আপস্টেট নিউইয়র্কে প্রচারসভায় প্রতিবাদ, ব্যাপক উত্তেজনা
প্রকাশিত: ২৭ মে ২০২৬
আপস্টেট নিউইয়র্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনী প্রচারধর্মী অনুষ্ঠানে এক প্রতিবাদকারী বক্তব্যের মাঝখানে বাধা দিলে কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিরাপত্তাকর্মীরা দ্রুত ওই প্রতিবাদকারীকে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেন। এ সময় উপস্থিত ট্রাম্প-সমর্থকরা “ইউএসএ, ইউএসএ” স্লোগানে ফেটে পড়েন।
ঘটনাটি ঘটে নিউইয়র্কের রকল্যান্ড কমিউনিটি কলেজে অনুষ্ঠিত ট্রাম্পের এক রাজনৈতিক অনুষ্ঠানে। রিপাবলিকান কংগ্রেসম্যান মাইক ললারের পুনর্নির্বাচনী প্রচারণার প্রেক্ষাপটে আয়োজিত এই সমাবেশে বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানটিতে পাঁচ হাজারের বেশি মানুষ নিবন্ধন করেছিলেন।
প্রেসিডেন্ট ট্রাম্প বক্তব্য দিচ্ছিলেন অর্থনীতি, করনীতি ও নিউইয়র্কের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। তবে তার বক্তৃতার মাঝপথে একজন প্রতিবাদকারী স্লোগান দিয়ে অনুষ্ঠান ব্যাহত করার চেষ্টা করেন। নিরাপত্তাকর্মীরা তাঁকে সরিয়ে নেওয়ার সময় ট্রাম্প মঞ্চ থেকে ব্যঙ্গ করে বলেন, “ টেক হিম হোম টু মম্মি”। এরপরই সমর্থকদের মধ্যে হাসি, করতালি এবং “ইউএসএ” স্লোগান শুরু হয়।
ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের লাইভ আপডেটে বলা হয়, যুব-নেতৃত্বাধীন জলবায়ু ন্যায়বিচার বিষয়ক সংগঠন সানরাইজ মুভমেন্ট এই প্রতিবাদের দায় স্বীকার করেছে। সংগঠনটির দাবি, তারা ট্রাম্প প্রশাসনের গণ-ডিপোর্টেশন নীতি এবং ইরান যুদ্ধের প্রতিবাদে সমাবেশে বাধা দেয়। একজন প্রতিবাদকারী পরিবার বিচ্ছিন্নতা ও আইস নিয়ে স্লোগান দেন, আরেকজন “ট্রাম্প ইজ অ্যা ওয়ার ক্রিমিনাল” লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
এদিনের বক্তব্যে ট্রাম্প নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল, ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিস, কনজেশন প্রাইসিং, ভোটার আইডি আইন, অপরাধ এবং জাতীয় রাজনীতির নানা বিষয় নিয়ে কথা বলেন। অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়, অনুষ্ঠানটির মূল ফোকাস অর্থনীতি হওয়ার কথা থাকলেও ট্রাম্প বক্তৃতায় বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক ইস্যুতে চলে যান।
নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, রকল্যান্ড কাউন্টির সমাবেশে ট্রাম্প গভর্নর হোকুলকে নিয়ে ব্যঙ্গ করেন এবং তিনি ব্যক্তিগতভাবে সহায়তা চান কিন্তু প্রকাশ্যে সমালোচনা করেন বলে দাবি করেন। একই সঙ্গে তিনি ম্যানহাটনের কনজেশন প্রাইসিং নীতির বিরোধিতাও পুনর্ব্যক্ত করেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নিউইয়র্কের মতো ডেমোক্র্যাট-অধ্যুষিত রাজ্যে ট্রাম্পের এই উপস্থিতি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। মাইক ললারের আসনটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ায় রিপাবলিকানরা মনে করছেন, ট্রাম্পের সরাসরি উপস্থিতি রক্ষণশীল ভোটারদের উজ্জীবিত করতে পারে। অন্যদিকে বিরোধী গোষ্ঠীগুলো বলছে, ট্রাম্পের নীতি অভিবাসী পরিবার, জলবায়ু ও পররাষ্ট্রনীতিতে গভীর সংকট তৈরি করছে।
সব মিলিয়ে আপস্টেট নিউইয়র্কের এই সমাবেশ আবারও দেখিয়ে দিল, ট্রাম্পকে ঘিরে মার্কিন রাজনীতি এখনো তীব্র মেরুকরণে আবদ্ধ। একদিকে তাঁর সমর্থকদের উচ্ছ্বাস ও জাতীয়তাবাদী স্লোগান, অন্যদিকে প্রতিবাদকারীদের ক্ষোভÑ দুই মিলে মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক উত্তাপ আরও বাড়ার ইঙ্গিত দিচ্ছে।
ক্যাথি হোকুলকে ট্রাম্পের হুঁশিয়ারি: প্রেসিডেন্ট ট্রাম্প আবারও নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুলকে কড়া ভাষায় আক্রমণ করেছেন। আপস্টেট নিউইয়র্কে রাজনৈতিক এ সমাবেশে ট্রাম্প ডেমোক্র্যাট গভর্নর হোকুলকে উদ্দেশ করে বলেন, “ইউ বেটার ওয়াচ ইউরসেলফ, ক্যাথি”Ñ অর্থাৎ, “ক্যাথি, আপনাকে সাবধান থাকতে হবে।”
সমাবেশে ট্রাম্প ইঙ্গিত দেন যে নিউইয়র্কে রিপাবলিকানদের শক্তিশালী উত্থান বা “রেড ওয়েভ” আসতে পারে। তিনি বিশেষভাবে নাসাউ কাউন্টিতে রিপাবলিকানদের সাম্প্রতিক রাজনৈতিক সাফল্যের কথা তুলে ধরে বলেন, “নাসাউ কাউন্টিতে কোনো রিপাবলিকান জেতে না। কিন্তু তিনি লড়েছেন এবং জিতেছেন।”
এরপরই ট্রাম্প সরাসরি হোকুলকে উদ্দেশ করে বলেন, “আপনার সামনে নির্বাচন আছে। বড় নির্বাচন।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্য কেবল রাজনৈতিক কটাক্ষ নয়; বরং নিউইয়র্কে রিপাবলিকান প্রভাব বাড়ানোর কৌশলগত বার্তা। যদিও নিউইয়র্ক ঐতিহ্যগতভাবে ডেমোক্র্যাটদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, তারপরও সাম্প্রতিক বছরগুলোতে অপরাধ, কর, অভিবাসন ও জীবনযাত্রার ব্যয় নিয়ে অসন্তোষকে কাজে লাগিয়ে রিপাবলিকানরা কিছু এলাকায় প্রভাব বাড়ানোর চেষ্টা করছে।
বিশ্লেষকদের মতে, ট্রাম্প এখন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত অঙ্গরাজ্যগুলোতেও রাজনৈতিক উত্তাপ বাড়ানোর চেষ্টা করছেন। বিশেষ করে নিউইয়র্ক, নিউ জার্সি ও ক্যালিফোর্নিয়ার মতো বড় অঙ্গরাজ্যে রিপাবলিকান সমর্থকদের আরও সক্রিয় করতে তাঁর বক্তব্যগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অন্যদিকে ডেমোক্র্যাট নেতারা বলছেন, ট্রাম্পের বক্তব্য রাজনৈতিক বিভাজন ও উত্তেজনা আরও বাড়াচ্ছে। তাঁদের দাবি, নিউইয়র্কে ডেমোক্র্যাটদের জনসমর্থন এখনো শক্ত অবস্থানে রয়েছে এবং ট্রাম্পের “রেড ওয়েভ” মন্তব্য মূলত রাজনৈতিক প্রচারণার অংশ।
- তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে নুরুননাহার নিম্নির এভারেস্ট জয়
- ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলা সাহিত্য উৎসব ২০২৬
- পছন্দ না হওয়ায় স্ত্রীকে ৫০ হাজারে বিক্রি করে দিল স্বামী
- ট্রাম্পের আহ্বান প্রকাশ্যে নাকচ করল সৌদি-পাকিস্তান
- যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিস্ফোরণ
- আপস্টেট নিউইয়র্কে প্রচারসভায় প্রতিবাদ, ব্যাপক উত্তেজনা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজট
- লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩১
- নিউইয়র্কে খোলা মাঠে ঈদুল আজহার নামাজের প্রস্তুতি
- নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির সঙ্গে অভিনয়ে জায়েদ খান
- ট্রাম্পের সর্বোচ্চ চাপেও কিউবার পরিণতি ভেনেজুয়েলার মতো হবে না
- সাকিবের বিরুদ্ধে মামলা অভিনেত্রীর
- এআই তৈরি নগ্ন ছবি ভাইরাল, পুলিশে অভিযোগ দিলেন অভিনেত্রী
- গাজীপুরে ২০ কিলোমিটার যানজট
- চীনের নতুন নীতিতে হুমকির মুখে ভারতের ১২০ বিলিয়ন ডলারের স্বপ্ন
- বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দেবে এডিবি
- স্বর্ণের সন্ধানে অবৈধ অনুপ্রবেশ, খনিধসে ২৮ জনের মৃত্যু
- ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়: ট্রাম্প
- হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- ইরানি প্রশিক্ষণ নিয়ে ট্রাম্পকন্যাকে হত্যার নীলনকশা
- বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত ৩
- মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- লোয়ার অর্ডারে নিজের ব্যাটিং রহস্য ফাঁস করলেন তাইজুল
- কয়েক ঘণ্টার মধ্যে বিশ্ববাসী সুখবর পাবে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ
- দেশে হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু
- আরাকান আর্মির জেলে ‘অপহরণ রহস্য’
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- আজকাল ৮৯৬
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
