খাদ্য আমদানি বাড়াচ্ছে সরকার
প্রকাশিত: ২ নভেম্বর ২০২২
ডলারের বিনিময় হার, আমদানি শুল্ক ও ভাড়া বৃদ্ধির কারণে চাল ও গম আমদানি করতে সরকারকে বাজেটে রাখা বরাদ্দের অতিরিক্ত চার হাজার ৫৭০ কোটি টাকা খরচ করতে হবে। এর মধ্যে চাল আমদানিতে সরকারের ব্যয় বাড়বে তিন হাজার ৮০০ কোটি টাকা। আর গম আমদানিতে ৭৭০ কোটি টাকা।
খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভার কার্যপত্র থেকে এই তথ্য জানা গেছে।
দেশে চাল ও গমের উৎপাদন গত বছরের চেয়ে চলতি বছর চার লাখ টন বেশি হয়েছে। তার পরও এ বছর ৯ লাখ ৩০ হাজার টন চাল এবং সাড়ে ছয় লাখ টন গম আমদানি করতে হচ্ছে সরকারকে। এর মধ্যে পাঁচ লাখ ৩০ হাজার টন চাল এবং সাড়ে ছয় লাখ টন গম আমদানির চুক্তি করা হয়েছে। বাকি চার লাখ টন চাল চুক্তির প্রক্রিয়াধীন।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার কালের কণ্ঠকে বলেন, ‘বিশ্ব খাদ্য সংস্থা যেটা বলছে, তার জন্য আগাম সতর্কতা হিসেবে আমরা চাল আমদানি করছি। আমরা ১০ লাখ টন চাল আমদানি করব সরকারিভাবে। তার মধ্যে সাড়ে পাঁচ লাখ টনের চুক্তি করা হয়েছে। ’ বিশ্বব্যাপী খাদ্যসংকটের পূর্বাভাস দিচ্ছে বিশ্ব খাদ্য সংস্থা।
এফপিএমসির বৈঠক সূত্র জানায়, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার দ্রুত চাল ও গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে। তবে সরকার বলে আসছে, দেশে চালের সংকট নেই। আবার অভ্যন্তরীণ গম সংগ্রহ না হওয়ায় গম আমদানির পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এফপিএমসি। এতে গম আমদানির জন্য বাজেটে যে অর্থ বরাদ্দ আছে তার চেয়ে বেশি অর্থ খরচ করতে হবে সরকারকে। বাজেট তৈরির সময় চাল ও গম আমদানিতে ডলারের দাম ৮৭ টাকা ধরা হয়েছিল। বর্তমানে ডলারের দাম ১০৭ টাকা। আবার চাল ও গম দুটিই আমদানি করতে হচ্ছে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পরিমাণে। ফলে সরকারের আমদানি খরচ বাড়ছে।
এফপিএমসির বৈঠকে জানানো হয়, প্রধানমন্ত্রী ১০ লাখ টন চাল আমদানির সার-সংক্ষেপ অনুমোদন করেছেন। এতে শুল্ক ছাড়া অতিরিক্ত তিন হাজার কোটি টাকা ব্যয় হবে। আগে সরকারিভাবে খাদ্যশস্য আমদানিতে শুল্ক দেওয়া লাগত না। কিন্তু চলতি অর্থবছরে চালের ক্ষেত্রে আগামী ডিসেম্বর পর্যন্ত ৫ শতাংশ এবং ডিসেম্বরের পর ২৫ শতাংশ শুল্ক দিতে হবে। এতে চাল আমদানি বাবদ সরকারকে ৭৭০ কোটি টাকা শুল্ক পরিশোধ করতে হবে। তবে গমের ক্ষেত্রে কোনো শুল্ক লাগবে না।
সরকার কেন চাল আমদানিতে শুল্ক বসিয়েছে, জানতে চাইলে চট্টগ্রামের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কমিশনার সৈয়দ মুশফিকুর রহমান কালের কণ্ঠকে বলেন, সাধারণত দেশে যখন উত্পাদন বেশি থাকে তখন শুল্ক বাড়িয়ে আমদানি কমানো হয়। আবার যখন উত্পাদন কম হয় তখন শুল্ক কমিয়ে আমদানি বাড়ানো হয়।
চাল আমদানি করা হয়েছে এক লাখ টন : চলতি অর্থবছরে সরকারিভাবে থাইল্যান্ড থেকে দুই লাখ টন, ভিয়েতনাম থেকে ৩০ হাজার টন, মিয়ানমার থেকে দুই লাখ টন এবং ভারত থেকে এক লাখ টন চাল আমদানির চুক্তি করা হয়েছে। এর মধ্যে শুধু ভারত থেকে এক লাখ টন চাল আমদানি করা হয়েছে।
এ ছাড়া আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ইউক্রেন থেকে ৫০ হাজার টন, বুলগেরিয়া থেকে এক লাখ টন গম আমদানির চুক্তি করা হয়েছে। রাশিয়ার সঙ্গে জিটুজির মাধ্যমে পাঁচ লাখ টন গম আমদানির চুক্তি করেছে সরকার।
অভ্যন্তরীণ গম সংগ্রহ বন্ধ : চলতি অর্থবছরে দেড় লাখ টন গম অভ্যন্তরীণভাবে সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল সরকার। কিন্তু অভ্যন্তরীণ সংগ্রহ না হওয়ায় এখন চাহিদার পুরোটাই আমদানি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ৭৭০ কোটি টাকা অতিরিক্ত ব্যয় হবে।
প্রতিবছর খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে ধান-চালের দাম নির্ধারণের পাশাপাশি গমের দামও নির্ধারণ করা হয়। কিন্তু গতকাল মঙ্গলবার ধান-চালের দাম নির্ধারণ করা হলেও গমের দাম নির্ধারণ করা হয়নি।
কৃষিসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এতে বাজারে গমের দাম নিয়ে জটিলতা সৃষ্টির আশঙ্কা আছে। সরকার গম সংগ্রহ বন্ধ করার ফলে কৃষক উত্পাদনে নিরুৎসাহ হতে পারেন।
কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক কালের কণ্ঠকে বলেন, সার ও গমের মতো প্রয়োজনীয় পণ্যগুলো বিকল্প বাজার থেকে আমদানি করা হবে। কৃষক কোনো সমস্যায় পড়বেন না। তিনি বলেন, ধান-চাল সংগ্রহ এবং সার বিতরণে সরকার বিপুল অঙ্কের টাকার ভর্তুকি দিচ্ছে। বিশ্বজুড়ে কৃষিপণ্যের মূল্যবৃদ্ধিতে ভর্তুকির পরিমাণও বাড়াতে হচ্ছে।
উত্পাদন বেড়েছে, তবু আমদানি বাড়ছে : বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে দেশে তিন কোটি ৮৬ লাখ ৯৩ হাজার টন চাল-গম উৎপান্ন হয়েছিল। ২০২১-২২ অর্থবছরে উৎপান্ন হয়েছে তিন কোটি ৯১ লাখ ৩০ হাজার টন। এর পরও আমদানি বেড়েছে।
বর্তমানে খাদ্যশস্য মজুদ আছে ১৫ লাখ ৬৪ হাজার টন। এর মধ্যে চাল আছে ১৩ লাখ ৫৫ হাজার টন এবং গম এক লাখ ৯৮ হাজার টন।
খাদ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক বদরুল হাসান কালের কণ্ঠকে বলেন, গম ও সারের দাম যে হারে বেড়েছে, তা সামনে আরো বাড়তে পারে। ফলে বাংলাদেশ সরকারকে দীর্ঘ মেয়াদে বিকল্প বাজারের দিকে যেতে হবে। এ জন্য কূটনৈতিক তৎপারতা বাড়াতে হবে।
বেসরকারি আমদানিতে ভাটা : বেসরকারিভাবে চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে ১৪ লাখ ৯২ হাজার টন। এর মধ্যে এলসি খোলা হয়েছে আট লাখ ৯১ হাজার ২১০ টন চালের। তবে আমদানি করা হয়েছে মাত্র এক লাখ ৮০ হাজার ৪৭০ টন।
আর গত ৩০ অক্টোবর পর্যন্ত গম আমদানি করা হয়েছে চার লাখ ১২ হাজার টন। গত অর্থবছরের এই সময়ে ৯ লাখ ৪৭ হাজার টন গম আমদানি করা হয়েছিল।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার কালের কণ্ঠকে বলেন, বেসরকারিভাবে যদি রাশিয়া-ইউক্রেন থেকে গম আমদানি করা না যায়, তাহলে আর্জেন্টিনা ও কানাডা থেকে তারা আনতে পারে। যদি বেসরকারি খাতে গম না আসে, তাহলে চালের ওপর চাপ বাড়বে।
- ‘ঠিকানা’র ৩৬ বছরপূর্তি অনুষ্ঠান
‘ঠিকানা টিভি’র আনুষ্ঠানিক ঘোষণা - শাপলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েটস’র পুনর্মিলনী অনুষ্ঠিত
- ইয়েলো সোসাইটির নতুন কমিটির শপথ গ্রহণ
- নিউইয়র্কে একই পরিবারের ৪ বাংলাদেশি নিহত
- চালকবিহীন গাড়ি
ক্যাব ও উবার ড্রাইভারদের দুঃসংবাদ - হাসিনা-কামাল ও হাদির ঘাতককে ফেরত চেয়েছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ সবার চোখ ইসলামাবাদে
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশন গঠিত
- সোসাইটির নির্বাচনে ৩ সিলেটির লড়াই!
- ট্রাম্প ‘মানসিক ভারসাম্যহীন’: সিনেটর বার্নি স্যান্ডার্স
- ৪০তম ফোবানার পর্দা উঠবে কানাডার টরেন্টোতে
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকের সংখ্যা ৯১৭
- হরমুজ প্রণালিতে টোল আদায়ে ক্রিপ্টোকারেন্সি বা চীনা মুদ্রা নিচ্ছে
- জামুকা বিল পাস
- ইসরায়েলের কাণ্ডে সতর্কবার্তা দিল রাশিয়া
- সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
- বিএনপির বাদশা ও রুবেল বিজয়ী
- বিসিবির অ্যাডহক কমিটির নারী সদস্য কে এই রাশনা ইমাম
- ঢাকায় ভয়ংকর ‘কলম অস্ত্র’ উদ্ধার
- যুক্তরাষ্ট্র থেকে সব স্বর্ণ সরিয়ে নিল ফ্রান্স
- বিসিবির সভাপতি হয়ে যে প্রতিশ্রুতি দিলেন তামিম
- মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার
- রহস্যে ঘেরা শিরীন শারমিনের অন্তর্ধান
- ঢাকায় ভয়ংকর মাদক কিটামিনের ল্যাব
- যুক্তরাষ্ট্রের প্রতি পূর্ণ অবিশ্বাস রেখে ‘ট্রিগারে আঙুল’ ইরানের
- ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণায় কী আছে
- যুদ্ধবিরতিতে সম্মত ট্রাম্প, দুই সপ্তাহের জন্য হামলা স্থগিত
- ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক মৃত্যু ৫, আক্রান্ত ১২৮২
- অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের খবরে মুখ খুললেন শায়খ আহমাদুল্লাহ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- আজকাল ৯০২
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- যুক্তরাষ্ট্রে এনআইডি কার্ড বিতরণ শুরু
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
