এবার বাড়ছে লবণের দাম, কাঁচামাল সংকটে ৯০ শতাংশ মিল বন্ধ
প্রকাশিত: ১ নভেম্বর ২০২২
এবার দফায় দফায় বাড়ছে লবণের দাম। বস্তাপ্রতি (৭৫ কেজি) প্রায় ৪০০ টাকা বেড়ে গেছে। বাজারে প্যাকেটজাত ভোজ্য লবণের দামও কেজিতে দুই-তিন টাকা করে বেড়েছে। কাঁচামালের সংকটে দেশের ৯০ শতাংশ লবণ মিল বন্ধ রয়েছে। লবণ ব্যবসায়ীরা জানান, দেশে বার্ষিক চাহিদা অনুপাতে ৫ লাখ টন লবণের ঘাটতি ছিল। কিন্তু আমদানির অনুমোদন দেওয়া হয়েছে দেড় লাখ টন। আবার ক্যাটাগরি করে আমদানির লাইসেন্স দেওয়ায় মাফিয়ারা ঢুকে পড়েছে। ফলে দেশের গুটিকয়েক বড় মিল মালিকের কাছে লবণের মজুত চলে গেছে। তাই ঘাটতির কারণে লবণের দাম বৃদ্ধি পাচ্ছে।
এখন লবণ উৎপাদনের মৌসুম শুরু হচ্ছে। নতুন মৌসুমের লবণ মিলে আসতে আগামী জানুয়ারির মাঝামাঝি সময় লাগবে। ফলে আগামী আড়াই মাসের চাহিদা মেটানোর মতো লবণ দেশে মজুত নেই। এতে সামনে দাম আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ব্যবসায়ীরা জানান, প্রতি বস্তা ৮০০/৯০০ টাকার লবণ এখন দাম বেড়ে ১ হাজার ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। আয়োডিনবিহীন খোলা লবণ বিক্রি হচ্ছে প্রতি বস্তা ১ হাজার ৫০০ টাকায়।
সংশ্লিষ্টরা জানান, বর্তমানে চাষিদের হাতে কোনো লবণ মজুত নেই। মধ্যস্বত্বভোগীদের কাছে প্রায় ৪৮ হাজার টনের মতো লবণ মজুত রয়েছে। আর মিল মালিকদের কাছে প্রায় ১ লাখ টনের মতো লবণ মজুত রয়েছে। এসব লবণ দিয়ে নতুন মৌসুমের লবণ আসা পর্যন্ত বাজারের চাহিদা মেটানো যাবে না। বিসিকের মতে, দেশে মাসে পৌনে ২ লাখ টনের মতো লবণের চাহিদা রয়েছে।
বাংলাদেশ লবণ মিল মালিক সমিতির সভাপতি নুরুল কবির ইত্তেফাককে বলেন, ঘাটতি পূরণে যথাসময়ে লবণ আমদানির সুযোগ না দেওয়ায় বাজারে সংকট দেখা দিয়েছে। ক্রুড লবণের সংকটে বর্তমানে ৯০ শতাংশ লবণের মিল বন্ধ রয়েছে। এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী অবৈধ ভাবে সোডিয়াম সালফেট আমদানি করছে। তারা এসব সোডিয়াম সালফেট বাজারে প্যাকেটজাত করে ভোজ্য লবণ হিসেবে বিক্রি করছে। এতে জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে। নতুন মৌসুমের লবণ মিল হয়ে আগামী ফেব্রুয়ারি মাসের আগে বাজারে আসবে না। এখন খোলা লবণ দাম বেড়ে প্রতিবস্তা (৭৫ কেজি) ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।’
উপকূলীয় এলাকায় লবণ উৎপাদন
কক্সবাজার জেলার টেকনাফ, কক্সবাজার সদর, মহেষখালী, কুতুবদিয়া, চকরিয়া, পেকুয়া ও বাঁশখালী উপজেলার উপকূলীয় এলাকায় লবণ উৎপাদন হয়ে থাকে। গত বছর ২২ লাখ ১৭ হাজার টন লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তার বিপরীতে উত্পাদন হয়েছিল ১৮ লাখ ১৫ হাজার টন। জানতে চাইলে বিসিক কক্সবাজার কার্যালয়ের ডিজিএম জাফর ইকবাল ভুঁইয়া ইত্তেফাককে বলেন, বর্তমানে মাঠে লবণ মজুত আছে ৪৮ হাজার টন। আর মিল মালিকদের কাছে প্রায় ১ লাখ টনের মতো লবণ মজুত রয়েছে। এখন দাম বেড়ে মিল গেটে প্রতিবস্তা (৭৫ কেজি) ১ হাজার ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। বর্তমানে কুতুবদিয়া ও বাঁশখালীতে লবণ উত্পাদন শুরু হয়েছে। আগামী ২০/২৫ দিনের মধ্যে কিছু লবণ পাওয়া যাবে। আমরা তথ্যউপাত্ত মন্ত্রণালয়ে পাঠিয়েছি। আমদানির প্রয়োজন মনে করলে মন্ত্রণালয় সিদ্ধান্ত নিবে।’
চট্টগ্রাম ছাড়াও কক্সবাজারের ইসলামপুর এলাকায় প্রায় দেড় শতাধিকের মতো লবণের মিল রয়েছে। ক্রুড লবণের সংকটের কারণে অধিকাংশ লবণের মিল বন্ধ রয়েছে। ইসলামপুর লবণ মিল মালিক সমিতির সভাপতি শামসুল আলম আজাদ ইত্তেফাককে বলেন, ‘চাহিদার তুলনায় প্রায় ৫ লাখ টন লবণের ঘাটতি ছিল। লবণ আমদানির অনুমোদন দেওয়ার ক্ষেত্রে ক্যাটাগরি করায় মাফিয়ারা ঢুকে পড়েছে। এদের মধ্যে বড় মিল বরাদ্দ পেয়েছে ১০ হাজার টন আবার ছোট মিল পেয়েছে ৫/৬ হাজার টন। ফলে গুটিকয়েক মিল মালিক লবণ আমদানির সুযোগ পেয়েছে। বাকি মিল মালিকদের কাছে কোনো লবণ নেই। সবাইকে আমদানির সুযোগ দিলে মিল বন্ধ থাকত না। বাজারে ভারসাম্য থাকত। ক্রুড লবণের সংকটে আমার দুটি মিলের মধ্যে একটি বন্ধ রয়েছে।’
- ভয়ংকর ক্লাস্টার ওয়ারহেডের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
- সাবেক মোসাদ এজেন্টের সহায়তায় ব্রাজিল ছাড়েন ফ্লাভিও বলসোনারো!
- সীমিত হামলাও বড় সংঘাত ডেকে আনতে পারে, খামেনির হুঙ্কার
- মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পোশাক শ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন
- ইরানের পিকঅ্যাক্স মাউন্টেন নিয়ে কেন এত উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র?
- দৈনিক তরুণ কণ্ঠ’র যুক্তরাষ্ট্র প্রধান প্রতিনিধি আবুল কাশেম
- যুক্তরাষ্ট্রে সহিংস অপরাধ কমার দাবী হোয়াইট হাউসের
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪৭ বিলিয়ন ডলার ব্যয়
- ঢাকার খোলা বাজারে হঠাৎ ডলার ১২৮ টাকা ছাড়িয়েছে
- নির্বাচন স্থগিত হওয়ায় কুনু-ফিরোজ প্যানেলের সভায় প্রতিবাদ
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসং
- কানাডায় বাংলাদেশিদের ভিসা আবেদনে বড় জালিয়াতির অভিযোগ
- ‘অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে’
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি
- প্রবাহ’র ২২তম সাহিত্য সভা অনুষ্ঠিত
- বাংলাদেশের নাগরিকদের রাশিয়ার যুদ্ধে পাচার
- অবৈধ ভোটদানের অভিযোগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মাম
- তাসিনের দাফন সম্পন্ন
- মার্কিন নির্বাচন কেন নভেম্বরের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হয়?
- ন্যাশনাল ইমিগ্রান্টস ডে উপলক্ষ্যে ৭ জনকে সম্মাননা
- মুনা’র ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন
- জেএমসি’র ফান্ড রেইজিংয়ে মিলিয়ন ডলার সংগ্রহ
- নির্বাচন বানচালের প্রতিবাদে ব্রঙ্কসে সেলিম-আলী প্যানেলের প্রতিবাদ
- বাংলাদেশের এলডিসি উত্তরণ পেছাল তিন বছর
- যৌন নির্যাতনের অভিযোগে চিকিৎসক গ্রেফতার
- মামলা পরিচালনায় সব ধরনের আশ্বাস শাহ নেওয়াজের
- জাতিসংঘে বিশৃংখলাঃ কিউবান কূটনীতিককে বহিষ্কার যুক্তরাষ্ট্রের
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
