ইউনূসের আয়কর নথি নিয়ে এনবিআর ও দুদক তৎপর
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৩
আজকাল ডেস্ক
গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আয়কর নথি নিয়ে তৎপর হয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদের ব্যক্তিগত এবং তার প্রতিষ্ঠিত ৯টি প্রতিষ্ঠানের কর সংক্রান্ত তথ্য চেয়ে এনবি আরের কাছে চিঠি দিয়েছে দুদক। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এনবি আরের সর্বোচ্চ পর্যায় থেকে সংশ্লিষ্ট সার্কেল এবং জরিপ দপ্তরকে মৌখিক নির্দেশনাও দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এনবি আরে পাঠানো দুদকের চিঠি থেকে জানা গেছে, ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কে অনুসন্ধানের জন্য উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানকে দলনেতা করে ৫ সদস্যের কমিটি গঠন করেছে দুদক। অনুসন্ধানের অংশ হিসেবে এরই মধ্যে ড. মুহাম্মদ ইউনূস এবং ৯টি প্রতিষ্ঠানের কর সংক্রান্ত তথ্য চেয়ে এনবি আরের কর অঞ্চল ১৪-এর আওতাধীন সার্কেল ২৮৭-এর উপকর কমিশনারকে চিঠি দিয়েছে এই কমিটি। প্রতিষ্ঠানগুলোর মধ্যে গ্রামীণ টেলিকম, গ্রামীণ কল্যাণ, গ্রামীণ কল্যাণ ট্রাস্ট, গ্রামীণ নিটওয়্যার, গ্রামীণ শিক্ষা, গ্রামীণ হেলথ কেয়ার সার্ভিস এবং গ্রামীণ ফ্যাশন অ্যান্ড ফেব্রিকসের আয়কর সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে। আর ড. মুহাম্মদ ইউনূস, প্রফেসর মুহাম্মদ ইউনূস ট্রাস্ট এবং ইউনুস ফ্যামিলি ট্রাস্টের দানকর সম্পর্কিত তথ্য চেয়েছে অনুসন্ধান কমিটি।
সূত্র জানায়, এনবি আরের কর অঞ্চল ১৪ এর সার্কেল ২৮৭ মূলত কোম্পানির আয়কর সংক্রান্ত বিষয়ে দায়িত্ব পালন করে। উল্লিখিত কোম্পানিগুলো এই সার্কেলে রিটার্ন দাখিল করে। এ কারণেই দুদক থেকে সরাসরি এই সার্কেলের উপকমিশনারকে চিঠি দেওয়া হয়েছে।
দুদকের অনুসন্ধান কমিটির দলনেতা গুলশান আনোয়ার প্রধান স্বাক্ষরিত ওই চিঠিতে গ্রামীণ টেলিকমসহ সাতটি প্রতিষ্ঠানের শুরু থেকে বর্তমান পর্যন্ত সকল আয়কর রিটার্নের কপি এবং বার্ষিক কত টাকা কর দিচ্ছে সে সম্পর্কিত তথ্য চাওয়া হয়েছে। সেইসঙ্গে এসব প্রতিষ্ঠানের বিষয়ে আয়কর বিভাগ থেকে কোনো অডিট করা হয়েছে কিনা এবং করা হলে তার সকল অডিট প্রতিবেদনের সত্যায়িত ছায়াকপি পাঠাতে বলা হয়েছে। প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কোনো আয়কর মামলা থাকলে সে বিষয়ে সব রকম ডকুমেন্ট, মামলার রায়ের কপি এবং আপিল হলে সে বিষয়ে সমুদয় রেকর্ডপত্র চেয়েছে দুদকের অনুসন্ধান কমিটি। পাশাপাশি সাতটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আয়কর বিভাগ থেকে বর্তমানে কোনো অনুসন্ধান চলমান আছে কি না, তাও জানতে চাওয়া হয়েছে।
চিঠিতে ড. ইউনূস এবং তার দুটি ট্রাস্টের দানকর সংক্রান্ত রেকর্ডপত্রের ফটোকপি এবং এই তিনটি নথির পরিস্থিতি পত্র সংক্রান্ত রেকর্ডপত্র চেয়েছে দুদক।
এনবি আর সূত্র জানায়, প্রায় আড়াই মাস আগে দুদক থেকে এই চিঠি দেওয়া হলেও কয়েক দিন ধরে বিষয়টি নিয়ে এনবি আরের তৎপরতা বেড়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের সর্বোচ্চ পর্যায় থেকে দ্রুত এই চিঠির চাহিদা অনুযায়ী তথ্য সরবরাহ করতে সংশ্লিষ্ট কমিশনারেটকে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া কর জরিপ বা পরিদর্শনে এ বিষয়ে কোনো তথ্য আছে কি না, তাও জানতে চাওয়া হয়েছে। যদি এ সংক্রান্ত্র কোনো তথ্য-উপাত্ত কর জরিপে থেকে থাকে, তা দ্রুত দুদকের তদন্ত কমিটির কাছে নথি আকারে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে ড. মুহাম্মদ ইউনূসের আয়কর নথির বিষয়ে মুখ খুলতে রাজি নন এনবি আরের ঊধ্বতন কর্মকর্তারা।
ড. মুহাম্মদ ইউনূস ও তার প্রতিষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠানের আয়কর সম্পর্কিত তথ্য অনুসন্ধানের বিষয়ে জানতে চাইলে এনবি আরের কর জরিপ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য মো. মাহমুদুর রহমান বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূসের বিষয়ে এনবি আর সরাসরি কাজ করছে না। তবে কর অঞ্চল-১৪-এ নিয়ে কাজ করছে। এ বিষয়ে তারা ভালো বলতে পারবে।’
দুদক সূত্রে জানা গেছে, ড. মুহাম্মদ ইউনূসের বিষয়ে গত ডিসেম্বরে দুদক ও এনবি আরসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি বৈঠক হয়েছে। ওই বৈঠকে গ্রামীণ টেলিকমের পরিচালনা পর্ষদ থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের অনিয়মের বিষয়ে বিশদ আলোচনা হয়। বৈঠকে বিদেশে ড. ইউনূসের কোনো ধরনের সম্পদ রয়েছে কি না, তা জানতে পদক্ষেপ নিতে বলা হয়েছে। বৈঠকে এনবিআরের পক্ষ থেকে জানানো হয়, সুষ্ঠু তদন্তের স্বার্থে আয়কর সংক্রান্ত যাবতীয় তথ্য দেওয়া হবে। এরই ধারাবাহিকতায় এনবি আরের কাছে চিঠি দেয় দুদকের অনুসন্ধান কমিটি। এদিকে আয়কর সংক্রান্ত অনিয়ম ছাড়াও ড. ইউনূসের কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে কোনো গ্রাহক প্রতারিত হয়েছেন কি না, তা খতিয়ে দেখছে দুদক।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
