উত্তেজনা আশঙ্কায় কাঁপছে ঢাকা
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৩
আজ সেই লগি-বৈঠার দিন ডেটলাইন ২৮ অক্টোবর
মাসুদ করিম, ঢাকা থেকে -
চারদিকে উদ্বেগ-উৎকন্ঠা। কী ঘটতে যাচ্ছে ঢাকায়। দেশ ও প্রবাসের মানুষের কৌতুহলী দৃষ্টি এখন বাংলাদেশের রাজধানী ঢাকার দিকে। আওয়ামী লীগ ও বিএনপি’র পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে এখন উত্তেজনায় কাঁপছে ঢাকা।
আজ সেই ভয়াবহ ২৮ অক্টোবর। ২০০৬ সালের এদিন আওয়ামী লীগের লগি-বৈঠার সাথে জামায়াতে ইসলামীর রক্তক্ষয়ী সংঘাত হয়েছিল। প্রকাশ্যে রাস্তায় অস্ত্র উঁচিয়ে গুলি ও পিটিয়ে মারা হয়েছিল ১১ জনকে। ১৭ বছর আগের সেই দিনটি স্মরণ করে মানুষের মনে শঙ্কা আবারও কি ফিরে আসবে সেই দিন। নাকি শান্তিপূর্ণভাবে শেষ হবে রাজনৈতিক কর্মসূচি।
কাল ২৮ অক্টোবর শনিবার ঢাকায় মহাসমাবেশ ডেকেছে বিএনপি। পাল্টা হিসাবে একই দিনে আওয়ামী লীগও ডেকেছে শান্তি সমাবেশ। শোডাউনে লোক সমাগম বাড়াতে প্রতিযোগিতায় নেমেছে দুই বড় দল। নানা নাটকীয়তার পর পুলিশ দু’টি সমাবেশের অনুমতি দিয়েছে। তবে দুশ্চিন্তা বাড়াচ্ছে জামায়াত। পুলিশের অনুমতি না পেয়েও শাপলা চত্ত্বরে সমাবেশ করবে বলে ঘোষণা দিয়েছে দলটি। আর পুলিশ বলছে, অনুমতি না নিয়ে সমাবেশের চেষ্টা করা হলে ব্যবস্থা নেয়া হবে।
আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলই লাখ লাখ লোকের সমাবেশ ঘটাবে বলে ঘোষণা দিয়েছে। সারাদেশ থেকে নেতা-কর্মীরা ঢাকায় আসতে শুরু করেছে। বিশেষ করে ঢাকার পাশ^বর্তী জেলাগুলো থেকে বেশি লোকসমাগম হবে বলে ধারণা করা হচ্ছে। রাজধানীমুখী মানুষের ঢলের মধ্যে আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী পরিস্থিতির ওপর কড়া নজরদারি শুরু করেছে। গোটা ঢাকা শহরকে নিñিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলো জাল বিছিয়ে রেখেছে। আওয়ামী লীগ ও বিএনপি উভয়ে শান্তিপূর্ণভাবে সমাবেশ করবে বলে ঘোষণা দিচ্ছে। যদিও এতটা কাছাকাছি দূরত্বে দু’টি বড় সমাবেশ করার ঘোষণা দেবার পর থেকে উৎকন্ঠার সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ প্লাজা থেকে দলীয় কার্যালয় ২৩, বঙ্গবন্ধু এভিনিউ পর্যন্ত সমাবেশ করার জন্য পুলিশের অনুমতি নিয়েছে। বিএনপি বলছে, পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই মহাসমাবেশ করবে।
সমাবেশের আগে কথার লড়াইয়ে উত্তাপ ছড়াচ্ছে রাজনীতি। বিএনপি নেতারা বলছেন, লোক সমাগম এত বেশি হবে যে অলিগলিতে পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। আওয়ামী লীগ নেতারা বলছেন, গলিতে ঢুকলে আর বের হতে দেয়া হবে না। বিএনপির পরিণতি হবে শাপলা চত্ত্বরের হেফাজতের চেয়েও করুন। পুলিশও কঠোর হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে। পুলিশ বলছে, শান্তিপূর্ণ সমাবেশ হলে তারা সহযোগিতা করবেন। তবে কোনও প্রকাশ্য নাশকতার চেষ্টা হলে ছাড় দেয়া হবে না। জামায়াতের সমাবেশ ঘিরে নাশকতার আশঙ্কা বেশি। নির্বাচন কমিশন জামাায়াতের নিবন্ধন বাতিল করায় দলটিকে সমাবেশ করার অনুমতি দেয়নি পুলিশ।
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনীতির মাঠ এখন গরম। যদিও প্রথম দিকে অনেকে মনে করেছিলেন, ২০১৪ কিংবা ২০১৮ সালের মতো একটি নির্বাচন এবারও হবে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ভিসানীতি ঘোষণা করার পর দৃশ্যপট পাল্টে যায়। বিএনপি ও জামায়াত প্রকাশ্যে বাধাহীন জনসভা করেছে। বর্তমান সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করছে। অপরদিকে, আওয়ামী লীগ বলছে, তারা সংবিধানের বাইরে একচুলও নড়বে না। তবে সমঝোতা কি অনিশ্চিত, আর সমঝোতা হলেও তা কীভাবে এই প্রশ্ন রয়েছে।
রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, শেখ হাসিনা পদত্যাগ করে নির্বাচন দেবেন এমন কথা বোকারাও বিশ^াস করে না। তবে মাঝামাঝি সমঝোতার পথ কিছু কি আছে-এমন প্রশ্নের জবাব মেলেনি। রাজনৈতিক উত্তাপ-উত্তেজনার মাঝেও খালেদা জিয়ার চিকিৎসা চলছে। যুক্তরাষ্ট্র থেকে চিকিৎসক দল ঢাকায় এসে চিকিৎসা দিতে শুরু করেছেন। বিএনপি চায়, সরকার খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর অনুমতি চায়। রাজনৈতিক সমঝোতার অংশ হিসাবে সাবেক এই প্রধানমন্ত্রীকে বিদেশে নেবার অনুমতি দেয়া হলে বরফ গললেও গলতে পারে। তার ওপর পর্দার আড়ালে মার্কিন যুক্তরাষ্ট্র সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টার হলে বিএনপি নির্বাচনে অংশ নিতে পারে। কারণ যুক্তরাষ্ট্র দৃশ্যপটে আসার পর পরই সভা-সমাবেশ করার অধিকার অনেক বেশি অবারিত হয়েছে। ভারতের হায়দরাবাদের বংশোদ্ভূত মার্কিন কর্মকর্তা আফরিন আখতার সম্প্রতি বাংলাদেশ সফর করে বলেছেন, শুধু ভোটের দিনে পরিবেশ দিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা সম্ভব নয়। এখনই মানে অক্টোবর থেকে রাজনৈতিক দলের অধিকার তথা সভা-সমাবেশ সরকারের তরফে বাধা-বিপত্তির কোনও কথা শোনা যাচ্ছে না। যদিও কোনও কোনও জায়গায় বিএনপি’র নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে বলে বিএনপি নেতারা অভিযোগ করেছেন।
নির্বাচন কমিশন বলছে, রাজনৈতিক ফয়সালা হোক বা না হোক সংবিধান মোতাবেক নির্ধারিত সময়ে নির্বাচন করা হবে। নভেম্বরের মাঝামাঝি নির্বাচনের তফসিল ঘোষণা হবে। আগামী বছরের জানুয়ারির শুরুর দিকে অনুষ্ঠিত হবে ভোট। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে প্রতিবেশি ভারত অনেকটা প্রকাশ্যে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছিল। এ বছর ভারত অনেকটা নির্বিকার। চীনের চাপের কারণে যুক্তরাষ্ট্রের বেশ কিছু অনুরোধ ভারতকে হজম করতে হচ্ছে। বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হোক এটা এবার ভারতও চায়। তবে ভারত এ ব্যাপারে শেখ হাসিনার সরকারের ওপর অতিরিক্ত চাপ প্রয়োগের বিরোধী। দিল্লি মনে করে, বেশি চাপ দিলে হিতে বিপরীত হতে পারে। চীন ও রাশিয়া বাংলাদেশে ঢুকে বেশি যুক্ত হতে পারে। ফলশ্রুতিতে বাংলাদেশ ওই সকল বলয়ের দিকে ঝুঁকে যেতে পারে। বরং বাংলাদেশে যতটা সম্ভব জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে হবে।
২৮ অক্টোবর দুই দলের পাল্টাপাল্টি এই বিশাল জমায়েতকে কেন্দ্র করে রাজধানীর প্রবেশ মুখে তল্লাশি বসিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। রাজধানী ঢাকায় যানবাহন চলাচল কমে গেছে। ঢাকায় বড় সমাবেশ করার আগে মহাখালী এলাকার খাজা টাওয়ার নামের একটি বহুতল ভবনে ভয়াবহ আগুন লেগেছে। ভবনটিতে গ্রামীণ ফোনের ডেটা সিস্টেম ছিল। আগুনে ডেটা সিস্টেম পুড়ে যাওয়ায় গ্রামীণ ফোনে টেলিফোন করা কঠিন হয়ে পড়েছে। ইন্টারনেটে ধীরগতির সৃষ্টি হয়েছে। এসব লাইন কবে নাগাদ ঠিক হবে কেউ বলতে পারছে না। এ নিয়েও গুজব নানান ডাল-পালা ছড়াচ্ছে। শেষ পর্যন্ত কী হয় তার জন্য শঙ্কিত বাংলাদেশের মানুষ।
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- ট্রাম্প ও তারেকের সাক্ষাৎ শিঘ্রই
- কালো ও সংখ্যালঘুদের স্কলারশীপ বন্ধ করতে হবে
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প
- অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
