গরমে বাড়তি দুর্ভোগ লোডশেডিং
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৩
♦ চেষ্টা ১৬ হাজার মেগাওয়াট উৎপাদনের ♦ ঢাকার বাইরে কয়েক ঘণ্টা থাকছে না বিদ্যুৎ ♦ তাপমাত্রা কমলে পরিস্থিতি স্বাভাবিক হবে
তীব্র গরমে পুড়ছে গোটা দেশ। আর এর মধ্যেই দেশজুড়ে বেড়েছে লোডশেডিংয়ের ভোগান্তি। অথচ ১৩ এপ্রিল দেশের সর্বোচ্চ ১৫ হাজার ৩০৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। গরমে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র ও ফ্যানের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় বিদ্যুতের ব্যবহারও বেড়েছে। একই সঙ্গে রমজান ও সেচ মৌসুম থাকার কারণে বিদ্যুতের ব্যবহার হচ্ছে বেশি। ঢাকার কিছু এলাকায় স্বল্প সময়ের জন্য লোডশেডিং হলেও ঢাকার বাইরে বিভাগীয় শহর ও গ্রামে সাত থেকে আট ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, রেকর্ড বিদ্যুৎ উৎপাদন হলেও এর সঙ্গে পাল্লা দিয়ে বিদ্যুতের ব্যবহার বেড়েছে। এ অবস্থায় সরকারের বিদ্যুৎ বিভাগ অতিরিক্ত চাহিদা মেটাতে ১৬ হাজার মেগাওয়াট উৎপাদনের চেষ্টা করছে। তারা বলছে, তাপমাত্রা কমে এলে পরিস্থিতি আবার স্বাভাবিক হবে। ঢাকার বাইরে অনেক এলাকায় এখন দিনে-রাতে সাত থেকে আট ঘণ্টা লোডশেডিং হচ্ছে। আর রমজানে লোডশেডিংয়ের জন্য সাহরি করতে গিয়ে রোজাদাররা যেমন বিপাকে পড়ছেন, একইভাবে তীব্র গরমে ঘন ঘন লোডশেডিং হওয়ায় মানুষের রাতের ঘুম নষ্ট হচ্ছে। ব্যাহত হচ্ছে সেচ কার্যক্রমও। সংশ্লিষ্টরা বলছেন, তাপমাত্রা না কমলে লোডশেডিংয়ের ভোগান্তিও কমবে না। গত বছর জ্বালানি সংকটের কারণে সরকার বেশ কয়েক মাস ঘোষণা দিয়ে লোডশেডিং করে। পরে এ বছরের ফেব্রুয়ারি থেকে দেশে আবারও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) আমদানি শুরু হলে গ্যাস সরবরাহ বৃদ্ধি পায় এবং পরিস্থিতি কিছুটা উন্নত হয়। এর সঙ্গে দেশে বেশ কয়েকটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রও উৎপাদনে আসে। ফলে এ সময় বিদ্যুতের চাহিদার সঙ্গে উৎপাদনের পার্থক্য ছিল কাছাকাছি। কিন্তু এক সপ্তাহ ধরে হঠাৎ দেশজুড়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের কারণে লোডশেডিং বৃদ্ধি পায়। ১৩ এপ্রিল রাত ৯টায় দেশে রেকর্ড ১৫ হাজার ৩০৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হলেও সে সময় ৩০৬ মেগাওয়াট লোডশেডিং ছিল। এদিন সর্বোচ্চ ৭৭৬ মেগাওয়াট লোডশেডিং ছিল। আর পরদিন ১৪ এপ্রিল লোডশেডিং ছিল সর্বোচ্চ ১ হাজার ২৮০ মেগাওয়াট। দু-তিন দিন ধরে দেশে মোট বিদ্যুতের চাহিদা ১৫ থেকে ১৬ হাজার মেগাওয়াটে ওঠানামা করছে। আর বিদ্যুৎ দেওয়া হচ্ছে ১৪ থেকে ১৫ হাজার মেগাওয়াটের কিছুটা বেশি। ফলে গড়ে ৭০০ থেকে ১ হাজার মেগাওয়াটের বেশি ঘাটতি থেকে যাচ্ছে। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা সক্ষমতা থাকার পরও চাহিদা অনুসারে উৎপাদিত না হওয়ার জন্য জ্বালানি সংকট, কেন্দ্র মেরামত ও কেন্দ্র সংরক্ষণের বিষয়টি উল্লেখ করেন। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সূত্রে জানা যায়, গতকাল দেশে মোট বিদ্যুৎ উৎপাদিত হয় ১৫ হাজার ১৬০ মেগাওয়াট আর চাহিদা ছিল ১৬ হাজার মেগাওয়াট। ঘাটতি ছিল ৮৪০ মেগাওয়াট। বাংলাদেশ প্রতিদিনকে পিডিবির পরিচালক (জনসংযোগ পরিদফতর) মো. শামীম হাসান বলেন, হঠাৎ তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র ও ফ্যানের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। বৃষ্টি পড়লে বা তাপমাত্রা কমে গেলে বিদ্যুতের বাড়তি এ চাপও কমে আসবে। তিনি জানান, বিদ্যুতের উৎপাদন ১৬ হাজার মেগাওয়াটে নেওয়ার জন্য পিডিবি চেষ্টা করছে। তাপপ্রবাহের কারণে কয়েক দিন ধরে দেশে লোডশেডিং বেশি হচ্ছে। দিনে-রাতে ঘন ঘন লোডশেডিং হচ্ছে। ঢাকার বাইরে বিভিন্ন বিভাগ ও গ্রামাঞ্চলে সাত-আট ঘণ্টা করেও লোডশেডিং হচ্ছে। তবে রাজধানী ঢাকায় লোডশেডিং পরিস্থিতি কিছুটা কম। আর ঢাকায় এলাকাভেদে দুই থেকে তিনবার লোডশেডিং হচ্ছে। বাংলাদেশ প্রতিদিনের খুলনা প্রতিনিধি জানান, অস্বস্তিকর গরমের মধ্যে খুলনায় চলছে দফায় দফায় লোডশেডিং। দিনে-রাতে ছয় থেকে সাত ঘণ্টা পর্যন্ত বিভিন্ন এলাকা থাকছে বিদ্যুৎবিহীন। লোডশেডিংয়ে অফিস-আদালত, ব্যবসাপ্রতিষ্ঠানে প্রতিদিনের কর্মকান্ড ব্যাহত হচ্ছে। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর সহকারী প্রকৌশলী তারেক আহমেদ জানান, গরমের কারণে বিদ্যুতের চাহিদা বেড়েছে। আবার রামপাল কেন্দ্র থেকে চাহিদামতো সরবরাহ না থাকায় বিদ্যুতের ঘাটতি রয়েছে। রংপুর প্রতিনিধি জানান, রংপুরেও চলছে ঘন ঘন লোডশেডিং। রংপুর বিভাগের আট জেলায় বিদ্যুতের চাহিদা ৮৫০ থেকে ৯০০ মেগাওয়াট। এর বিপরীতে বরাদ্দ পাওয়া যাচ্ছে ৭০০ থেকে ৭৫০ মেগাওয়াট। গতকাল দুপুরে ঘটতি ছিল ১৫০ মেগাওয়াটের বেশি। ফলে ঘন ঘন লোডশেডিংয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ না থাকার কারণে ভোগান্তিতে পড়েছেন লাখ লাখ গ্রাহক। প্রচ- গরমে সবচেয়ে বেশি বিপদে রয়েছে শিশু ও বয়স্করা। নর্দান ইলেকট্রিক সাপ্লাই (নেসকো) বলছে, চাহিদার তুলনায় বরাদ্দ কম পাওয়ায় এ সমস্যা হচ্ছে। তবে সমস্যা উত্তরণের চেষ্টা চলছে। এ ছাড়া খোঁজ নিয়ে জানা যায়, আশুলিয়া ও গাজীপুরে ঘন ঘন লোডশেডিং হচ্ছে। নরসিংদীতে দিনে-রাতে ১০ থেকে ১২ বার লোডশেডিং হচ্ছে। জামালপুরে দিনে তিন থেকে চার ঘণ্টা লোডশেডিং হচ্ছে। সাতক্ষীরায় রাতে বিদ্যুৎ প্রায় থাকেই না। ফরিদপুরে ১০ থেকে ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। চট্টগ্রামেও লোডশেডিং পরিস্থিতি ভয়াবহ। একই অবস্থা শেরপুরেও। মাগুরায় চার থেকে পাঁচ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। ভয়াবহ অবস্থা বিরাজ করছে রাজশাহীতেও।
- ‘ঠিকানা’র ৩৬ বছরপূর্তি অনুষ্ঠান
‘ঠিকানা টিভি’র আনুষ্ঠানিক ঘোষণা - শাপলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েটস’র পুনর্মিলনী অনুষ্ঠিত
- ইয়েলো সোসাইটির নতুন কমিটির শপথ গ্রহণ
- নিউইয়র্কে একই পরিবারের ৪ বাংলাদেশি নিহত
- চালকবিহীন গাড়ি
ক্যাব ও উবার ড্রাইভারদের দুঃসংবাদ - হাসিনা-কামাল ও হাদির ঘাতককে ফেরত চেয়েছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ সবার চোখ ইসলামাবাদে
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশন গঠিত
- সোসাইটির নির্বাচনে ৩ সিলেটির লড়াই!
- ট্রাম্প ‘মানসিক ভারসাম্যহীন’: সিনেটর বার্নি স্যান্ডার্স
- ৪০তম ফোবানার পর্দা উঠবে কানাডার টরেন্টোতে
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকের সংখ্যা ৯১৭
- হরমুজ প্রণালিতে টোল আদায়ে ক্রিপ্টোকারেন্সি বা চীনা মুদ্রা নিচ্ছে
- জামুকা বিল পাস
- ইসরায়েলের কাণ্ডে সতর্কবার্তা দিল রাশিয়া
- সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
- বিএনপির বাদশা ও রুবেল বিজয়ী
- বিসিবির অ্যাডহক কমিটির নারী সদস্য কে এই রাশনা ইমাম
- ঢাকায় ভয়ংকর ‘কলম অস্ত্র’ উদ্ধার
- যুক্তরাষ্ট্র থেকে সব স্বর্ণ সরিয়ে নিল ফ্রান্স
- বিসিবির সভাপতি হয়ে যে প্রতিশ্রুতি দিলেন তামিম
- মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার
- রহস্যে ঘেরা শিরীন শারমিনের অন্তর্ধান
- ঢাকায় ভয়ংকর মাদক কিটামিনের ল্যাব
- যুক্তরাষ্ট্রের প্রতি পূর্ণ অবিশ্বাস রেখে ‘ট্রিগারে আঙুল’ ইরানের
- ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণায় কী আছে
- যুদ্ধবিরতিতে সম্মত ট্রাম্প, দুই সপ্তাহের জন্য হামলা স্থগিত
- ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক মৃত্যু ৫, আক্রান্ত ১২৮২
- অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের খবরে মুখ খুললেন শায়খ আহমাদুল্লাহ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- আজকাল ৯০২
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- যুক্তরাষ্ট্রে এনআইডি কার্ড বিতরণ শুরু
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
