কাউন্সিলর প্রার্থীদের সংখ্যা দেখে সিদ্ধান্ত নেবে আ.লীগ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০১৯
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৮টি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৮টি ওয়ার্ডে কাউন্সিলর পদে আওয়ামী লীগের সমর্থন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটির এ সংক্রান্ত সমন্বয় কমিটি। কাউন্সিলর প্রার্থীদের সংখ্যা দেখে দলীয় প্রার্থী নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নেবে ক্ষমতাসীন দলটি।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্য কর্নেল (অব.) ফারুক খান এ সংক্রান্ত সমন্বয় কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। বিগত সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচন সমন্বয়ক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি।
ফারুক খান জানিয়েছেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সভায় কাউন্সিলর পদে প্রার্থীদের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। আমরা আগে দেখবো কে কে সাবমিট (মনোনয়নপত্র জমা) করে। তারপর বিষয়টি নিয়ে আমরা সিদ্ধান্ত নেব।
জানা গেছে, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে রোববার কাউন্সিলর প্রার্থী নির্ধারণের বিষয়ে এ সংক্রান্ত সমন্বয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সভাপতিত্ব করেন সমন্বয় কমিটির সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ও উপ দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
সভা সম্পর্কে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান বলেন, আমরা রোববার সভা করেছি। সোমবার ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের সমর্থন প্রত্যাশী ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। তারপর আমরা এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবো।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, জনপ্রিয়তা, সততা, নিষ্ঠা, দলীয় কমিটমেন্ট আমাদের যোগ্যতার মাপকাটিতে থাকবে। এইগুলো বিবেচনায় নিয়েই কাউন্সিলর পদে প্রার্থীদের সমর্থন দেয়া হবে।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলার নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের একটি প্যানেল তৈরির জন্য ওয়ার্ড আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্যদের নিয়ে সভা করবে। সভায় আলাপ-আলোচনার মাধ্যমে কমপক্ষে তিনজনের একটি প্যানেল সুপারিশ করবে। প্যানেলটি মহানগর, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে প্রার্থীদের যোগ্যতা, নেতৃত্বের গুণাবলী ও জনপ্রিয়তা ইত্যাদি বিষয় উল্লেখ করে কমপক্ষে তিনজনের সুপারিশ করার কথা ছিল। সংরক্ষিত নারী ওয়ার্ডের কাউন্সিলার নির্বাচনে (৩টি ওয়ার্ড নিয়ে একটি সংরক্ষিত নারী আসন) উল্লিখিত নিয়মাবলী প্রযোজ্য।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, ৩৬টি ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রায় শতাধিক প্রার্থী রয়েছে। মহানগরের থানা, ওয়ার্ড ইউনিটে দায়িত্বপ্রাপ্ত নেতাদের পাশাপাশি স্থানীয় পর্যায়ে জনপ্রিয় অনেকেই নির্বাচন করতে আগ্রহী। তবে দলীয় সিদ্ধান্ত এক্ষেত্রে অনুসরণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা আওয়ামী লীগের নেতারা বলেন, অনেকেই নির্বাচন করতে চান। কিন্তু আমরা যাচাই-বাছাই করে যাদেরকে সমর্থন দিলে দল সংগঠিত হবে, নির্বাচনে জয় নিশ্চিত করা যাবে তাদের নামই দলীয় সভানেত্রীর অফিসে জমা দিয়েছি। আমরা দলীয়ভাবে ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচন করতে আগ্রহীদের বিষয়ে খোঁজ-খবর নিয়ে সে বিষয়ে নিশ্চিত হয়েই সুপারিশ করেছি। এখন দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত হবে।
এদিকে আজ সোমবার আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৩৬টি ওয়ার্ডের প্রতিটিতে তিনজনের করে সাক্ষাৎকার নেয়া হচ্ছে বলে জানা গেছে।
- ভয়ংকর ক্লাস্টার ওয়ারহেডের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
- সাবেক মোসাদ এজেন্টের সহায়তায় ব্রাজিল ছাড়েন ফ্লাভিও বলসোনারো!
- সীমিত হামলাও বড় সংঘাত ডেকে আনতে পারে, খামেনির হুঙ্কার
- মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পোশাক শ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন
- ইরানের পিকঅ্যাক্স মাউন্টেন নিয়ে কেন এত উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র?
- দৈনিক তরুণ কণ্ঠ’র যুক্তরাষ্ট্র প্রধান প্রতিনিধি আবুল কাশেম
- যুক্তরাষ্ট্রে সহিংস অপরাধ কমার দাবী হোয়াইট হাউসের
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪৭ বিলিয়ন ডলার ব্যয়
- ঢাকার খোলা বাজারে হঠাৎ ডলার ১২৮ টাকা ছাড়িয়েছে
- নির্বাচন স্থগিত হওয়ায় কুনু-ফিরোজ প্যানেলের সভায় প্রতিবাদ
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসং
- কানাডায় বাংলাদেশিদের ভিসা আবেদনে বড় জালিয়াতির অভিযোগ
- ‘অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে’
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি
- প্রবাহ’র ২২তম সাহিত্য সভা অনুষ্ঠিত
- বাংলাদেশের নাগরিকদের রাশিয়ার যুদ্ধে পাচার
- অবৈধ ভোটদানের অভিযোগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মাম
- তাসিনের দাফন সম্পন্ন
- মার্কিন নির্বাচন কেন নভেম্বরের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হয়?
- ন্যাশনাল ইমিগ্রান্টস ডে উপলক্ষ্যে ৭ জনকে সম্মাননা
- মুনা’র ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন
- জেএমসি’র ফান্ড রেইজিংয়ে মিলিয়ন ডলার সংগ্রহ
- নির্বাচন বানচালের প্রতিবাদে ব্রঙ্কসে সেলিম-আলী প্যানেলের প্রতিবাদ
- বাংলাদেশের এলডিসি উত্তরণ পেছাল তিন বছর
- যৌন নির্যাতনের অভিযোগে চিকিৎসক গ্রেফতার
- মামলা পরিচালনায় সব ধরনের আশ্বাস শাহ নেওয়াজের
- জাতিসংঘে বিশৃংখলাঃ কিউবান কূটনীতিককে বহিষ্কার যুক্তরাষ্ট্রের
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
