আটা, চিনি ও তেলের সরবরাহে টান
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২২
খোলা আটার কেজি ৬৫ টাকা
রাজধানীর কোনো কোনো এলাকায় চাহিদা অনুসারে মিলছে না আটা, চিনি ও বোতলজাত সয়াবিন তেল। কোথাও তেল পাওয়া গেলেও আটা নেই। আবার কোথাও আটা পাওয়া গেলে পাওয়া যাচ্ছে না চিনি। সরবরাহ সংকটের পাশাপাশি দামও বেশি পণ্য তিনটির। কিছুদিন আগে চিনি ও সয়াবিন তেলের দাম বেড়েছে। নতুন করে বেড়েছে আটার দাম। গতকাল মঙ্গলবার পাড়া-মহল্লার দোকান এবং কয়েকটি বাজারে এমন চিত্র দেখা গেছে।
পাড়া-মহল্লার দোকানে প্যাকেটজাত আটার সরবরাহ কিছুটা কম দেখা গেছে। এক সপ্তাহ আগে খুচরা ব্যবসায়ীরা ডিলারদের কাছ থেকে যেসব আটা ও ময়দা সংগ্রহ করেছেন, সেগুলোই বিক্রি করছেন দোকানিরা। তাঁরা বলছেন, বেশিরভাগ কোম্পানি সরবরাহ কমিয়ে দিয়েছে। কিছু জায়গায় খোলা আটা পাওয়া যাচ্ছে, কিন্তু দাম বেশি। প্রতি কেজি খোলা আটা বিক্রি হচ্ছে ৬২ থেকে ৬৫ টাকায়। দুই দফায় দাম বাড়ানোর পরও বেশিরভাগ জায়গায় পাওয়া যাচ্ছে না প্যাকেটজাত চিনি। কিছু জায়গায় খোলা চিনি পাওয়া যাচ্ছে। বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়।
গত ১ নভেম্বর সয়াবিন তেলের দাম লিটারে ১৫ টাকা বাড়াতে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছেন ভোজ্যতেল ব্যবসায়ীরা। দাম বাড়ানো হবে কিনা- সে বিষয়ে আজ সিদ্ধান্ত হতে পারে।
ইতোমধ্যেই বোতলজাত তেলের সরবরাহ কিছুটা কমেছে বলে জানান খুচরা ব্যবসায়ীরা। তাঁদের কয়েকজন বলেন, চাহিদাপত্র নেওয়ার পরও কয়েকটি কোম্পানির ডিলাররা পণ্য দিচ্ছে না।
নাখালপাড়া এলাকার চাঁদপুর ট্রেডার্সের একজন বিক্রয়কর্মী সমকালকে বলেন, ১৫-১৬ দিন যাবৎ প্যাকেটজাত চিনি নেই। খোলা চিনি ১২০ টাকার কমে বিক্রি করা যায় না। পাইকারি পর্যায়ে খোলা আটার বস্তা বিক্রি হচ্ছে তিন হাজার ১০০ টাকায়। অর্থাৎ কেজিপ্রতি কেনা পড়ে ৬২ টাকার বেশি দরে। তাই খুচরায় ৬৫ টাকার কমে বিক্রি করা যায় না। প্যাকেটজাত আটা নেই তিন দিন।
মহাখালী কাঁচাবাজারের ফারাজি স্টোরের স্বত্বাধিকারী বিকাশ বণিক বলেন, কোনো কোম্পানি হয়তো তেল সরবরাহ করছে, কিন্তু চিনি দিচ্ছে না। আবার কেউ চিনি দিচ্ছে তো আটা দিচ্ছে না।
তেজকুনীপাড়া এলাকার মাঈন উদ্দিন ট্রেডার্সের একজন বিক্রয়কর্মী বলেন, চিনির সরবরাহ আগে থেকেই কম। এত দিন আটা, ময়দা ও তেলের সরবরাহ মোটামুটি স্বাভাবিক ছিল। কিন্তু তিন দিন ধরে কোম্পানির লোকজন আসছে না।
ভোগ্যপণ্য আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো বলছে, ডলার সংকটের কারণে ব্যাংকে এলসি খুলতে সমস্যায় পড়তে হচ্ছে। ফলে আমদানি কমে গেছে। অন্যদিকে এখনও শিল্পে গ্যাস-বিদ্যুতের সরবরাহ কম। তাই উৎপাদন ব্যাহত হচ্ছে। যার প্রভাব পড়েছে সরবরাহে।
জানতে চাইলে মেঘনা গ্রুপের সিনিয়র সহকারী ব্যবস্থাপক তাসলিম শাহরিয়ার বলেন, গম আমদানি না হলে বাজারে আটা সরবরাহ হবে কীভাবে? আগে খাদ্যপণ্য নিয়ে দৈনিক ১৫-২০টি জাহাজ বন্দরে ভিড়ত। এখন তার অর্ধেকও আসে না। এলসি খুলতে সমস্যা হচ্ছে। অন্যদিকে গ্যাস-বিদ্যুতের সংকট তো আছেই।
বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজের বিক্রয় বিভাগের প্রধান রেদোয়ানুর রহমান বলেন, গমের সংকট আছে। তাই আটার সরবরাহ কমেছে। তবে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
