা হচ্ছে। আমাদের টার্গেট জুলাই থেকে কার্যকর করা। এখনো সফটওয়্যার প্রস্তুত হয়নি। তবে এটা সময় লাগলেও জুলাইয়ের আগে সরকার দাম সমন্বয় করতে পারে।’
তিনি বলেন, ‘পানির দাম নিয়ে আমাদের হয়ে একটা প্রতিষ্ঠান রিচার্স করছে। তারা সারাবিশ্বে গবেষণা করে দেখেছে এ ব্যবস্থা নেই। ভর্তুকি সরকার দেবে না। আমাদের ব্রেক-ইভেনে আসতে হবে। লাভ না, ব্রেক-ইভেন। অর্থাৎ এক টাকা লাভ। যেসব সংস্থাকে ভর্তুকি দিয়ে চলতে হয়, সেই সংস্থা কোনো দিনই নিজের পায়ে দাঁড়াতে পারে না। আমাদের স্বয়ংসম্পূর্ণ হতে হবে, ভর্তুকি দেবো না। আমরাও ভর্তুকি চাই না।
তাকসিম এ খান আরও বলেন, ‘আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত-পাকিস্তানে সিস্টেম লস ৪০ এর ওপরে। আমরা ২০ শতাংশে নামিয়ে এনেছি। ডিএমএ চালুর পর সিস্টেম লস ৫, ৬, ৭ নেমে এসেছে। সুতরাং ব্রেক-ইভেনে আসতে হলে দাম সমন্বয়ে আসতে হবে।’
- দৈনিক তরুণ কণ্ঠ’র যুক্তরাষ্ট্র প্রধান প্রতিনিধি আবুল কাশেম
- যুক্তরাষ্ট্রে সহিংস অপরাধ কমার দাবী হোয়াইট হাউসের
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪৭ বিলিয়ন ডলার ব্যয়
- ঢাকার খোলা বাজারে হঠাৎ ডলার ১২৮ টাকা ছাড়িয়েছে
- নির্বাচন স্থগিত হওয়ায় কুনু-ফিরোজ প্যানেলের সভায় প্রতিবাদ
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসং
- কানাডায় বাংলাদেশিদের ভিসা আবেদনে বড় জালিয়াতির অভিযোগ
- ‘অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে’
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি
- প্রবাহ’র ২২তম সাহিত্য সভা অনুষ্ঠিত
- বাংলাদেশের নাগরিকদের রাশিয়ার যুদ্ধে পাচার
- অবৈধ ভোটদানের অভিযোগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মাম
- তাসিনের দাফন সম্পন্ন
- মার্কিন নির্বাচন কেন নভেম্বরের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হয়?
- ন্যাশনাল ইমিগ্রান্টস ডে উপলক্ষ্যে ৭ জনকে সম্মাননা
- মুনা’র ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন
- জেএমসি’র ফান্ড রেইজিংয়ে মিলিয়ন ডলার সংগ্রহ
- নির্বাচন বানচালের প্রতিবাদে ব্রঙ্কসে সেলিম-আলী প্যানেলের প্রতিবাদ
- বাংলাদেশের এলডিসি উত্তরণ পেছাল তিন বছর
- যৌন নির্যাতনের অভিযোগে চিকিৎসক গ্রেফতার
- মামলা পরিচালনায় সব ধরনের আশ্বাস শাহ নেওয়াজের
- জাতিসংঘে বিশৃংখলাঃ কিউবান কূটনীতিককে বহিষ্কার যুক্তরাষ্ট্রের
- রুহুল ও সেলিম ভাই উভয়েই অর্থ দিতে চেয়েছিলেন ঃ ওসমান
- বাংলাদেশ সোসাইটির কোর্ট হেয়ারিং ১৭ ডিসেম্বর
- মিশিগানে মুসলিম ভোটাররা ইসলামবিদ্বেষী হামলার আশঙ্কায়
- ট্রাম্প ও ওবামার নির্বাচনী যুদ্ধ
- আজকাল ৯৪৬
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩২
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
