আবারও ঢাকায় যাচ্ছেন ২ শীর্ষ মার্কিন কর্মকর্তা
প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৩
আজকাল ডেস্ক
নানা বিষয়ে মতপার্থক্য থাকলেও খোলামেলা আলোচনার মাধ্যমে সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপর যুক্তরাষ্ট্র গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশও আলোচনার মাধ্যমে সম্পর্ক নিবিড় করতে আগ্রহী। এরই অংশ হিসেবে চলতি মাসে ঢাকায় আসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনের বিশেষ উপদেষ্টা ডেরেক শোলে এবং গণতন্ত্র, মানবাধিকার ও শ্রমবিষয়ক উপসহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কারা ম্যাকডোনাল্ড। উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধিদলের এই সফরে গণতন্ত্র, মানবাধিকার, শ্রম অধিকার এবং রোহিঙ্গা সমস্যা সমাধানের মতো বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকায় যুক্তরাষ্ট্রের দুই উচ্চপর্যায়ের প্রতিনিধির সফরের পর এপ্রিলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের পৃথকভাবে ওয়াশিংটনে যাওয়ার কথা রয়েছে। এপ্রিলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও রাজনীতিবিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ডের অংশীদারত্ব সংলাপ হতে যাচ্ছে।
জানা গেছে, পররাষ্ট্র দপ্তরের কাউন্সেলর ডেরেক এইচ শোলে ১৪ ফেব্রুয়ারি রাতে ঢাকায় আসছেন। আন্ডার সেক্রেটারি পদমর্যাদার কর্মকর্তা ডেরেক শোলে মূলত মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর জ্যেষ্ঠ নীতিগত উপদেষ্টা হিসেবে কাজ করেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ কূটনৈতিক দায়িত্ব পালন করেন তিনি।
কূটনীতিক পর্যবেক্ষকদের মতে, জানুয়ারিতে মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফরের পর ডেরেক শোলের সফরটি তাৎপর্যপূর্ণ। কারণ, আগামী এপ্রিলে ওয়াশিংটনে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের আগে বাংলাদেশ সরকারের অবস্থান বুঝতে চাইবেন ডেরেক শোলে।
ঢাকার কর্মকর্তারা বলছেন, ডেরেক শোলের সফরে মূলত রোহিঙ্গা সমস্যার সমাধান এবং মানবিক সহায়তার বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। ডেরেক শোলে ঢাকায় আসার আগে তাঁর প্রতিনিধিদলের একাংশ ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবেন। বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তাদের প্রতিনিধিদলটি কক্সবাজার গিয়ে রোহিঙ্গাদের পরিস্থিতি দেখবেন এবং নানা অংশীজনের সঙ্গে কথা বলবেন। এরপর তাঁরা শোলের সঙ্গে একাধিক বৈঠকে যুক্ত হবেন।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, ডেরেক শোলের ১৫ ফেব্রুয়ারি পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক এবং পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সূচি প্রায় চূড়ান্ত হয়েছে। ওয়াশিংটনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ডেরেক শোলের সৌজন্য সাক্ষাতের অনুরোধ জানানো হয়েছে। তবে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওই সাক্ষাৎ শেষ পর্যন্ত হবে কি না, সেটি নিশ্চিত হওয়া যায়নি।
বাংলাদেশ সফরের সময় ভাসানচর এবং কক্সবাজারে রোহিঙ্গাদের মানবিক সহায়তা অব্যাহত রাখা, রোহিঙ্গা প্রত্যাবাসনে কীভাবে মিয়ানমারের ওপর বাড়তি চাপ দেওয়া যায় এবং রোহিঙ্গাদের যুক্তরাষ্ট্রে পুনর্বাসন নিয়েও আলোচনা করবেন ডেরেক।
তবে ঢাকার কর্মকর্তারা বলছেন, শোলে রোহিঙ্গা ইস্যুতে অগ্রাধিকার দিলেও দুই দেশের সম্পর্কের ব্যবসা, বিনিয়োগসহ অন্য বিষয়গুলো নিয়েও বাংলাদেশ আলোচনা করবে।
ঢাকার কর্মকর্তারা মনে করেন, ৭ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠেয় কারা ম্যাকডোনাল্ডের সফরে গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম অধিকারের বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। তিনি ৯ ফেব্রুয়ারি পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন। এর পাশাপাশি শ্রমিক শ্রেণির প্রতিনিধি এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।
ধারণা করা হচ্ছে, বাংলাদেশে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিদ্যমান শ্রম আইনের অনেক ধারা কার্যকর নয়। সারা দেশের শ্রমিকদের জন্য যাতে একই আইন কার্যকর হয়ে, সে বিষয়টি আবার আলোচনায় তুলতে পারেন কারা ম্যাকডোনালড। পাশাপাশি বাংলাদেশের শ্রমমান, সংগঠন করার অধিকার, কাজের পরিবেশের মতো বিষয়গুলোতে আলোচনা করবে দুই দেশ।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
