আইএমএফ আরও সংস্কার চায়
আর্থিক অডিট রিপোর্ট উন্মুক্ত করার প্রস্তাব
প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৩
আর্থিক অনিয়ম সম্পর্কে জানার সুযোগ পাবে জনগণ * সরকারি ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে * রুলস অব প্রসিডিউরে বিধান নেই-পিএসি সভাপতি রুস্তম ফরাজী
সরকারের আর্থিক অনিয়মসংক্রান্ত অডিট রিপোর্ট প্রকাশ্যে আনার শর্ত দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। জাতীয় সংসদে উত্থাপনের পর অডিট রিপোর্ট নিয়ে ‘সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটিতে (পিএসি)’ পর্যালোচনা উন্মুক্ত করার প্রস্তাব দিয়েছে সংস্থাটি।
তাদের মতে, এ উদ্যোগ নেওয়া হলে জনগণের কাছে রাষ্ট্রের অর্থ ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। মূলত ৪৫০ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা দেওয়ার আগে এ শর্তটিও জুড়ে দিয়েছে সংস্থাটি। যদিও পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) রুলস অব প্রসিডিউরে অডিট রিপোর্ট পর্যালোচনার সময় উন্মুক্ত করার বিধান নেই। সংশ্লিষ্ট সূত্রে পাওয়া গেছে এসব তথ্য।
এ প্রসঙ্গে জানতে চাইলে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রুস্তম আলী ফরাজী যুগান্তরকে বলেন, অডিট রিপোর্ট পিএসিতে আলোচনা জনসাধারণের জন্য উন্মুক্ত করতে পারলে সরকারি ব্যয়ের জবাবদিহিতা, স্বচ্ছতা নিশ্চিত ও কাজের গতি বাড়বে। বিশ্বের অনেক দেশে এমন বিধান আছে। কিন্তু আমাদের পিএসির বিধি-বিধানে অডিট রিপোর্ট পর্যালোচনার সময় প্রকাশ্য বা উন্মুক্ত করার বিষয়টি নেই।
আইএমএফ অন্য দেশের উদাহরণ দিয়েছে। কিন্তু আমাদের দেশের আলোকে এটি এখনই সম্ভব নয়। তবে আমি পিএসির রুলস অব প্রসিডিউর সংশোধনের প্রস্তাব দিয়েছি অনেক আগেই। সেখানে অডিট রিপোর্ট প্রকাশ্যে আলোচনার কথা আছে। কিন্তু করোনার কারণে সে সংশোধনী প্রস্তাব আলোর মুখ দেখেনি। পিএসির রুলস সংশোধনী অনুমোদন হলে এসব শর্ত এমনিতেই পূরণ হয়ে যাবে।
জানা গেছে, বাংলাদেশকে ৪৫০ কোটি মার্কিন ডলার ঋণ দেওয়ার কার্যক্রমের অংশ হিসাবে গত ডিসেম্বর এবং জানুয়ারি দু’দফা বাংলাদেশ সফর করেছে আইএমএফের প্রতিনিধি দল। এ সময় অন্যান্য খাত সংস্কারের পাশাপাশি সরকারের অর্থ ব্যয় নিয়ে অডিট রিপোর্ট খাতে সংস্কারের প্রস্তাব দিয়েছে এই দাতা সংস্থা। তারা বলেছে, উন্নত বিশ্বের অনেক দেশেই অডিট রিপোর্ট জনসাধারণের সামনে প্রকাশ্যে আনা হচ্ছে। সে ক্ষেত্রে বাংলাদেশের অডিট রিপোর্ট সম্পর্কে সাধারণ মানুষ জানতে পারছে কিনা এবং দেশীয় সংবাদমাধ্যমগুলোতে সেগুলো প্রচার হচ্ছে কিনা এসব জানতে চেয়েছে।
সংস্থাটি আরও বলেছে, অডিট রিপোর্ট নিয়ে যখন পিএসিতে পর্যালোচনা বৈঠক হবে, তা যেন টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়। পত্রিকাগুলোতে নিউজ প্রকাশের ব্যবস্থা করা হয়। এতে সাধারণ মানুষ জানতে পারবে সরকারের টাকা খরচ কোথায় এবং কীভাবে হচ্ছে।
সূত্র মতে, ২০২২ সালে সর্বশেষ জাতীয় সংসদে উত্থাপন করা হয়, এক লাখ ছয় হাজার ৪৭৯ কোটি টাকার অনিয়মসংক্রান্ত অডিট আপত্তির ৫৩টি রিপোর্ট। এর আগের বছর উত্থাপন করা হয় ১৫ হাজার কোটি টাকার আপত্তির রিপোর্ট। এছাড়া ২০২০ সালে উত্থাপন করা হয়েছিল ২৫ হাজার কোটি টাকা আপত্তির রিপোর্ট এবং ২০১৯ সালে ১২ হাজার কোটি টাকা এবং ২০১৮ সালে উত্থাপন করা হয় ৩৮ হাজার ১৭১ কোটি টাকার আপত্তির রিপোর্ট।
বিধান অনুযায়ী দি কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) অফিস সরকারের অর্থ ব্যয়ের ওপর অডিট করে। যেগুলো নিম্পত্তি সম্ভব হয় না সেগুলোই রিপোর্ট আকারে দাখিল করা হয় রাষ্ট্রপতির কাছে। আর যেগুলো ত্রি-পক্ষীয় (সিএজি অফিস, অভিযুক্ত প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়) বৈঠকের মাধ্যমে নিষ্পত্তি করা হয় তা রাষ্ট্রপতির কাছে রিপোর্ট আকারে আসে না।
আর্থিক অনিয়মের রিপোর্টগুলো রাষ্ট্রপতি জাতীয় সংসদে উত্থাপন করেন। এরপর প্রতিটি অডিট রিপোর্ট আলোচনার জন্য পাঠানো হয় সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটিতে। ওই কমিটি প্রতিটি রিপোর্ট পর্যালোচনা করে নিষ্পত্তি করেন। সে ক্ষেত্রে অভিযুক্ত প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা আদায়, জড়িতদের বিরুদ্ধে শাস্তিসহ বিভিন্ন ধরনের নির্দেশ দেন ওই কমিটি।
এ প্রক্রিয়ার সঙ্গে জড়িত সিএজি কার্যালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা যুগান্তরকে বলেন, পিএসিতে আলোচনার সময় অডিট রিপোর্ট জনগণের জন্য উন্মুক্ত বা প্রকাশ্যে আনা আইএমএফের শর্ত বাস্তবায়ন করবেন সরকারের নীতিনির্ধারকরা। তবে এ শর্ত নিয়ে পিএসির সঙ্গে মৌখিক আলোচনা হয়েছে। এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
তিনি আরও বলেন, দি কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) প্রতি বছর সরকারের মোট ব্যয়ের মাত্র ৭ শতাংশের ওপর অডিট রিপোর্ট করতে পারছে। সক্ষমতা ও জনবলের অভাবে আর বাড়ানো যাচ্ছে না। তবে উন্নত দেশগুলো সরকারের মোট খরচের ২০ শতাংশ পর্যন্ত অডিট করছে। আমরা সে পর্যায়ে নেওয়ার চেষ্টা করছি। তাহলে সরকারি ব্যয়ের একটি সঠিক তথ্য পাওযা যাবে। তবে এখনই আইএমএফের শর্ত বাস্তবায়ন সম্ভব হবে না।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
