আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচন নিয়ে যা বলা হচ্ছে
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২৪
রাত পোহালেই অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। গত কয়েক দিন ধরে বাংলাদেশের নির্বাচন নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশ করছে। বিবিসি, রয়টার্স, ওয়াশিংটন পোস্ট, আলজাজিরাসহ বিশ্বের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলোর শিরোনাম হচ্ছে বাংলাদেশের নির্বাচন।
নির্বাচনের আগের দিন শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে তুলে ধরা হয়েছে স্বামীহারা এক নারীর গল্প।
ওই নারী বিবিসিকে জানিয়েছেন, বিরোধী রাজনৈতিক দল বিএনপির একজন কর্মী ছিলেন তার স্বামী। গত বছর তাকে গ্রেফতার করেছিল পুলিশ। মাত্র ২৬ দিন পরই তার ছেলেকে ফোন করে জানানো হয়, তার বাবা কারাগারে মারা গেছেন। ওই নারীর ভাষায়, ‘আমার সন্তানকে এখন কে বাবার ভালোবাসা দেবে?’
বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন মানবাধিকার সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত গ্রেফতার ও বিচারবহির্ভূত হত্যাসহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বেড়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, বিএনপির ১০ হাজারের বেশি নেতা-কর্মী কারাগারে রয়েছেন।
মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের শিরোনাম ‘নির্বাচনের দিকে বাংলাদেশের রুগ্ণ গণতন্ত্র, একতরফা পদক্ষেপ’।
শুক্রবার প্রকাশিত ওই প্রতিবেদনের শুরুটা করা হয়েছে এভাবে—বাংলাদেশে রোববার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে টানা চতুর্থবারের মতো ক্ষমতায় থাকতে যাচ্ছেন, সে বিষয়ে সন্দেহ কম। তবে দেশটিতে গণতন্ত্রের কতটুকু অবশিষ্ট থাকবে, সেটাই বড় প্রশ্ন।
বাংলাদেশের নির্বাচন নিয়ে নিয়মিত সংবাদ প্রকাশ করে আসছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
শুক্রবার সংবাদমাধ্যমটির শিরোনাম ছিল ‘নিষেধাজ্ঞা ও বর্জন: বাংলাদেশের নির্বাচনের ঝামেলাপূর্ণ ইতিহাস’। আল-জাজিরার ওই প্রতিবেদনে ১৯৭৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশের অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের ঘটনাবলি তুলে ধরা হয়েছে।
শনিবার প্রকাশিত আলজাজিরার আরেকটি প্রতিবেদনে শিরোনাম—‘ভোট গ্রাহ্য করা হয় না: পশ্চিমাদের সঙ্গে সম্পর্কের পরীক্ষা নিচ্ছে বাংলাদেশের “উদ্ভট” নির্বাচন’।
৭ জানুয়ারির নির্বাচন নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ‘বাংলাদেশে নির্বাচন: শেখ হাসিনাকে কেন সমর্থন দিচ্ছে ভারত ও চীন’ শিরোনামে একটি বিশ্লেষণধর্মী লেখা প্রকাশ করেছে।
দেশটির আরেক সংবাদমাধ্যম ডেকান হেরাল্ডের খবরে বলা হয়েছে, বাংলাদেশ যখন ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে, তখন নির্বাচনের প্রকৃতি নিয়ে অনেক প্রশ্নই তোলা হচ্ছে।
ব্রিটিশ গণমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের শিরোনাম—‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ধরে রাখতে বদ্ধপরিকর’।
শনিবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, রোববারের নির্বাচনে পঞ্চমবারের মতো বিজয়ী হওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন শেখ হাসিনা। তবে পর্যবেক্ষকদের ধারণা, অর্থনৈতিক সংকটের কারণে পরীক্ষার মুখে পড়তে হতে পারে তার সরকারকে।
‘বাংলাদেশের নির্বাচনে অর্থনৈতিক দুর্ভোগের ছায়া’—শিরোনামে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল ক্ষমতাসীন আওয়ামী লীগ টানা চতুর্থবারের মতো নির্বাচিত হতে চাইছে। সমালোচনাকারীদের অভিযোগ, শেখ হাসিনা বিরোধীদের ওপর দমন-পীড়ন চালাচ্ছেন এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রক্রিয়াকে দুর্বল করে তুলছেন।
বুধবার দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘এক সময় বাংলাদেশে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন শেখ হাসিনা। তার সমালোচকেরা বলছেন, তিনি এখন এর (গণতন্ত্র) জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছেন’।
একইদিনে সংবাদমাধ্যমটিতে প্রকাশিত আরেক প্রতিবেদনে বলা হয়েছে, ‘বাংলাদেশে রোববার ভোট, তরুণ ভোটাররা রাজনৈতিক বিশৃঙ্খলামুক্ত ভবিষ্যতের স্বপ্ন দেখেন’।
‘রোববার বাংলাদেশে জাতীয় নির্বাচন’ শিরোনামে বার্তা সংস্থা রয়টার্সে বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে নৌকা প্রতীকের প্রচার-প্রচারণার কয়েকটি ছবি দেওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর অর্থনৈতিক সংকটের কারণে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) জরুরি ঋণসহায়তার প্রয়োজন পড়েছিল বাংলাদেশের। তা সত্ত্বেও টানা চার মেয়াদে নির্বাচিত হতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিকে বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।
- বিসিবির অ্যাডহক কমিটির নারী সদস্য কে এই রাশনা ইমাম
- ঢাকায় ভয়ংকর ‘কলম অস্ত্র’ উদ্ধার
- যুক্তরাষ্ট্র থেকে সব স্বর্ণ সরিয়ে নিল ফ্রান্স
- বিসিবির সভাপতি হয়ে যে প্রতিশ্রুতি দিলেন তামিম
- মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার
- রহস্যে ঘেরা শিরীন শারমিনের অন্তর্ধান
- ঢাকায় ভয়ংকর মাদক কিটামিনের ল্যাব
- যুক্তরাষ্ট্রের প্রতি পূর্ণ অবিশ্বাস রেখে ‘ট্রিগারে আঙুল’ ইরানের
- ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণায় কী আছে
- যুদ্ধবিরতিতে সম্মত ট্রাম্প, দুই সপ্তাহের জন্য হামলা স্থগিত
- ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক মৃত্যু ৫, আক্রান্ত ১২৮২
- অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের খবরে মুখ খুললেন শায়খ আহমাদুল্লাহ
- ‘দরকার হলে হারব, গর্ব নিয়ে হারব, প্রয়োজন হলে কাঁদব’
- সংসদ সদস্যদের ব্যাংক ঋণ ১১ হাজার কোটি টাকা
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- তাজুর মিলিয়ন ফলোয়ারের পেজ উধাও
- তিন সপ্তাহে হামের উপসর্গ নিয়ে ১১৭ জনের মৃত্যু
- সংসদে আরমানের প্রশ্ন
গুম অধ্যাদেশ বাতিল কেন - এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের
- শর্ত সাপেক্ষে জুলাই সনদ বাস্তবায়ন
- হরমুজ প্রণালি খুলতে ইরানকে নতুন সময়সীমা বেঁধে দিলেন ট্রাম্প
- সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
- যারা গণভোট মানবেন না, তারা ‘মুনাফেক’: শিশির মনির
- যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
- হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু
- ইরানে নিখোঁজ পাইলটকে উদ্ধার করলো যুক্তরাষ্ট্র, উচ্ছ্বসিত ট্রাম্প
- গুম নিয়ে বিস্ফোরক তথ্য
হাসিনার নির্দেশেই ইলিয়াসকে হত্যা! - ফোবানা একাংশের (জাকারিয়া-বাবু) কনভেনশন নিউইয়র্কে
- ব্রুকলিনে সানম্যান গ্লোবাল মানি ট্রান্সফারের অফিস উদ্বোধন
- বাংলাদেশ ডে প্যারেড ১৭ মে
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- আজকাল ৯০২
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- আজকাল ৮৮৮।
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
