কক্সবাজারে আরো এক রোহিঙ্গা খুন, চার কৃষককে অপহরণ
প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২৩
কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরে দুষ্কৃতকারীদের গুলিতে আরো এক রোহিঙ্গা নেতা (সাব মাঝি) নিহত হয়েছেন। গতকাল রবিবার ভোরে উখিয়া বালুখালী ৮ ইস্ট শিবিরে এ ঘটনা ঘটে। একই দিন টেকনাফের পাহাড়ে সশস্ত্র রোহিঙ্গারা চার কৃষককে অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, গত বছরের জুন থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত ২৭টি হত্যাকাণ্ডের বিষয়ে মামলা রেকর্ড করা হয়েছে। অন্যদিকে টেকনাফের নাফ নদ তীরবর্তী হ্নীলা ও মেরিন ড্রাইভ সংলগ্ন বাহারছড়া ইউনিয়ন দুটিতে গত দুই মাসে কমপক্ষে ২৫ জন স্থানীয় লোক অপহরণের শিকার হয়েছে। হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী ও বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন এসব তথ্য জানিয়েছেন। তাঁরা বলেছেন, অপহরণের বিষয়গুলো নিয়ে স্থানীয় লোকজন সাধারণত থানায় যেতে চায় না। কারণ এসব ঘটনা মুক্তিপণ দিয়েই সমাধা করা হয়।
উখিয়া থানার ওসি জানান, গতকাল গুলিতে নিহত রোহিঙ্গা মোহাম্মদ সেলিম (৩৫) উখিয়া উপজেলার বালুখালী ৮ নম্বর রোহিঙ্গা শিবিরের বি-ব্লকের আবদুস সোবহানের ছেলে। তিনি ওই শিবিরের বি-ব্লকের সাব মাঝি।
ওসি বলেন, আরসা নামধারী একদল দুষ্কৃতকারী মাঝি সেলিমকে ভোরে ঘর থেকে ডেকে নিয়ে এলোপাতাড়ি গুলিতে হত্যা করে। ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছলে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ অভিযান চালাচ্ছে।
উখিয়ার বালুখালী কতুপালং শিবির-৮-এর মোহাম্মদ জাফর বলেন, ‘নিহত সাব মাঝিসহ অন্যরা শিবিরটিতে ‘আরসা’ বিরোধিতায় সব সময় সোচ্চার ছিলেন। এ কারণে সেখানে তাঁকে গুলি করে হত্যা করা হয়েছে।’ তিনি জানান, শিবিরে সন্ত্রাসী দল আবারও সক্রিয় হয়েছে। ফলে ১২ ঘণ্টার মধ্যে শিবিরে দুটি হত্যাকাণ্ড ঘটেছে। এ নিয়ে শিবিরের লোকজন ভয়ভীতির মধ্য রয়েছে।
এর আগে শনিবার রাত ৮টার দিকে উখিয়ার জামতলী শিবিরে একদল মুখোশধারীর ছুরিকাঘাতে রশিদ আহমদ (৩৬) নামের এক রোহিঙ্গা নেতা নিহত হন।
এদিকে টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দিন জানিয়েছেন, চার কৃষক অপহরণের খবর পেয়েই থানার ওসি আবদুল হালিম ঘটনাস্থলে ছুটে যান।
স্থানীয় সূত্র জানায়, গত এক সপ্তাহ আগে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের আটজন স্থানীয় বাসিন্দা পাহাড়ি ছড়ায় মাছ ধরতে গিয়ে অপহরণের শিকার হয়েছিলেন। চার দিন পর ছয় লাখ টাকা মুক্তিপণ দিয়ে ঘরে ফেরেন তাঁরা।
টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানিয়েছেন, অপহরণের খবর পেয়ে তিনি ও থানার ওসিসহ স্থানীয় লোকজন নিয়ে পাহাড়ে খোঁজ করেছেন। কিন্তু তাঁদের পাওয়া যায়নি। অপহরণকারীরা গতকাল বিকেল পর্যন্ত অপহূতদের স্বজনদের কাছে মুক্তিপণও দাবি করেননি। অপহৃত চারজন হলেন ওই ইউনিয়নের লেচুয়াপ্রাং গ্রামের আবুল হোছনের ছেলে আবদুস সালাম, ছৈয়দ হোসেন ওরফে গুরা মিয়ার ছেলে আবদুর রহমান, রাজা মিয়ার ছেলে মুহিবুল্লাহ ও ফজলুল করিমের ছেলে আবদুল হাকিম। তাঁরা সবাই কৃষিকাজ করে জীবিকা চালান বলে জানা গেছে।
আবদুস সালামের বড় ভাই মুনশি রফিক জানান, পাহাড়ের পাদদেশে তাঁদের ক্ষেতের জমি আছে। যেখানে প্রায় প্রতিদিন পাহাড় থেকে হাতি নেমে ফসলের ক্ষেত নষ্ট করে ফেলে। তাই হাতি থেকে ক্ষেত রক্ষায় শনিবার রাতেই পাহাড়ে যায় চারজন। কিন্তু প্রতিদিনের মতো ভোরে ফিরে আসার কথা থাকলেও সকাল ১০টা পর্যন্ত চারজনের কেউ বাড়ি ফেরেননি। এ বিষয়ে থানায় অভিযোগ করার প্রস্তুতি নেওয়া হয়েছে।
- যুক্তরাষ্ট্রে পণ্য আমদানিতে ১৫ শতাংশ শুল্ক বৃদ্ধির ঘোষণা
- বিএনপি নেতা-কর্মীদের নিয়ন্ত্রণ না করলে পরিণতি ভয়াবহ
- ‘খুব দ্রুত একটা সুখবর পাবেন’, সাকিবের ফেরা প্রসঙ্গে ফারুক
- চাঁদাবাজির প্রতিবাদে আদাবর থানা ঘেরাও
- বাজার-মূল্যস্ফীতি ভোগাচ্ছে মানুষকে
- প্রধানমন্ত্রীকে অভিনন্দন বার্তা ট্রাম্পের
- বিএনপি শপথ না নেওয়ায় সংস্কার পরিষদের কী হবে
- মন্ত্রীদের শপথ বর্জন জামায়াতের ভুল সংস্কৃতি
- শিবলী প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব
- এসেমব্লিতে লড়ছেন জাকির, সানী ও শামসুল
- হাসিনার ৩ আত্মীয় তারেকের আস্থায়
- মন্তব্য প্রতিবেদন
‘গুড স্টার্টার’ তারেক রহমান! - আজকাল ৯১০
- দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর
- তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের চিঠি
- ‘নতুন শুরুর’ বার্তা: প্রটোকল কমালেন প্রধানমন্ত্রী
- ডোপ টেস্ট পজিটিভ হলে সরকারি চাকরিতে অযোগ্য, বিধিমালা জারি
- ইসলামের পবিত্রতম স্থানের নিদর্শন এপস্টিনকে পাঠানো নিয়ে কী আছে ?
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- দ্বৈত নাগরিকদের জন্য নতুন নিয়ম করল যুক্তরাজ্য
- সংস্কার পরিষদে শপথ না নেওয়া জুলাইকে অপমান: জামায়াত আমির
- মার্কিন রণতরি ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি খামেনির
- মন্ত্রিসভায় ফুটবলের মাঠ কাঁপানো ২ অধিনায়ক
- শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে ড. ইউনূসকে ধন্যবাদ ইইউর
- চাঁদা তুলতে আসলে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন: হাসনাত আবদুল্লাহ
- রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল মন্ত্রণালয়
- আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী
- কোন মন্ত্রণালয় কে পেলেন
- ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তী সরকার
- মঙ্গলবার সকালে সংসদ সদস্যদের, বিকালে মন্ত্রিসভার শপথ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- আজকাল ৮৮২ তম সংখ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- বাচ্চাগুলোর ড্রপ আউট : দায় কার
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইউটিউব ভিডিও নির্মাতাদের জন্য দারুণ খবর!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকালের আজকের সংখ্যা ৮৮৩
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- পবিত্র রমজান মাস শুরু হতে পারে ১৭ ফেব্রুয়ারি
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
