ঈদকে ঘিরে জামদানি পল্লীতে কারিগরদের ব্যস্ততা
প্রকাশিত: ৩১ মে ২০১৯
কথায় বলে শাড়িতেই নারীকে মানায় ভাল। আর জামদানির শাড়িতো প্রতিটি নারীরই কাঙ্খিত। তাই ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভা নোয়াপাড়া পল্লীতে জামদানি তাঁতীদের কর্মব্যস্ততা বেড়ে গেছে। বিশ্ব দরবারে স্বতন্ত্র মহিমায় সমুজ্জল অভিজাত তাঁতবস্ত্র এ জামদানি। এ শিল্পের সঙ্গে সম্পৃক্ত হয়েছে এ দেশের সংস্কৃতি ও কৃষ্টি।
বিশ্ব বিশ্রুত অনন্য মসলিন শাড়ির সংস্করণ অধুনা জামদানি শাড়ি। নারীর সৌন্দর্য সুধাকে বিমোহিত করে তুলতে জামদানির অপরিহার্যতা বিশেষ স্মরণীয়। বছরজুড়েই চাহিদা থাকলেও ঈদকে সামনে রেখে জামদানি পল্লীতে চলছে কর্মব্যস্ততা। নাওয়া-খাওয়া ভুলে জামদানি শিল্পীরা এখন কাপড় বুনে যাচ্ছে। এবারের ঈদে তাদের চাহিদা অনেক। এবারের ঈদে প্রায় ৩৫ কোটি টাকার জামদানি দেশের বিভিন্ন বিপণি বিতান ও বিদেশ যাবে বলে জামদানি তাঁতীরা জানান।
ত্রিশ বছর ধরে জামদানির কাজ করা রূপগঞ্জের দক্ষিণ রূপসী এলাকার মো. নাসির উদ্দিন বলেন, জামদানির তৈরির প্রথমে লুম তৈরি করতে হয়। লুম তৈরির জন্য হাত ও পায়ের ব্যবহার করা যন্ত্র রয়েছে। রেশমি গুটি থেকে প্রস্তুত সূতা মূল শাড়ি প্রস্তুতের জন্য তাতে সাজানো হয়।
রঙ করা সুতা বোনার জন্য প্রস্তুত করতে হয়। সুতাকে শক্ত করে কয়েক ধাপের ভাতের মাড় দিয়ে শুকানো হয়। রোদে শুকানো তাতে নেয়ার জন্য প্রস্তুত করা হয়। সাধারণ হাত তাতে মূল শাড়ি রেখে তাতে রঙিন সুতা দিয়ে নকশা করা হয়। নকশা করার পর আরো একবার ভাতের মাড় দেয়া হয়। তারপর শাড়িতে নকশা তোলা হয়। রকমারি রঙের সুতা আর নকশায় শাড়ি সাজানো হয়।
পনের বছর ধরে জামদানির কাজ করা রূপগঞ্জ গন্ধবপুর মোসা.মাজেদা জানান, অনেক রকম জামদানি বোনা হয়। এর মধ্যে ফুলতেরছি, ছিটার তেরছি, ছিটার জাল, সুই জাল, হাটু ভাঙা, তেরছি, ডালম তেরছি, পাটিব্রজাল, পান তেরছি, গোলাপ ফুল, জুঁই ফুল, পোনা ফুল, শাপলা ফুল, গুটি ফুল, মদন পাইরসহ প্রায় শতাধিক নামের জামদানি রয়েছে। এগুলোর মধ্যে ছিটার জাল, সুই জাল ও পার্টিও জাল জামদানির মূল্যে সবচেয়ে বেশি। এসব জামদানি শাড়ির দাম পড়ে ৩০ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত। আর শাড়ি বুনতে সময় লাগে প্রায় এক সপ্তাহ থেকে শুরু করে ৬ মাস পর্যন্ত।
জামদানির কারিগর আড়াইহাজার উপজেলার রামচন্দ্রি মানিকপুর এলাকার মো.রুবেল বলেন, জামদানির চাহিদা সারা বছর জুড়েই থাকে। শুধু বাংলাদেশে নয়, ভারত পাকিস্তানসহ পৃথিবীর অনেক দেশেই জামদানির ব্যাপক চাহিদা রয়েছে। ঈদে নারীদের শাড়ি না হলে চলেই না। আর তা যদি হয় জামদানি তাহলেতো কথাই নেই। কারিগর কমে যাওয়ায় দম ফেলার ফুসরত নেই।
ত্রিশ বছর ধরে জামদানির কাজ করা রূপগঞ্জের নোয়াপাড়া এলাকার মো. মোস্তফা জানান, জামদানি শাড়ি বিক্রিকে ঘিরে শীতলক্ষ্যার পাশে ডেমরায় ও নোয়াপাড়া জামদানি পল্লীতে গড়ে উঠেছে জামদানির আড়ৎ। এ আড়ৎ প্রতি বৃহস্পতিবার প্রথম এবং শেষ রাতে জামদানির হাট বসে। দেশের বিভিন্ন এলাকা থেকে লোকজন আসেন জামদানি শাড়ি কিনতে। প্রায় দুই শতাধিক পাইকার বিভিন্ন প্রকার জামদানি ক্রয় করে দেশ-বিদেশে বিক্রি করে আসছে। দুটি হাটে প্রতি মাসে প্রায় ২০ কোটি টাকার জামদানি শাড়ি বেচা-কেনা হয়। ঈদকে ঘিরে এবার প্রায় ৩৫ কোটি টাকার চেয়েও বেশি জামদানি বিক্রির লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে।
ফাহিম জামদানি হাউজের মালিক ফাহিম মিয়া বলেন, জামদানি এমনভাবে তৈরি হয় যাতে শীত-গ্রীষ্ম সব সময়ই পরা যায়। তাই সারা বছরই বিক্রয় হয় ভালই। আমরা পাইকারি খুচরা উভয়ই বিক্রি করি। তবে বিভিন্ন উৎসবে জামদানির চাহিদা আরো বেড়ে যায়। ঈদের আগে থেকেই জামদানির অর্ডার করা থাকে।
ভালো জামদানি তৈরিতে সময় লাগে। তাই চাইলেই ভালো জামদানি তৎনগদ তৈরি করে দেয়া যায়না। ঈদকে সামনে রেখে জামদানি কেনার আগ্রহ সবার। ভালো জামদানি কিনতে দাম একটু বেশি পড়বেই।
উপজেলার খামার পাড়া এলাকার গৃহিণী মনি ইসলাম। তিনি বলেন, ঈদেও পোশাকতো অনেকই পাওয়া যায়। তবু ঈদে একটা জামদানি শাড়ি না হলে চলে না। আর বাঙালি নারীর সৌন্দর্য তো শাড়িতেই। তাই প্রতি ঈদে একটা জামদানি শাড়ি চাই-ই।
শখ বুঝি এমনই। নতুবা আজ থেকে ২০০বছর আগে জেমস টেলর কেন রাজধানী ছেড়ে ছুটে আসবেন প্রাচীন নগরী রূপগঞ্জে। হাতির পিঠে চড়ে বৈশাখের উত্তপ্ত মধ্যাহ্ন সূর্যকে মাথায় করে জেমস টেলরকে কোন মায়াবী টেনে এনেছিল রূপগঞ্জ।
বাদশাই আমলে পরতেন রাজা-বাদশাহরা কিংবা জমিদার পরিবারের নারীরা। আর এখন পরেন ধনী ও অভিজাত রমণীরা। অনেকেই জানেন না নারীদের পরিধেয় জামদানি শাড়ির ভাঁজে-ভাঁজে রয়েছে কত দুঃখ, বেদনা আর বঞ্চনার ইতিহাস।
ইংরেজ আমলে আঙুল কেটে দেয়া থেকে শুরু হাল আমলে লুন্ঠনের পরও ঢাকাই এ জামদানি শিল্প বহু কষ্টে টিকে আছে। এক একটা শাড়ির পেছনে লুকিয়ে রয়েছে এক একজন তাঁতীর জীবন্ত ইতিহাস।
ত্রিশ বছর জামদানির কাজ করার অভিজ্ঞতা কারিগর দক্ষিণ রূপসী এলাকার মোসা.রেহানা। তিনি বলেন, আমরা যে খাটুনি করে জামদানি তৈরি করি সেই তুলনায় সঠিক মূল্যটা আমাদের কাছে ঠিকভাবে পৌছায়না। ঈদের অনেক আগেই পাইকাররা বাড়ি বাড়ি ঘুরে জামদানি শাড়ি সংগ্রহ করে।
বারোমাস অভাব থাকায় কমদামেই ছাড়তে হয় জামদানি। আমরা সবসময়ই অভাবে থাকি। তাই অনেক কারিগর কমে গেছে। সঠিক পৃষ্ঠপোষকতা ও কারিগররা সহায়তা পেলে জামদানি তৈরিতে কারিগররা উৎসাহ পেত।
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
