এ সপ্তাহেই নির্বাচনী তফশিল
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৩
সহিংস কর্মসূচির মধ্যে বাংলাদেশে ভোটের প্রস্তুতি
মাসুদ করিম, ঢাকা থেকে
বিএনপি ও সমমনা দল এবং জামায়াতের নতুন করে টানা ২৪ ঘন্টা অবরোধ কর্মসূচি ঘোষণার মধ্যেই নির্বাচন কমিশন ভোটের প্রস্তুতিও নিচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনাররা প্রথা অনুযায়ী নির্বাচনের তফশিল ঘোষণার পূর্বে যৌথভাবে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আওয়ামী লীগ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করতে যাচ্ছে শিগগিরই। সিলেটে হজরত শাহজালাল (রহঃ) মাজার জিয়ারতের মাধ্যমে নৌকার পক্ষে আনুষ্ঠানিক প্রচার শুরু করবেন। বিএনপিসহ বিরোধী জোটের নেতারা বলছেন, রাজনৈতিক সমঝোতা না করে তফশিল ঘোষণা করলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে।
সংবিধান অনুযায়ী, বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন করা বাধ্যতামূলক। এই হিসাবে আগামী ২৯ জানুয়ারির মধ্যে নির্বাচন করতে হবে। নির্বাচন করার জন্যে ৪৫ থেকে ৫০ দিন সময়ের প্রয়োজন। এক্ষেত্রে, ডিসেম্বরের প্রথম সপ্তাহে অবশ্যই নির্বাচনের তফশিল ঘোষণা করতে হবে। সতর্কতাবশত নির্বাচন কমিশন কিছুটা আগে আগামী ১৮ নভেম্বরের মধ্যে তফশিল ঘোষণা করতে যাচ্ছে। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল সাংবাদিকদের বলেছেন, জানুয়ারির প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সাংবিধানিক সময়সীমার মধ্যে নির্বাচন করার ব্যাপারে তারা বদ্ধপরিকর। রাষ্ট্রপতিও তাদেরকে সাংবিধানিক সময়সীমার মধ্যে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনের পরামর্শ দিয়েছেন। বিএনপি নির্বাচনে অংশ না নিলে একতরফা নির্বাচন হওয়ার আশঙ্কাও রয়েছে। এখনও পর্যন্ত বিএনপি নির্বাচন বর্তমান সরকারের অধীনে নির্বাচন করবে না বলে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোটের দাবি জানাচ্ছে। অপরদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকারের দাবি নাকচ করে তার অধীনে নির্বাচন করার কথা বলছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের কোনও বিধান বর্তমানে নেই।
আওয়ামী লীগ নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে। নির্বাচনের ইশতেহার চূড়ান্ত করেছে। কেন্দ্রীয় কার্যকরি কমিটির বৈঠক করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। ভোটের প্রস্তুতি হিসাবে প্রধানমন্ত্রী তাঁর সময়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করছেন। তার মধ্যে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল বেশ জনপ্রিয় হয়েছে। এছাড়াও, এক্সপ্রেসওয়ে, চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন এবং কর্ণফুলী নদীর তলদেশে দক্ষিণ এশিয়ার প্রথম টানেল, রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে ইউরোনিয়াম জ¦ালানী সরবরাহ করে বাংলাদেশকে পরমাণু যুগে পদার্পণের প্রকল্প উদ্বোধন করা হয়েছে। শেখ হাসিনার আমলে সবচেয়ে বড় প্রকল্প দেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে সংযোগ সৃষ্টিকারী ছয় কিলোমিটারের বেশি দীর্ঘ পদ্মাসেতু। এসব মেগা প্রকল্প শেখ হাসিনার নির্বাচনী প্রচারের বড় উপাদান। এছাড়াও, নির্বাচনী ইশতেহারে আগামী দিনে বিপুল কর্মসংস্থান সৃষ্টি করা হবে বলে প্রতিশ্রুতি দেয়া হয়েছে।
সেই তুলনায় বিএনপি’র প্রস্তুতি কম। তবে নির্বাচনে অংশ নিলে বিএনপি দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, আওয়ামী লীগ আমলে দুর্নীতি ও অর্থপাচার, আওয়ামী লীগের ক্যাডারদের মাস্তানির কারণে জনজীবনে অশান্তিকে বড় ইস্যু করা হতে পারে। পাশাপাশি, বাংলাদেশে আওয়ামী লীগ বিরোধী ভোট ব্যাংককে পুঁজি করেও বিএনপি ভোটে সুবিধা পাবে।
বিএনপিসহ বিরোধী জোট আগামী রবি ও সোমবার টানা ২৪ ঘন্টার অবরোধ ঘোষণা করেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির প্রায় সব শীর্ষ নেতা এখন কারাগারে। গত ২৮ অক্টোবর রাজধানী ঢাকায় সহিংস ঘটনা ঘটানোর দায়ে বিএনপি নেতাদের জেলে পাঠানো হয়েছে। ওই দিন বিএনপি’র সমাবেশের কাছাকাছি একজন পুলিশকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। রাজারবাগে পুলিশ হাসপাতালে আগুন দিয়ে অ্যাম্বুলেন্স পোড়ানো হয়। প্রধান বিচারপতির বাসভবনের গেট ভেঙ্গে দুস্কৃতকারীরা তার বাসায় প্রবেশ করেছিল। এসব ঘটনায় বিএনপি’র শীর্ষ স্থানীয় প্রায় সকল নেতা কারাগারে রয়েছে। এতবড় সমাবেশ থেকে তেমন কোনও ফল পায়নি বিএনপি। বরং সহিংস ঘটনার অজুহাতে বিএনপি নেতাদের পাইকারি হারে গ্রেফতার করার সুযোগ পেয়েছে সরকার।
নির্বাচনকে সামনে রেখে রাজনীতিতে বেশ মেরুকরণ হচ্ছে। জাতীয় পার্টিতে অদৃশ্য বিভক্তির সুর শোনা যাচ্ছে। রওশন এরশাদের নেতৃত্বে সরকারপন্থী হিসাবে পরিচিত গ্রুপটি ভেতরে ভেতরে সক্রিয় হচ্ছে। ভারত সফরের পর জাতীয় পার্টির সভাপতি জি এম কাদের নিশ্চুপ। অপরদিকে, তৃণমূল কংগ্রেস ঘোষণা দিয়েছে তারা ৩০০ আসনে প্রার্থী দেবে। অভিযোগ রয়েছে, সরকার রওশনপন্থী জাতীয় পার্টি এবং তৃণমূল বিএনপিকে গোপনে মদদ দিচ্ছে। বিএনপি নির্বাচনে অংশ না নিলে এদেরকে বিরোধী দল হিসাবে দেখিয়ে নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখানোর চেষ্টা হতে পারে।
বিএনপি নেতাদের নির্বাচনে অংশ নেবার জন্যে চাপ প্রয়োগ করছে বলেও অভিযোগ উঠেছে। প্রয়াত বিএনপি নেতা নাজমুল হুদার প্রতিষ্ঠিত তৃণমূল বিএনপিতে তাদের যোগদান করানোর ব্যাপারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। নাজমুল হুদার কন্যা অন্তরা হুদার নেতৃত্বে পরিচালিত হচ্ছিল তৃণমূল বিএনপি। নির্বাচনের আগে সাবেক বিএনপি নেতা ও সাবেক পররাষ্ট্র সচিব শমশের মবিন চৌধুরীকে দলটির সভাপতি এবং আরেক সাবেক বিএনপি নেতা তৈমুর আলম খন্দকারকে সাধারণ সম্পাদক করা হয়। অন্তরা হুদা তৃণমূল বিএনপির প্রধান পৃষ্ঠপোষক হিসাবে দায়িত্ব পালন করছেন। তৃণমূল বিএনপিতে এক দফা যোগদান অনুষ্ঠান হয়েছে। এতে বড় কোনও বিএনপি নেতা যোগ দেননি। ছোটখাট কিছু নেতা যোগদানের পর তাদেরকে বিভিন্ন আসনে মনোনয়ন দেয়া হয়। তৃণমূলের নির্বাচনী প্রতীক সোনালী আঁশ।
- হরমুজ প্রণালিতে টোল আদায়ে ক্রিপ্টোকারেন্সি বা চীনা মুদ্রা নিচ্ছে
- জামুকা বিল পাস
- ইসরায়েলের কাণ্ডে সতর্কবার্তা দিল রাশিয়া
- সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
- বিএনপির বাদশা ও রুবেল বিজয়ী
- বিসিবির অ্যাডহক কমিটির নারী সদস্য কে এই রাশনা ইমাম
- ঢাকায় ভয়ংকর ‘কলম অস্ত্র’ উদ্ধার
- যুক্তরাষ্ট্র থেকে সব স্বর্ণ সরিয়ে নিল ফ্রান্স
- বিসিবির সভাপতি হয়ে যে প্রতিশ্রুতি দিলেন তামিম
- মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার
- রহস্যে ঘেরা শিরীন শারমিনের অন্তর্ধান
- ঢাকায় ভয়ংকর মাদক কিটামিনের ল্যাব
- যুক্তরাষ্ট্রের প্রতি পূর্ণ অবিশ্বাস রেখে ‘ট্রিগারে আঙুল’ ইরানের
- ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণায় কী আছে
- যুদ্ধবিরতিতে সম্মত ট্রাম্প, দুই সপ্তাহের জন্য হামলা স্থগিত
- ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক মৃত্যু ৫, আক্রান্ত ১২৮২
- অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের খবরে মুখ খুললেন শায়খ আহমাদুল্লাহ
- ‘দরকার হলে হারব, গর্ব নিয়ে হারব, প্রয়োজন হলে কাঁদব’
- সংসদ সদস্যদের ব্যাংক ঋণ ১১ হাজার কোটি টাকা
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- তাজুর মিলিয়ন ফলোয়ারের পেজ উধাও
- তিন সপ্তাহে হামের উপসর্গ নিয়ে ১১৭ জনের মৃত্যু
- সংসদে আরমানের প্রশ্ন
গুম অধ্যাদেশ বাতিল কেন - এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের
- শর্ত সাপেক্ষে জুলাই সনদ বাস্তবায়ন
- হরমুজ প্রণালি খুলতে ইরানকে নতুন সময়সীমা বেঁধে দিলেন ট্রাম্প
- সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
- যারা গণভোট মানবেন না, তারা ‘মুনাফেক’: শিশির মনির
- যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
- হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- আজকাল ৯০২
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- যুক্তরাষ্ট্রে এনআইডি কার্ড বিতরণ শুরু
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
