আলোচনায় রাষ্ট্রদূতদের বাড়তি নিরাপত্তা প্রত্যাহার ও স্যাংশন
প্রকাশিত: ১৭ মে ২০২৩
বাংলাদেশে ছয়টি বিদেশি দূতাবাসের বাড়তি নিরাপত্তা প্রত্যাহার। যেসব দেশ স্যাংশন দিয়েছে তাদের সঙ্গে লেনদেন বন্ধ। আর প্রধানমন্ত্রীকে হয়তো যুক্তরাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। এইসব বিষয় নিয়ে এখন তুমুল আলোচনা চলছে। এগুলোর একটার সঙ্গে আরেকটার যোগসূত্র আছে কী না তা নিয়েও কথা হচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নিয়ে দুইবার নিষেধাজ্ঞা দেওয়া দেশ নিয়ে কথা বললেন। প্রথম তিনি বলেছেন, যারা আমাদের স্যাংশন দিয়েছে তাদের কাছ থেকে আমরা কিছু কিনব না।
এরপর গতকার সোমবার সংবাদ সম্মেলনে বলেছেন, তাদের সঙ্গে আমরা লেনদেন করব না। মঙ্গলবারই আবার যুক্তরাষ্ট্রসহ ছয়টি দূতাবাস ও রাষ্ট্রদূতদের বাড়তি নিরাপত্তা প্রত্যাহার করা হয়। আর মঙ্গলবার রাতে বিবিসিতে প্রচার হওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র হয়তো আমাকে ক্ষমতায় দেখতে চায় না বলে র্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্যের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, অস্ট্রেলিয়া, জাপান ও সৌদি আরব-এই ছয়টি দূতাবাস ও রাষ্ট্রদূতদের বাড়তি নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। দেশগুলোর রাষ্ট্রদূতদের পুলিশ এসকর্টও প্রত্যাহার করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, প্রতিটি দূতাবাসেই পুলিশ বাহিনীর সদস্যদের নিরাপত্তা অব্যাহত আছে এবং রাষ্ট্রদূতদের জন্য পুলিশের গানম্যান আছেন। বিশেষ পরিস্থিতিতে তাদের যে বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছিল তা প্রত্যাহার করা হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, হলি আর্টিজান হামলার পর কয়েকজন বিদেশি কূটনীতিককে গাড়িসহ মূলত নিয়মিত ট্রাফিক মুভমেন্টের সহায়তার জন্য বাড়তি কিছু লোকবল দেওয়া হয়েছিল। তাই তা প্রত্যাহার করা হয়েছে। কারণ বর্তমানে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং নিয়ন্ত্রণে আছে।
তিনি আরও বলেন, বিদেশে বাংলাদেশি দূতাবাস ও কূটনীতিকরা সেই দেশের আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষ নিরাপত্তা পান না। সেটাও আমাদের দেখতে হবে। তারা নিজেরাই নিরাপত্তা নিশ্চিত করেন। আর আজকাল বাড়তি নিরাপত্তা নিতে অনেক দূতাবাসই ওই ছয়টির দেখাদেখি আবেদন করছে। সেটা সম্ভব নয়। তবে যেকোনো দূতাবাস চাইলে অর্থ দিয়ে আনসার নিতে পারে। এজন্য আনসারের একটি বিশেষ ইউনিটও করা হচ্ছে।’
তিনি দাবি করেন, ‘এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। অন্য কোনো বিষয়ের সঙ্গে এর কোনো যোগ নাই।’
তবে সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন, ‘একটি দেশের রাষ্ট্রদূতেরা যে দেশে কর্মরত সেই দেশে কতটা নিরাপত্তা পাবেন তা সেই দেশের নিরাপত্তা পরিস্থিতির ওপর নির্ভর করে। সেই দেশে নিরাপত্তার পরিবেশ তৈরি করা সেই স্বাগতিক দেশের ওপরই নির্ভর করে। দূতাবাস ও দূতরা কীভাবে নিরাপদ থাকবেন তা স্বাগতিক দেশকেই তৈরি করতে হবে।’
তিনি বলেন, ‘আমি পশ্চিমের যেসব দেশে কূটনীতিকের দায়িত্ব পালন করেছি সেখানে নিরাপত্তার সংকট ছিল না। তাই তারা নিরাপত্তা দেয়নি। আমরাই চাইনি। যেখানে দরকার সেখানে দেয়।’
তবে এর সঙ্গে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের কোনো যোগ আছে কী না জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা ধারণা এখানে কোনো রাজনৈতিক বিষয় নেই। তবে কেউ যোগসূত্র খুঁজতে পারেন।’
সিরডাপের পরিচালক অর্থনীতিবিদ মো. হেলাল উদ্দিন মনে করেন, ‘যারা স্যাংশন দিয়েছে তাদের সঙ্গে লেনদেন না করার বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য রাজনৈতিক। কারণ আমাদের স্যাংশন দিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের সঙ্গে লেনদেন না করে থাকা সম্ভব নয়। একক দেশ হিসেবে আমরা তৈরি পোশাক সবচেয়ে বেশি রপ্তানি করছি যুক্তরাষ্ট্রে। ডলার সংকটে আমরা আইএমফ এবং বিশ্বব্যাংক থেকে যে সফট লোন নিচ্ছি তার জন্যও তো যুক্তরাষ্ট্রকে প্রয়োজন। কারণ বিশ্বব্যাংক, আইএমএফ-এর পেছনের কলকাঠি তো যুক্তরাষ্ট্রেরই হাতে।’
তার কথা, ‘এটা তো মুখে বললে হবে না। সরকারের তো আদেশ জারি করতে হবে লেনদেন না করার। বেসরকারি খাত কী সরকারের মুখের কথা শুনবে? আরা সেটা শোনা কি সম্ভব?’
তিনি মনে করেন, ‘প্রধানমন্ত্রী এইসব কথা বলে কিছুটা বার্গেইন করতে চান। প্রধানমন্ত্রী জাপান সফর করলেন। জাপান কী যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে কিছু করবে? আর যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সব সম্পর্ক আছে কেনাকাটার সম্পর্ক থাকবে না এটা একটা অসম্ভব চিন্তা।’
তবে এর মধ্য দিয়ে নির্বাচনের আগে শেখ হাসিনা নেতা-কর্মীদের মনোবল শক্ত করতে চান বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞানের শিক্ষক ড. শান্তনু মজুমদার। একইসঙ্গে আন্দোলনকারী বিরোধী দলগুলোকেও তার শক্ত অবস্থান বোঝাতে চান। বিদেশি কেনো চাপ যে তিনি উপেক্ষা করতে পারেন সেই মেসেজ দিতে চান।
তার কথা, ‘যে কয়েকটি ঘটনা ঘটলো তার একটির সাথে আরেকটির কতটুকু যোগসূত্র আছে আমি জানি না। তবে নিশ্চয়ই রাজনীতি আছে।’
যুক্তরাষ্ট্র তাকে হয়তো ক্ষমতায় দেখতে চায় না তাই স্যাংশন দিয়েছে এই বক্তব্য নেতা-কর্মীদের কীভাবে সাহস দেবে জানতে চাইলে তিনি বলেন, ‘তিনি হয়তো বুঝাতে চাইছেন তার সাহসী অবস্থানের কথা। তিনি তাই তার ধারণাও প্রকাশ করে দিচ্ছেন। তিনি সবকিছুই প্রকাশ করে দেওয়ার মতো সাহস দেখাতে চান।’
জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের বাংলা সংস্করণের হয়ে প্রতিবেদনটি তৈরি করেছেন হারুন উর রশীদ স্বপন। এই প্রতিবেদনের সব ধরনের দায়ভার ডয়চে ভেলের।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
