খুচরায় এখনো বাড়তি দাম, ভোক্তা অধিকার বলছে ‘সিন্ডিকেট’
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২২
চিনি নিয়ে নয়-ছয়
কাটছে না চিনির বাজারের অস্থিরতা। ডলার সংকটসহ নানান কারণ সামনে টেনে গত সপ্তাহে চিনির দাম কেজিতে ১২ টাকা বাড়িয়ে নিয়েছেন মিল মালিকরা। এক কেজি প্যাকেট চিনি সেই অনুযায়ী বিক্রি হওয়ার কথা ১০৮ টাকা। কিন্তু পাইকার ও খুচরা বিক্রেতা এখনো সংকটের অজুহাতে বিক্রি করছেন বাড়তি দামে। তাদের দাবি, মিল থেকে চিনির সরবরাহ নেই। বাণিজ্য মন্ত্রণালয় এ বিষয়ে অনেকটা নীরব। খুচরা বিক্রেতারাও ক্রয়মূল্যের অধিক দামে পণ্য বিক্রি করে যাচ্ছে। ভোক্তা অধিকার বলছে, চিনি এখনো আটকে আছে সিন্ডিকেটে। বাজার তদারকি করে অবৈধ মজুতও পেয়েছেন তারা।
এ অবস্থায় প্রায় নীরব বাণিজ্য মন্ত্রণালয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে কিছু বাজার তদারকি করলেও মিল মালিকদের বিরুদ্ধে কার্যত কোনো ব্যবস্থা নিচ্ছে না।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান জাগো নিউজকে বলেন, ১৭ নভেম্বর একসঙ্গে তারা চিনি ও তেলের দাম বাড়িয়ে নিলো। এরপর বাজারে তেলের সরবরাহ রাতারাতি স্বাভাবিক হয়েছে। কিন্তু এখন চিনি দিচ্ছে না। যদিও তারা (মিল মালিকরা) বলছে, প্রতিদিন আগের মতো চিনি মিলগেট থেকে দেওয়া হচ্ছে। তাহলে সেটা যাচ্ছে কোথায়।
‘শেষ দু’দফা দাম বাড়ানোর আগে তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে সরবরাহ স্বাভাবিক করবে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকেও তারা সেটা বলেছে। কিন্তু এখন চিনি নিয়ে সিন্ডিকেট করছে। সেজন্য আমরা বাজারে নেমেছি।’
ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়া, গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত হওয়াসহ বিভিন্ন কারণ দেখিয়ে গত সপ্তাহে বাণিজ্য মন্ত্রণালয়ে তেল ও চিনির দাম বাড়ানোর প্রস্তাব দেন পরিশোধনকারীরা। সেখানে চিনির দাম কেজিতে ১২ টাকা বাড়িয়ে ১০৮ টাকা (প্যাকেট) করার ঘোষণা দেন তারা। বাজারে বাড়তি দামের চিনি বিক্রি শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে।
যদিও বেশ কিছুদিন ধরেই মিল থেকে সরবরাহ কমিয়ে দেওয়ায় বাজারে তেল ও চিনির সংকট দেখা দিয়েছিল। এখন দাম বাড়ার পরে তেলের সংকট কিছুটা কেটেছে। তবে চিনি এখনো মিলছে না। আর সেই সুযোগে খুচরা দোকানগুলোতে আগের নির্ধারিত দরের চেয়ে বাড়তি দামে পণ্যটি বিক্রি করছে।
মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে সেগুনবাগিচা বাজার ঘুরে দেখা যায়, ফ্রেশ ব্র্যান্ডের চিনির এক কেজির প্যাকেটের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য লেখা হয়েছে ১০৮ টাকা। তারপরেও সেই চিনি ১২০ টাকা দর হাঁকছেন খুচরা বিক্রেতা। অনেকে এখনো দাম লেখা চিনি কেটে খোলা হিসেবে ওই দামে বিক্রি করছেন।
নতুন দর ঘোষণা করে নতুন দামের চিনি সরবরাহ করছেন মিল মালিকরা। ব্যবসায়ীদের অভিযোগ, সরবরাহ সংকটও ধরে রেখেছেন তারা! দুয়ে মিলে ক্রেতারা ন্যায্যমূল্য দূরের কথা, বাধ্য হয়ে কেজিপ্রতি ১২ টাকা পর্যন্ত বেশি দিয়ে কিনছেন নিত্যপ্রয়োজনীয় পণ্যটি।
কুমিল্লা স্টোরের বিক্রেতা সুমন বলেন, চিনি দেয় না কোম্পানিগুলো। সামান্য কিছুটা পেয়েছি। কিন্তু সেটা বাড়তি দামে কেনা হয়েছে। প্যাকেটের গায়ের দামে আমাদের দিয়েছে। সেজন্য বেশি দামে বিক্রি করছি।
এদিকে পাইকারি ব্যবসায়ীরাও চিনির এ সংকটের কারণ হিসেবে চিনি পরিশোধনকারীদের দুষছেন। কারওয়ান বাজারে পাইকারি চিনি বিক্রেতা সোনালী ট্রেডার্সের স্বত্বাধিকারী আবুল কাশেম জাগো নিউজকে বলেন, এসও (সাপ্লাই অর্ডার) দিয়েও মিল চিনি দিচ্ছে না। এক গাড়ি পেলেও ১০-১৫ দিন যাচ্ছে মিলগেটে। মিল মালিকরা সরবরাহ ঠিকমতো দিচ্ছেন না বলেই পাইকারি বাজারে দাম বেড়েছে।
তবে চিনির মূল্যবৃদ্ধির বিষয়ে অন্যতম সরবরাহকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপ ও মেঘনা গ্রুপের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেও মন্তব্য পাওয়া যায়নি। নাম না প্রকাশ করার শর্তে এক কর্মকর্তা দাবি করেন, আগের মতোই প্রতিদিন সরবরাহ দেওয়া হচ্ছে। পাইকারি ব্যবসায়ীরা চিনি মজুত রাখছেন।
এ কর্মকর্তার কথার সূত্র ধরে প্রশ্ন করা হলে পাইকারি পণ্যের আড়ত পুরান ঢাকার মৌলভীবাজারের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা বলেন, বাজারে চিনির সরবরাহ নেই, মজুতের প্রশ্ন আসছে কীভাবে। আমাদের হাতে যতটুকু এসও আছে সেটাও দিচ্ছে না। দিলেও প্রতিটি গাড়ি অন্তত ১০ দিন বসিয়ে রেখে চিনি দিচ্ছে। সেজন্য আমাদের লোকসান হচ্ছে। বসে বসে প্রতিটি গাড়িতে দিনে তিন হাজার টাকা করে লোকসান।
এ ব্যবসায়ী আরও বলেন, গুটিকয়েক চিনি পরিশোধনকারী কোম্পানি সারাদেশকে জিম্মি করে সিন্ডিকেট করছে।
ওই বাজারের চিনি ব্যবসায়ী নন্দী বলেন, চিনির দাম বাড়ানো হলেও খুচরা বিক্রেতাদের লাভের হার কমিয়ে দিয়েছে কোম্পানিগুলো। প্রতি কেজি চিনিতে দুই টাকা লাভ থাকছে। আগে পাঁচ টাকা ছিল। ফলে বাধ্য হয়ে অনেকে নির্ধারিত মূল্যের বেশি দাম রাখছে।
এদিকে মিল মালিকদের দোষারোপ করলেও পাইকারি ও খুচরা বিক্রেতাদের মজুতের প্রমাণ মিলেছে মঙ্গলবারও। এদিন মোহাম্মদপুর কৃষি মার্কেটে মিলেছে লুকিয়ে রাখা ৫৩০ বস্তা চিনি। গোপন খবরের ভিত্তিতে দুটি দোকানে অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দুটি প্রতিষ্ঠানের বন্ধ গুদামে এসব চিনি পায়। সেজন্য দুটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই দিনে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় একটি দোকানে মিলেছে লুকিয়ে রাখা ৫০ বস্তা চিনি।
মোহাম্মদপুরে অধিদপ্তরের সহকারী পরিচালক মাগফুর রহমান জাগো নিউজকে বলেন, গুদামের সামনে খালি ড্রাম দিয়ে লুকিয়ে রাখা ছিল এসব চিনি। এগুলো মজুত চিনি। বিক্রি করা হয় না।
মাওনায় অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল। তিনি বলেন, ব্যবসায়ীরা অবৈধভাবে চিনি মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করেছেন। আমরা বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করছি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
